শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
অর্থনীতি

বাজারে স্থিতিশীলতা থাকলেও কমেনি দাম, ভোগান্তিতে মধ্যবিত্ত

Sub Editor

২৬ জুন ২০২৬, ০৬:৫২
বাজারে স্থিতিশীলতা থাকলেও কমেনি দাম, ভোগান্তিতে মধ্যবিত্ত

রাজধানীর নিত্যপণ্যের বাজারে এখনো স্বস্তি ফেরেনি। আগের সপ্তাহের তুলনায় দামে বড় ধরনের পরিবর্তন না এলেও মাছ, মুরগি ও সবজির উচ্চমূল্য ক্রেতাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন বাজারে একই চিত্র দেখা গেছে।


শুক্রবার সকালে উত্তরা সমবায় বাজার ঘুরে দেখা যায়, মুরগির দাম আগের সপ্তাহের মতোই রয়েছে। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৬০ থেকে ১৬৫ টাকা, সোনালি মুরগি ৩০০ টাকা, লেয়ার মুরগি ৩৪০ থেকে ৩৫০ টাকা এবং দেশি মুরগি ৬০০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে।


বাজারে কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী এনামুল হাসান বলেন, মাসিক বাজেটের মধ্যে সংসার চালানো ক্রমেই কঠিন হয়ে উঠছে। আগে সপ্তাহে এক-দুদিন মাছ বা ভালো মানের মাংস কেনা গেলেও এখন অনেক হিসাব করে বাজার করতে হচ্ছে। তার মতে, মুরগিও আর আগের মতো সাশ্রয়ী নেই।


অন্যদিকে গরু ও খাসির মাংসের বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে। গরুর মাংস কেজিপ্রতি ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসি বা ছাগলের মাংস ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।


মাছের বাজারেও দামের চাপ অব্যাহত রয়েছে। বিশেষ করে ইলিশের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে আলোচনা বেশি। আকারভেদে ইলিশ মাছ ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।


মাছ বিক্রেতা জামাল হোসেন বলেন, মৌসুম অনুযায়ী বাজারে মাছের সরবরাহ স্বাভাবিক থাকলেও উচ্চমূল্যের কারণে অনেক ক্রেতা ইলিশ কিনতে পারছেন না। যারা কিনছেন, তাদের বেশির ভাগই ছোট আকারের মাছ বেছে নিচ্ছেন।


বর্তমানে পাঙ্গাস মাছ কেজিপ্রতি ২০০ টাকা, বড় রুই ৩০০ থেকে ৩৫০ টাকা, মাঝারি রুই ২৫০ থেকে ২৭০ টাকা এবং কাতলা ২৫০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পাবদা মাছ ৪০০ থেকে ৬০০ টাকা, গলদা চিংড়ি ৬৫০ থেকে ৭৫০ টাকা এবং শিং মাছ ৪৫০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।


ছোট মাছের মধ্যে কাঁচকি মাছ ৩০০ টাকা এবং মলা মাছ ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সামুদ্রিক মাছের মধ্যে বড় সুরমা মাছ ৩০০ টাকা, রুপচাঁদা ৬০০ থেকে ৮০০ টাকা, লাল কোরাল ৫০০ থেকে ৬০০ টাকা এবং বাটা মাছ ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।


সবজির বাজারেও মূল্যবৃদ্ধির চাপ বজায় রয়েছে। বাজারে অধিকাংশ সবজিই ৫০ থেকে ৬০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। গোলআলু, টমেটো, বেগুন, করলা, পটল, লাউ, কাঁচা পেঁপে, শসা, গাজর, ফুলকপি, বরবটি, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, ঝিঙ্গা, কচুর লতি, ঢেঁড়শ ও বিভিন্ন ধরনের শাকের দাম তুলনামূলক বেশি রয়েছে।


সবজি বিক্রেতা মো. রফিক বলেন, পাইকারি বাজারে দাম না কমায় খুচরা পর্যায়েও কম দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না।


বর্তমানে ঢেঁড়শ, পটল, ঝিঙ্গা, করলা ও চিচিঙ্গা ৬০ থেকে ৮০ টাকা কেজি, বরবটি ৭০ থেকে ৮০ টাকা এবং কাঁচকলা প্রতি হালি ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকা, কাঁচা পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, গাজর ১০০ থেকে ১২০ টাকা, কচুর লতি ৭০ টাকা এবং শিম ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।


এদিকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে রাজধানীর খুচরা বাজারে মোটা চাল, খোলা সয়াবিন তেল, আমদানি করা রসুন, হলুদ, আদা, ব্রয়লার মুরগি, বেগুন, আলু, দেশি পেঁয়াজ, দেশি রসুন, কাঁচামরিচ ও শসার দাম বেড়েছে। তবে অন্যান্য পণ্যের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে।

চলতি বছরের মধ্যেই নতুন পে স্কেল বাস্তবায়নের আভাস অর্থমন্ত্রীর

চলতি বছরের মধ্যেই নতুন পে স্কেল বাস্তবায়নের আভাস অর্থমন্ত্রীর

অর্থনীতি ডেস্ক: চলতি বছরের মধ্যেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুপ্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে নতুন পে স্কেলের বিভিন্ন...

তিন দফা বাড়ার পর ভরিতে ২,১৫৮ টাকা কমলো স্বর্ণের দাম

তিন দফা বাড়ার পর ভরিতে ২,১৫৮ টাকা কমলো স্বর্ণের দাম

অর্থনীতি ডেস্ক: টানা তিন দফা বৃদ্ধির পর দেশের বাজারে অবশেষে কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সমন্বয়ে প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা হ্রাস করেছে। এর ফলে আজ শনিবার...

সাপ্তাহিক শেয়ারবাজার: ডিএসইর মূলধন কমলো ২৯৯ কোটি টাকা, বাড়লো প্রধান সূচক

সাপ্তাহিক শেয়ারবাজার: ডিএসইর মূলধন কমলো ২৯৯ কোটি টাকা, বাড়লো প্রধান সূচক

অর্থনীতি ডেস্ক: গত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসই সূচকের পতন হয়েছে। বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমার পাশাপাশি...

সোনার দামে নতুন রেকর্ড: ২২ ক্যারেটের ভরি ভ্যাটসহ ২ লাখ ৩৫ হাজার টাকা পার

সোনার দামে নতুন রেকর্ড: ২২ ক্যারেটের ভরি ভ্যাটসহ ২ লাখ ৩৫ হাজার টাকা পার

ঢাকা, ১২ আগস্ট: দেশের বাজারে সোনা ও রুপার দামে আবারো বড় উত্থান ঘটেছে। ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা ভ্যাটসহ এখন বিক্রি হচ্ছে ২ লাখ ৩৫ হাজার টাকার ওপরে। একই সঙ্গে সনাতন পদ্ধতির সোনার দাম...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক