শীর্ষ সংবাদ
ল্যান্ডমাইনের ঝুঁকিতে ৫৮ দেশ, উদ্বেগ জাতিসংঘের|আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসানাত আবদুল্লাহদের বিচারিক কার্যক্রমের নতুন ধাপ|খেলাপি ঋণ আড়াল ও তথ্য গোপনের অভিযোগে এনআরবিসি ব্যাংক|বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে উজ্জ্বল মেসি, বড় বার্তা আর্জেন্টিনা অধিনায়কের|ভাঙানো আমানত হিসাব পুনরায় চালুর সুযোগ দিল ইসলামী ব্যাংক|হজ শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫২ জনের|বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ|ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে চাপে নেতানিয়াহু, বাড়ছে রাজনৈতিক সংকট|স্পেনকে রুখে নায়ক ভোজিনিয়া, কান্নায় লিখলেন কেপ ভার্দের ইতিহাস|যুদ্ধে ইরানের শীর্ষ নেতৃত্বে বড় ধাক্কা, নিহত একাধিক রাজনৈতিক ও সামরিক নেতা|মন্ত্রণালয়ের নির্দেশনায় স্থবির সিবিএ চুক্তি, জ্বালানি খাতে অস্থিরতার আশঙ্কা|লাল গাড়ি জিতে মাকে উৎসর্গ হৃদয়ের আবেগঘন বার্তা|আশুরার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার|ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি নির্যাতনের অভিযোগ, জামায়াতের নিন্দা|খামেনির জানাজা ও দাফনের নতুন সূচি ঘোষণা ইরানের|খুচরা পর্যায়ে অগ্রিম কর মূল্যস্ফীতির চাপ বাড়াতে পারে: আইসিএবি|‘বড় দল’ হওয়ার পথে শৃঙ্খলা সংকটে জামায়াত, বাতিল দুই জেলা কমিটি|ফ্যামিলি কার্ডে জালিয়াতি ঠেকাতে এআই ব্যবহারের পরিকল্পনা সরকারের|রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির জেল আপিল|যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের জমকালো উদ্বোধন, মঞ্চ মাতালেন কেটি পেরি-লিসা; ছিলেন না ট্রাম্প|ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার ছাড়তে রাজি ট্রাম্প|জামাল ভূঁইয়ার সঙ্গে স্টেডিয়ামে খেলা দেখার সুযোগ দিচ্ছে নগদ|ঢাকাসহ ১১ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত|বাবার স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী|কেন ব্যতিক্রমী ২০২৬ বিশ্বকাপ, যে পাঁচ কারণে ইতিহাস গড়ছে এবারের আসর|হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় কাঁপছে বিশ্ব জ্বালানি বাজার, তেলের দাম লাফিয়ে বাড়ছে|আসন্ন বাজেটে সব ধরনের সিগারেটের দাম বাড়ছে, নিকোটিন পাউচে ৩৫০ শতাংশ শুল্কের প্রস্তাব|নিজের বিরুদ্ধে ‘বিষোদগার’ নিয়ে মুখ খুললেন মাহফুজ আলম|কেমন বাজেট পাচ্ছে বাংলাদেশ?|রাইড থেকে হোটেল বুকিং — 'সুপার অ্যাপ' হওয়ার পথে উবার, আসছে দুটি নতুন সুবিধা
আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলায় আল জাজিরার ক্যামেরাপারসনসহ নিহত ৬

Sub Editor

২১ জুন ২০২৬, ০৭:২৫
গাজায় ইসরাইলি হামলায় আল জাজিরার ক্যামেরাপারসনসহ নিহত ৬

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আল জাজিরার ক্যামেরাপারসন আহমেদ উইশাহ এবং একাধিক শিশুও রয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা ও উদ্ধারকর্মীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।


আল জাজিরার তথ্যমতে, শনিবার মধ্য গাজার একটি আবাসিক ভবনে ইসরাইলি হামলায় তাদের ক্যামেরাপারসন আহমেদ উইশাহ নিহত হন। ঘটনাটিকে সংবাদমাধ্যমটি ‘সাংবাদিকদের বিরুদ্ধে গুরুতর অপরাধ’ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে।


এক বিবৃতিতে আল জাজিরা বলেছে, আহমেদ উইশাহকে লক্ষ্য করে হামলা চালানো আন্তর্জাতিক আইন ও সাংবাদিকদের সুরক্ষাবিষয়ক নীতিমালার পরিপন্থী। সংবাদমাধ্যমটির দাবি, গাজায় সাংবাদিকদের লক্ষ্যবস্তু করার ধারাবাহিকতার অংশ হিসেবেই এ ঘটনা ঘটেছে।


তবে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, উইশাহ হামাসের সামরিক শাখার সদস্য এবং স্নাইপার হিসেবে কাজ করতেন। যদিও এ দাবির পক্ষে তারা কোনো প্রমাণ প্রকাশ করেনি।


গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও ইসরাইলি হামলায় এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।


স্থানীয় হাসপাতাল ও উদ্ধার সংস্থার তথ্যমতে, মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে একটি বাড়িতে হামলায় আহমেদ উইশাহসহ আরও দুজন নিহত হন। আইডিএফ ওই দুই ব্যক্তিকেও হামাসের সদস্য বলে দাবি করেছে।


উল্লেখ্য, আহমেদ উইশাহর ভাই ও আল জাজিরার আরেক সংবাদদাতা মোহাম্মদ উইশাহও চলতি বছরের এপ্রিলে ইসরাইলি হামলায় নিহত হন। তখনও আইডিএফ তার বিরুদ্ধে হামাসের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলেছিল।


এদিকে গাজার সাবরা এলাকায় রাতভর চালানো পৃথক হামলায় একই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।


নিহত পরিবারের স্বজন নায়েল সাফাদি বলেন, “তাদের সঙ্গে কোনো সশস্ত্র গোষ্ঠীর সম্পর্ক ছিল না। তারা সাধারণ মানুষ ছিল।”


আরেক স্বজন মোহাম্মদ সাফাদি প্রশ্ন তোলেন, “এটাই কি যুদ্ধবিরতি? আমরা সাধারণ নাগরিক, কখনও অস্ত্র হাতে নিইনি।”


এ ছাড়া গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলেও নতুন করে হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন এলাকায় উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

গাজায় ইসরাইলি হামলায় আল জাজিরার ক্যামেরাপারসনসহ নিহত ৬

গাজায় ইসরাইলি হামলায় আল জাজিরার ক্যামেরাপারসনসহ নিহত ৬

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আল জাজিরার ক্যামেরাপারসন আহমেদ উইশাহ এবং একাধিক শিশুও রয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা ও উদ্ধারকর্মীদের...

আগামী সপ্তাহে ওয়াশিংটনে নতুন দফায় ইসরায়েল-লেবানন আলোচনা

আগামী সপ্তাহে ওয়াশিংটনে নতুন দফায় ইসরায়েল-লেবানন আলোচনা

ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন দফার দ্বিপক্ষীয় আলোচনা আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে। একই সময়ে ইসরায়েল ও হিজবুল্লাহ নতুন করে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে সংশ্লিষ্ট পক্ষগুলো...

যুক্তরাষ্ট্র-ইরানের ১৪ দফা সমঝোতা, যুদ্ধবিরতি থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের রূপরেখা

যুক্তরাষ্ট্র-ইরানের ১৪ দফা সমঝোতা, যুদ্ধবিরতি থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের রূপরেখা

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং দীর্ঘমেয়াদি সমঝোতার ভিত্তি তৈরির লক্ষ্যে ১৪ দফা একটি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, চুক্তি স্বাক্ষরের পর থেকেই এটি...

ল্যান্ডমাইনের ঝুঁকিতে ৫৮ দেশ, উদ্বেগ জাতিসংঘের

ল্যান্ডমাইনের ঝুঁকিতে ৫৮ দেশ, উদ্বেগ জাতিসংঘের

বিশ্বের অন্তত ৫৮টি দেশ ও অঞ্চলে এখনো অ্যান্টি-পার্সোনেল মাইনের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক। তিনি বলেছেন, বিশেষ করে মায়ানমার, সিরিয়া, আফগানিস্তান এবং...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক