শীর্ষ সংবাদ
বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের ১১ প্রতিষ্ঠানের|‘শেখ হাসিনা যে পথে গেছেন, তারেক রহমানও সেই পথে যাবেন’—ময়মনসিংহে মামুনুল হক|বজ্রপাতের মৃত্যু ফাঁদে বাংলাদেশ, ১২ বছরে প্রাণ হারিয়েছেন প্রায় ৪ হাজার মানুষ|মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ফুটবলারের স্ত্রী|রুপার দাম বাড়াল বাজুস, ২২ ক্যারেটের ভরি ৪ হাজার ৬৬৬ টাকা|‘ছাত্রদলের কাজ ওসিকে ফুল দেওয়া নয়, শিক্ষার্থীদের অধিকার আদায় করা’|রক্ষণাবেক্ষণ কাজের জন্য দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না|ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ২৩৫, আহত দেড় হাজারের বেশি|চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শুরু প্রধানমন্ত্রীর|আশুরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের শিক্ষা দেয়: চরমোনাই পীর|বাজারে স্থিতিশীলতা থাকলেও কমেনি দাম, ভোগান্তিতে মধ্যবিত্ত|২০২৫ সালের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইসলামী ইন্স্যুরেন্স|বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারে আগ্রহ দুই পক্ষের|আইসিএপিপির স্থায়ী কমিটির সভায় যোগ দিতে মঙ্গোলিয়া যাচ্ছেন বিএনপির প্রতিনিধিরা|ব্রাজিলের জয়ে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন|৩৯ সেকেন্ডের ব্যবধানে দুই ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা|ফ্রান্সে ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবদাহ, সাঁতার কাটতে গিয়ে ৪০ জনের মৃত্যু|বাংলা কিউআর চালু ১ জুলাই, ডিজিটাল লেনদেনে নতুন যুগের প্রত্যাশা|রামিসার মায়ের চিকিৎসায় সহায়তার উদ্যোগ নিলেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম|ঢাকার বাতাস আজ সহনীয়, দূষিত শহরের তালিকায় ১৪তম অবস্থান|তৃণমূল থেকে মমতার ‘অপসারণ’, বিদ্রোহীদের নতুন কমিটি ঘোষণা|আদিবাসীদের আয়কর অব্যাহতি বহাল রাখার দাবি চার সংসদ সদস্যের|ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল|অবশেষে হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’|ছয় বিশ্বকাপে মেসির ১৮ গোলের অনন্য গল্প|যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় নতুন রোডম্যাপ, ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির লক্ষ্য|৮৮ হাজার কোটি টাকার ঘাটতি সত্ত্বেও রেকর্ড রাজস্ব আদায়ের পথে এনবিআর|সাইফুল্লাহ বারী হত্যাকাণ্ড বর্বর ও মানবতাবিরোধী: গোলাম পরওয়ার|আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান|গাজায় ইসরাইলি হামলায় আল জাজিরার ক্যামেরাপারসনসহ নিহত ৬
অর্থনীতি

ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিল হচ্ছে, পুরোনো মালিকদের ফেরার সুযোগ বন্ধ

Sub Editor

৩০ জুন ২০২৬, ০৬:৪০
ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিল হচ্ছে, পুরোনো মালিকদের ফেরার সুযোগ বন্ধ

একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের আগের মালিকদের পুনরায় মালিকানায় ফেরার সুযোগ বন্ধ করতে ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ১৮(ক) ধারা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বিভিন্ন অংশীজনের মতামত ও সমালোচনার পরিপ্রেক্ষিতে এ ধারা বিলোপ করা হবে।


সোমবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় তিনি বলেন, জনগণের সম্পদ আত্মসাৎকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আমানতকারীদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, বিভিন্ন মহলের মতামত বিবেচনায় নিয়ে ১৮(ক) ধারা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


অন্তর্বর্তী সরকারের জারি করা ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ-২০২৫-এর আওতায় গুরুতর সংকটে পড়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করা হয়। এর মধ্যে এক্সিম ব্যাংক ছাড়া বাকি চারটি ব্যাংকের নিয়ন্ত্রণ ছিল এস আলম গ্রুপের হাতে।


বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গঠিত নতুন ব্যাংকটির ৩৫ হাজার কোটি টাকার পরিশোধিত মূলধনের মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা। বাকি ১৫ হাজার কোটি টাকার শেয়ার দেওয়া হবে আমানতকারীদের। এছাড়া আমানত বীমা ট্রাস্ট তহবিল থেকে ১২ হাজার কোটি টাকা এবং বাংলাদেশ ব্যাংক ঋণ হিসেবে দিয়েছে আরও ৩৬ হাজার কোটি টাকা।


বর্তমানে একীভূত হওয়া ব্যাংকগুলোর বিপুল পরিমাণ ঋণ আত্মসাতের অভিযোগ তদন্ত করছে বিভিন্ন সংস্থা। বিদেশে পাচার হওয়া সম্পদ ফেরত আনতে আন্তর্জাতিক আইনি সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিও করেছে সংশ্লিষ্ট ব্যাংকগুলো।


ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশকে আইনে পরিণত করার প্রক্রিয়ায় শেষ মুহূর্তে ১৮(ক) ধারা যুক্ত করা হয়। সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে গঠিত বিশেষ কমিটি অধ্যাদেশটি হুবহু আইনে রূপান্তরের সুপারিশ করলেও পরে নতুন এই ধারা সংযোজন করা হয়। বিরোধী দলগুলোর অভিযোগ ছিল, এ ধারার মাধ্যমে আগের মালিকদের পুনরায় ব্যাংকের নিয়ন্ত্রণে ফেরার সুযোগ তৈরি করা হয়েছে, যা এস আলম গ্রুপের প্রত্যাবর্তনের পথ খুলে দিতে পারে।


আইনের ১৮(ক) ধারায় বলা হয়েছিল, ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ-২০২৫-এর আওতায় তালিকাভুক্ত হওয়ার আগের শেয়ারধারক বা বাংলাদেশ ব্যাংকের বিবেচনায় উপযুক্ত ব্যক্তি সংশ্লিষ্ট ব্যাংকের শেয়ার, সম্পদ ও দায় পুনরায় গ্রহণের জন্য আবেদন করতে পারবেন। একই ধারার উপধারায় উল্লেখ ছিল, আবেদন অনুমোদনের পর সরকার বা বাংলাদেশ ব্যাংক যে অর্থ সহায়তা দিয়েছে, তার ওপর সাড়ে ৭ শতাংশ হারে পে-অর্ডার জমা দিতে হবে।


সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আইনটি যাচাই-বাছাইয়ের জন্য গত ১ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিম উদ্দিন বিশ্বাসের নেতৃত্বে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। তবে ওই কমিটির সুপারিশ ছাড়াই ১৮(ক) ধারা যুক্ত করা হয়।


এ ধারা সংযোজনের পর আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্বব্যাংকসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা আপত্তি জানায়। বাংলাদেশ ব্যাংকও ধারা বাতিলের পক্ষে মত দেয়। একই সঙ্গে ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বিএবি এবং ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন এবিবি ব্যাংক খাতে এর নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে।


বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর পর্যন্ত একীভূত পাঁচ ব্যাংকের মোট ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৯৬ হাজার ৮২৭ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার ৭৮১ কোটি টাকা, যা মোট ঋণের ৮৪ দশমিক ২৩ শতাংশ। একই সময়ে দেশের পুরো ব্যাংক খাতে খেলাপি ঋণের হার ছিল ৩০ দশমিক ৬০ শতাংশ।


এছাড়া দেশের ২২টি ব্যাংকের মোট মূলধন ঘাটতি ছিল ২ লাখ ৮২ হাজার ৬০৩ কোটি টাকা। এর মধ্যে একীভূত পাঁচ ব্যাংকের ঘাটতির পরিমাণ ১ লাখ ৫০ হাজার ৬৯১ কোটি টাকা, যা মোট ঘাটতির অর্ধেকেরও বেশি।

ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিল হচ্ছে, পুরোনো মালিকদের ফেরার সুযোগ বন্ধ

ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিল হচ্ছে, পুরোনো মালিকদের ফেরার সুযোগ বন্ধ

একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের আগের মালিকদের পুনরায় মালিকানায় ফেরার সুযোগ বন্ধ করতে ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ১৮(ক) ধারা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী...

চলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১৭.৩ শতাংশ, এসেছে ৩৫.২১ বিলিয়ন ডলার

চলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১৭.৩ শতাংশ, এসেছে ৩৫.২১ বিলিয়ন ডলার

চলতি ২০২৫-২৬ অর্থবছরের ২৭ জুন পর্যন্ত দেশে ৩৫ দশমিক ২১ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে প্রাপ্ত ৩০ দশমিক ০১ বিলিয়ন ডলারের তুলনায় এ প্রবাহ ১৭ দশমিক ৩ শতাংশ...

বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের ১১ প্রতিষ্ঠানের

বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের ১১ প্রতিষ্ঠানের

বাংলাদেশের বিভিন্ন খাতে মোট ৯ দশমিক ২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীনের ১১টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। চীনের রাজধানী বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এসব...

রুপার দাম বাড়াল বাজুস, ২২ ক্যারেটের ভরি ৪ হাজার ৬৬৬ টাকা

রুপার দাম বাড়াল বাজুস, ২২ ক্যারেটের ভরি ৪ হাজার ৬৬৬ টাকা

দেশের বাজারে স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৪ হাজার ৬৬৬ টাকা নির্ধারণ করা...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক