শীর্ষ সংবাদ
বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের ১১ প্রতিষ্ঠানের|‘শেখ হাসিনা যে পথে গেছেন, তারেক রহমানও সেই পথে যাবেন’—ময়মনসিংহে মামুনুল হক|বজ্রপাতের মৃত্যু ফাঁদে বাংলাদেশ, ১২ বছরে প্রাণ হারিয়েছেন প্রায় ৪ হাজার মানুষ|মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ফুটবলারের স্ত্রী|রুপার দাম বাড়াল বাজুস, ২২ ক্যারেটের ভরি ৪ হাজার ৬৬৬ টাকা|‘ছাত্রদলের কাজ ওসিকে ফুল দেওয়া নয়, শিক্ষার্থীদের অধিকার আদায় করা’|রক্ষণাবেক্ষণ কাজের জন্য দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না|ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ২৩৫, আহত দেড় হাজারের বেশি|চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শুরু প্রধানমন্ত্রীর|আশুরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের শিক্ষা দেয়: চরমোনাই পীর|বাজারে স্থিতিশীলতা থাকলেও কমেনি দাম, ভোগান্তিতে মধ্যবিত্ত|২০২৫ সালের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইসলামী ইন্স্যুরেন্স|বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারে আগ্রহ দুই পক্ষের|আইসিএপিপির স্থায়ী কমিটির সভায় যোগ দিতে মঙ্গোলিয়া যাচ্ছেন বিএনপির প্রতিনিধিরা|ব্রাজিলের জয়ে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন|৩৯ সেকেন্ডের ব্যবধানে দুই ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা|ফ্রান্সে ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবদাহ, সাঁতার কাটতে গিয়ে ৪০ জনের মৃত্যু|বাংলা কিউআর চালু ১ জুলাই, ডিজিটাল লেনদেনে নতুন যুগের প্রত্যাশা|রামিসার মায়ের চিকিৎসায় সহায়তার উদ্যোগ নিলেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম|ঢাকার বাতাস আজ সহনীয়, দূষিত শহরের তালিকায় ১৪তম অবস্থান|তৃণমূল থেকে মমতার ‘অপসারণ’, বিদ্রোহীদের নতুন কমিটি ঘোষণা|আদিবাসীদের আয়কর অব্যাহতি বহাল রাখার দাবি চার সংসদ সদস্যের|ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল|অবশেষে হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’|ছয় বিশ্বকাপে মেসির ১৮ গোলের অনন্য গল্প|যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় নতুন রোডম্যাপ, ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির লক্ষ্য|৮৮ হাজার কোটি টাকার ঘাটতি সত্ত্বেও রেকর্ড রাজস্ব আদায়ের পথে এনবিআর|সাইফুল্লাহ বারী হত্যাকাণ্ড বর্বর ও মানবতাবিরোধী: গোলাম পরওয়ার|আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান|গাজায় ইসরাইলি হামলায় আল জাজিরার ক্যামেরাপারসনসহ নিহত ৬
সারাদেশ

বটিয়াঘাটায় পরিদর্শন কক্ষ উদ্বোধন, সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি আমির এজাজ খান

Sub Editor

৩ জুলাই ২০২৬, ০৬:১৪
বটিয়াঘাটায় পরিদর্শন কক্ষ উদ্বোধন, সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি আমির এজাজ খান

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম


খুলনার বটিয়াঘাটা উপজেলায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ব্যবহারের জন্য নির্মিত ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করেছেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির এজাজ খান। একই দিনে তিনি উপজেলা পর্যায়ে সংসদ সদস্য হিসেবে তার অফিস কার্যক্রমেরও আনুষ্ঠানিক সূচনা করেন এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।


বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে বটিয়াঘাটা উপজেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি পরিদর্শন কক্ষটির উদ্বোধন করেন। উপজেলা পর্যায়ে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনে আগত মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ব্যবহারের সুবিধার্থে কক্ষটি নির্মাণ করা হয়েছে।


উদ্বোধন শেষে সংসদ সদস্য হিসেবে বটিয়াঘাটা উপজেলা কার্যালয়ে তার প্রথম অফিস কার্যক্রম শুরু হয়। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষ ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে স্বাগত জানান।


সংসদ সদস্য আমির এজাজ খান বলেন, তিনি নিয়মিত উপজেলা কার্যালয়ে বসে সাধারণ মানুষের অভিযোগ, সমস্যা ও বিভিন্ন উন্নয়নমূলক প্রস্তাব সরাসরি শুনবেন। এতে জনগণের সঙ্গে জনপ্রতিনিধির যোগাযোগ আরও সহজ হবে এবং স্থানীয় সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান নিশ্চিত করা সম্ভব হবে।


দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের মাঝে ফুটবল ও খেলার জার্সি বিতরণ করেন। যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


পরে দুপুর ২টার দিকে উপজেলা অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন সংসদ সদস্য। উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুবকর মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম, সরকারি সেবার মানোন্নয়ন, জনসেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং বিভিন্ন দপ্তরের সমন্বিত কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।


সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, উপজেলা কৃষি কর্মকর্তা আবুবকর সিদ্দিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) শাত-ইল-ঈভান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব ফারুক হোসেন খন্দকার, সাবেক সভাপতি এম. ডি. খায়রুল ইসলাম জনি, সাবেক জেলা বিএনপির উপদেষ্টা আশিকুজ্জামান আশিক, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুজ্জামান ওয়াহেদ ও কারীমুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. বাহাদুর মুন্সি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন খান, উপজেলা কৃষক দলের সভাপতি আবুল হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, গণমাধ্যমের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান

এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, গণমাধ্যমের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম খুলনা প্রেসক্লাবে উৎসবমুখর পরিবেশে দেশের অন্যতম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল *এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী* উদযাপন করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে...

বটিয়াঘাটায় পরিদর্শন কক্ষ উদ্বোধন, সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি আমির এজাজ খান

বটিয়াঘাটায় পরিদর্শন কক্ষ উদ্বোধন, সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি আমির এজাজ খান

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলামখুলনার বটিয়াঘাটা উপজেলায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ব্যবহারের জন্য নির্মিত ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করেছেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির এজাজ খান। একই দিনে...

পেপারলেস বন্দরের পথে আরও একধাপ এগোল চট্টগ্রাম বন্দর, চালু শতভাগ স্বয়ংক্রিয় টার্মিনাল পরিচালনা ব্যবস্থা

পেপারলেস বন্দরের পথে আরও একধাপ এগোল চট্টগ্রাম বন্দর, চালু শতভাগ স্বয়ংক্রিয় টার্মিনাল পরিচালনা ব্যবস্থা

জোবায়ের হোসেন, চট্টগ্রাম :চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও কাগজবিহীন বন্দর পরিচালনার লক্ষ্যে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। বন্দরের টার্মিনাল পরিচালনা ব্যবস্থা (টিওএস) উন্নত করে...

সারা বাংলাদেশের শ্রেষ্ঠ কৃতি শিক্ষার্থী হিসেবে সম্মাননা পেলেন মঠবাড়িয়ার মুছা কালিমুল্লাহ

সারা বাংলাদেশের শ্রেষ্ঠ কৃতি শিক্ষার্থী হিসেবে সম্মাননা পেলেন মঠবাড়িয়ার মুছা কালিমুল্লাহ

নিজস্ব প্রতিবেদক:পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছী ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের কৃতি সন্তান মোঃ মুছা কালিমুল্লাহ জাতীয় পর্যায়ে অসাধারণ শিক্ষাগত সাফল্যের স্বীকৃতি হিসেবে সারা বাংলাদেশের শ্রেষ্ঠ...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক