শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
জাতীয়

রক্ষণাবেক্ষণ কাজের জন্য দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না

Sub Editor

২৭ জুন ২০২৬, ০৬:৪৮
রক্ষণাবেক্ষণ কাজের জন্য দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না

বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ, মেরামত ও লাইনের আশপাশের গাছপালা ছাঁটাইয়ের কাজের কারণে শনিবার দেশের বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টা থেকে সর্বোচ্চ ৯ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।


নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বনপাড়া ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ ও গাছপালা ছাঁটাইয়ের কাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় বনপাড়া পৌরসভা, জোয়াড়ি, মাঝগাঁও, গোপালপুর, চান্দাই, দুয়ারিয়া ইউনিয়নের আংশিক এলাকা এবং নগর ইউনিয়ন বিদ্যুৎহীন থাকবে।


অন্যদিকে, ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, ফরিদপুর গ্রিড ও সংশ্লিষ্ট কয়েকটি ৩৩ কেভি ফিডারে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।


এ ছাড়া বালিয়াগট্টি বাজারসংলগ্ন নির্মাণাধীন সেতুর কাজের কারণে ফরিদপুরের সালথা উপজেলার সব এলাকায় শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।


বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের খাগড়াছড়ির পানছড়ি বিভাগ জানিয়েছে, ৩৩/১১ কেভি উপকেন্দ্রের মেরামত, সংরক্ষণ ও গাছপালা ছাঁটাইয়ের কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পানছড়ি বিদ্যুৎ সরবরাহ এলাকার সব স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


খাগড়াছড়ি পার্বত্য জেলা বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, ঠাকুরছড়া গ্রিড উপকেন্দ্র থেকে খাগড়াছড়ি উপকেন্দ্র পর্যন্ত ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ, গাছপালা ছাঁটাই এবং বিতরণ ট্রান্সফরমার মেরামতের জন্য শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খাগড়াছড়ি সদর ও ঠাকুরছড়া উপকেন্দ্রের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ থাকবে না।


নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির বিজ্ঞপ্তি অনুযায়ী, জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছপালা ছাঁটাইয়ের জন্য ডিমলা উপজেলার পল্লী বিদ্যুতের গ্রাহকদের শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, দোয়ারাবাজার ৩৩ কেভি লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছপালা ছাঁটাইয়ের কারণে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোয়ারাবাজার সাবজোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


এ ছাড়া সদর উপকেন্দ্রের প্রযুক্তিগত সমস্যা সমাধান এবং ৩৩ কেভি মিটারিংয়ের কাজের জন্য শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রিড থেকে শাটডাউন নেওয়া হবে। ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে ওই সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে। পাশাপাশি কাজের অগ্রগতির ওপর নির্ভর করে নির্ধারিত সময়সূচিতে কিছু পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে।

যান্ত্রিক ত্রুটি সারিয়ে বড়পুকুরিয়ার ১ নম্বর ইউনিটে ফের বিদ্যুৎ উৎপাদন শুরু

যান্ত্রিক ত্রুটি সারিয়ে বড়পুকুরিয়ার ১ নম্বর ইউনিটে ফের বিদ্যুৎ উৎপাদন শুরু

দিনাজপুর প্রতিনিধি: যান্ত্রিক ত্রুটির কারণে এক দিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।আজ শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টা ৪৩ মিনিটে...

শেখ হাসিনা দেশে ফিরবেন বলে মনে করেন রুমিন ফারহানা

শেখ হাসিনা দেশে ফিরবেন বলে মনে করেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া, ৫ আগস্ট ২০২৬: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসবেন বলে ব্যক্তিগত ধারণা প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বুধবার...

ঢাকার চারপাশে নৌপথ সচল করতে নির্দেশ প্রধানমন্ত্রীর তারেক রহমান

ঢাকার চারপাশে নৌপথ সচল করতে নির্দেশ প্রধানমন্ত্রীর তারেক রহমান

ঢাকা, ২ আগস্ট ২০২৬: রাজধানী ঢাকা-র চারপাশের নৌপথগুলো দ্রুত সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নদীদূষণ রোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নাব্যতা বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্ট...

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনায় ভারত: সংসদীয় কমিটিকে জানানো হয়েছে

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনায় ভারত: সংসদীয় কমিটিকে জানানো হয়েছে

ঢাকা, ৩১ জুলাই ২০২৬: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের অনুরোধ ভারত সরকার পর্যালোচনা করছে বলে দেশটির পররাষ্ট্রবিষয়ক সংসদীয় কমিটিকে জানানো হয়েছে। একই সঙ্গে ভারত সরকার...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক