শীর্ষ সংবাদ
মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ফুটবলারের স্ত্রী|রুপার দাম বাড়াল বাজুস, ২২ ক্যারেটের ভরি ৪ হাজার ৬৬৬ টাকা|‘ছাত্রদলের কাজ ওসিকে ফুল দেওয়া নয়, শিক্ষার্থীদের অধিকার আদায় করা’|রক্ষণাবেক্ষণ কাজের জন্য দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না|ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ২৩৫, আহত দেড় হাজারের বেশি|চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শুরু প্রধানমন্ত্রীর|আশুরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের শিক্ষা দেয়: চরমোনাই পীর|বাজারে স্থিতিশীলতা থাকলেও কমেনি দাম, ভোগান্তিতে মধ্যবিত্ত|২০২৫ সালের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইসলামী ইন্স্যুরেন্স|বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারে আগ্রহ দুই পক্ষের|আইসিএপিপির স্থায়ী কমিটির সভায় যোগ দিতে মঙ্গোলিয়া যাচ্ছেন বিএনপির প্রতিনিধিরা|ব্রাজিলের জয়ে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন|৩৯ সেকেন্ডের ব্যবধানে দুই ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা|ফ্রান্সে ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবদাহ, সাঁতার কাটতে গিয়ে ৪০ জনের মৃত্যু|বাংলা কিউআর চালু ১ জুলাই, ডিজিটাল লেনদেনে নতুন যুগের প্রত্যাশা|রামিসার মায়ের চিকিৎসায় সহায়তার উদ্যোগ নিলেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম|ঢাকার বাতাস আজ সহনীয়, দূষিত শহরের তালিকায় ১৪তম অবস্থান|তৃণমূল থেকে মমতার ‘অপসারণ’, বিদ্রোহীদের নতুন কমিটি ঘোষণা|আদিবাসীদের আয়কর অব্যাহতি বহাল রাখার দাবি চার সংসদ সদস্যের|ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল|অবশেষে হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’|ছয় বিশ্বকাপে মেসির ১৮ গোলের অনন্য গল্প|যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় নতুন রোডম্যাপ, ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির লক্ষ্য|৮৮ হাজার কোটি টাকার ঘাটতি সত্ত্বেও রেকর্ড রাজস্ব আদায়ের পথে এনবিআর|সাইফুল্লাহ বারী হত্যাকাণ্ড বর্বর ও মানবতাবিরোধী: গোলাম পরওয়ার|আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান|গাজায় ইসরাইলি হামলায় আল জাজিরার ক্যামেরাপারসনসহ নিহত ৬|বাজেটের সাফল্য নির্ভর করবে বাস্তবায়নে, ত্রৈমাসিক তদারকির পরামর্শ হোসেন জিল্লুর রহমানের|মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরে চীনে উচ্চপর্যায়ের বৈঠক|সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মিয়ার মৃত্যু
রাজনীতি

‘ছাত্রদলের কাজ ওসিকে ফুল দেওয়া নয়, শিক্ষার্থীদের অধিকার আদায় করা’

Sub Editor

২৭ জুন ২০২৬, ০৬:৫১
‘ছাত্রদলের কাজ ওসিকে ফুল দেওয়া নয়, শিক্ষার্থীদের অধিকার আদায় করা’

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি নেতা সরোয়ার আলমগীর বলেছেন, ছাত্রদলের কাজ থানার ওসিকে ফুল দেওয়া নয়; বরং শিক্ষার্থীদের অধিকার আদায় এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে অবস্থান নেওয়া।


শুক্রবার ফটিকছড়িতে নিজ বাসভবনে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে স্থান পাওয়া ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।


সরোয়ার আলমগীর বলেন, ছাত্রদলের কর্মীদের বিনয়ী, সুশিক্ষিত ও আদর্শবান হতে হবে। ছাত্ররাজনীতি এমন একটি মাধ্যম হওয়া উচিত, যা নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা ও মূল্যবোধ বিকাশে ভূমিকা রাখে।


সাক্ষাৎকালে নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।


তিনি বলেন, সততা, নিষ্ঠা ও জনকল্যাণে কাজ করার মানসিকতা নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। ছাত্রদলকে মেধাবী শিক্ষার্থীদের সংগঠন হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর উন্নয়ন ভাবনা ও পরিকল্পনা জনগণের কাছে তুলে ধরার আহ্বান জানিয়ে সরোয়ার আলমগীর বলেন, সমৃদ্ধ ফটিকছড়ি গড়ে তুলতে ছাত্রদলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।


সাক্ষাৎ শেষে ছাত্রদলের নেতারা সরোয়ার আলমগীরের দিকনির্দেশনা ও শুভকামনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।


এ সময় উপজেলা বিএনপির প্রবীণ নেতা আহম্মদ হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


ছাত্রদলের পক্ষে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নবনির্বাচিত সহসভাপতি ও ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মহিন উদ্দিনসহ নবগঠিত কমিটির নেতারা। এছাড়া ফটিকছড়ি উপজেলার ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

‘ছাত্রদলের কাজ ওসিকে ফুল দেওয়া নয়, শিক্ষার্থীদের অধিকার আদায় করা’

‘ছাত্রদলের কাজ ওসিকে ফুল দেওয়া নয়, শিক্ষার্থীদের অধিকার আদায় করা’

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি নেতা সরোয়ার আলমগীর বলেছেন, ছাত্রদলের কাজ থানার ওসিকে ফুল দেওয়া নয়; বরং শিক্ষার্থীদের অধিকার আদায় এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে...

আশুরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের শিক্ষা দেয়: চরমোনাই পীর

আশুরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের শিক্ষা দেয়: চরমোনাই পীর

পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ১০ মহররম মানব ইতিহাসে যেমন একটি বেদনাবিধুর স্মৃতির দিন, তেমনি অন্যায্য শাসন ও ব্যবস্থার...

আইসিএপিপির স্থায়ী কমিটির সভায় যোগ দিতে মঙ্গোলিয়া যাচ্ছেন বিএনপির প্রতিনিধিরা

আইসিএপিপির স্থায়ী কমিটির সভায় যোগ দিতে মঙ্গোলিয়া যাচ্ছেন বিএনপির প্রতিনিধিরা

ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ (আইসিএপিপি)-এর ৪৫তম স্থায়ী কমিটির সভায় অংশ নিতে বিএনপির একটি প্রতিনিধি দল আজ রাতে মঙ্গোলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। দলটির সদস্যরা রাত ৯টা ৪৫...

রামিসার মায়ের চিকিৎসায় সহায়তার উদ্যোগ নিলেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম

রামিসার মায়ের চিকিৎসায় সহায়তার উদ্যোগ নিলেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম

রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার মৃত্যুর শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি তার মা। সন্তানের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর পর থেকে তিনি গভীর মানসিক আঘাতে ভুগছেন। পাশাপাশি দীর্ঘদিনের...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক