শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
অর্থনীতি

টানা মন্দায় রপ্তানি, বছরে আয় কমেছে শূন্য দশমিক ৫৮ শতাংশ

Sub Editor

৩ জুলাই ২০২৬, ০৬:২৮
টানা মন্দায় রপ্তানি, বছরে আয় কমেছে শূন্য দশমিক ৫৮ শতাংশ

সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে দেশের পণ্য রপ্তানি আয় সামান্য কমে ৪৮ বিলিয়ন ডলারে নেমে এসেছে। অর্থবছরজুড়ে রপ্তানি খাত ছিল বেশ চাপের মধ্যে। ১২ মাসের মধ্যে ৯ মাসেই আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রপ্তানি কমেছে। ফলে সামগ্রিকভাবে রপ্তানি আয়ে পতনের ধারাতেই শেষ হয়েছে বিদায়ী অর্থবছর।


রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে মোট রপ্তানি আয় হয়েছে ৪ হাজার ৮০ কোটি ডলার বা ৪৮ বিলিয়ন ডলার। আগের ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় আয় কমেছে প্রায় ২০ কোটি ডলার, যা শূন্য দশমিক ৫৮ শতাংশ হ্রাসের সমান।


ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে রপ্তানি আয় ছিল ৪ হাজার ৮২৮ কোটি ৩৩ লাখ ডলার। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে রপ্তানি আয় ছিল ৪ হাজার ৪৪৭ কোটি ডলার এবং ২০২২-২৩ অর্থবছরে ছিল ৪ হাজার ৬৪৩ কোটি ডলার।


গত অর্থবছরের রপ্তানি প্রবণতা বিশ্লেষণে দেখা যায়, প্রথম মাস জুলাইয়ে প্রায় ২৫ শতাংশ প্রবৃদ্ধি হলেও আগস্ট থেকে মার্চ পর্যন্ত টানা আট মাস রপ্তানি কমেছে। এপ্রিলে ৩৩ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেলেও তা মূলত আগের বছরের একই সময়ের দুর্বল ভিত্তির কারণে হয়েছিল। মে মাসে আবার রপ্তানি কমে যায়। তবে শেষ মাস জুনে রপ্তানি ২৬ শতাংশ বৃদ্ধি পায়।


বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কনীতি নিয়ে অনিশ্চয়তা রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব ফেলেছে। একপর্যায়ে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হলেও পরে তা ২০ শতাংশে নেমে আসে। একই সময়ে চীন, ভারতসহ বিভিন্ন দেশের পণ্যের ওপর আরও বেশি শুল্ক আরোপ হওয়ায় তারা যুক্তরাষ্ট্রের বাইরের বাজারগুলোতে রপ্তানি জোরদার করে। ফলে ইউরোপসহ বিভিন্ন বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা বেড়ে যায়।


গত অর্থবছরের মোট রপ্তানি আয়ের মধ্যে তৈরি পোশাক খাত থেকেই এসেছে ৩ হাজার ৮৭০ কোটি ডলার। বাকি সব খাত মিলিয়ে আয় হয়েছে ৯৩০ কোটি ডলার। আগের অর্থবছরের তুলনায় তৈরি পোশাক রপ্তানি আয় ১ দশমিক ৬৪ শতাংশ কমেছে।


বিজিএমইএর সাবেক পরিচালক ও ডেনিম এক্সপার্টের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ—উভয় কারণেই রপ্তানি কমেছে। তাঁর মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত, মার্কিন শুল্কনীতি এবং অন্যান্য বাজারে চীনের বাড়তি উপস্থিতি বাংলাদেশের রপ্তানিতে চাপ সৃষ্টি করেছে। পাশাপাশি জ্বালানি সংকট, বন্দর ব্যবস্থাপনা, অবকাঠামো, লজিস্টিকস ও পশ্চাৎসংযোগ শিল্পের দুর্বলতাও দেশের প্রতিযোগিতা সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করেছে।


তৈরি পোশাকের বাইরে কয়েকটি খাতে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি ৭ শতাংশ বেড়ে প্রায় ১২৩ কোটি ডলারে পৌঁছেছে। হোম টেক্সটাইল রপ্তানি প্রায় ৭ শতাংশ বেড়ে ৯৩ কোটি ডলারে দাঁড়িয়েছে। পাট ও পাটজাত পণ্যের রপ্তানি প্রায় ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৮ কোটি ডলারে উন্নীত হয়েছে। প্রকৌশল পণ্যে প্রায় ২২ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে রপ্তানি আয় হয়েছে ৬৫ কোটি ডলার।


অন্যদিকে কৃষিপণ্য রপ্তানি ১ দশমিক ৩৪ শতাংশ কমে ৯৮ কোটি ডলারে নেমে এসেছে। অর্থনীতিবিদদের মতে, রপ্তানি বহুমুখীকরণ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে কার্যকর নীতি সহায়তা এখন সময়ের দাবি।

নিত্যপণ্যের বাজারে চড়া সুর: ফার্মের ডিমের ডজন ১৫০ টাকা, চাপে নিম্ন ও মধ্যবিত্ত

নিত্যপণ্যের বাজারে চড়া সুর: ফার্মের ডিমের ডজন ১৫০ টাকা, চাপে নিম্ন ও মধ্যবিত্ত

ঢাকা, ২৬ আগস্ট: নিত্যপণ্যের বাড়তি বাজারে ফার্মের ডিমের দাম অস্বাভাবিক চড়া থাকায় প্রোটিনের দৈনিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। গত দুই সপ্তাহ ধরে রাজধানীর খুচরা বাজারগুলোতে...

৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানির অনুমতি দিয়ে নতুন ‘আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯’ জারি

৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানির অনুমতি দিয়ে নতুন ‘আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯’ জারি

অর্থনীতি ও বাণিজ্য ডেস্ক: দেশে সর্বোচ্চ ৩৭৫ সিসি (কিউবিক সেন্টিমিটার) ক্ষমতা সম্পন্ন সম্পূর্ণ তৈরি (সিবিইউ) মোটরসাইকেল আমদানির অনুমতি দিয়ে ‘আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯’ জারি করেছে সরকার। পূর্বের...

টানা দরপতনে শেয়ারবাজার: ডিএসইতে লেনদেন কমে ৫০০ কোটির ঘরে

টানা দরপতনে শেয়ারবাজার: ডিএসইতে লেনদেন কমে ৫০০ কোটির ঘরে

অর্থনীতি ডেস্ক: কিছুতেই দরপতনের বৃত্ত থেকে বের হতে পারছে না দেশের শেয়ারবাজার। আগের কার্যদিবসের ধারাবাহিকতায় মঙ্গলবার (২৫ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক...

গোলাপি বাসের পরিসর বাড়াতে ৩,৫৪৬ কোটি টাকার বৈদেশিক ঋণ খুঁজছে সরকার

গোলাপি বাসের পরিসর বাড়াতে ৩,৫৪৬ কোটি টাকার বৈদেশিক ঋণ খুঁজছে সরকার

অর্থনীতি ডেস্ক: নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে চালু হওয়া ‘গোলাপি বাস’ সেবার পরিসর আরও বড় করার উদ্যোগ নিয়েছে সরকার। সম্পূর্ণ নারী পরিচালিত এই সেবাকে ছড়িয়ে দিতে এবং পরিবেশবান্ধব...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক