শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
রাজনীতি

নিরালায় ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রীর সাথে ছাত্রলীগ নেতার সুমনের অনৈতিক সম্পর্ক।

Sub Editor

২৮ জুন ২০২৬, ০৭:০৭
নিরালায় ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রীর সাথে ছাত্রলীগ নেতার সুমনের অনৈতিক সম্পর্ক।

নিজস্ব প্রতিনিধিঃ


খুলনা নগরীর নিরালা প্রান্তিকা আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের ২৩ নম্বর বাসায় এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতার উপস্থিতিকে কেন্দ্র করে শনিবার (২৭ জুন) রাতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম নিয়েছে।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌর নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি এবং জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল আল সুমন দীর্ঘদিন ধরে ওই বাসায় নিয়মিত যাতায়াত করতেন। স্থানীয় সূত্রের দাবি, ওই ফ্ল্যাটে বসবাসকারী তানিয়ার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।


শনিবার রাতে সুমন তানিয়ার বাসায় অবস্থান করছেন—এমন তথ্য পেয়ে কয়েকজন স্থানীয় বাসিন্দা গণমাধ্যমকর্মীদের বিষয়টি অবহিত করেন। পরে সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও বিষয়টি জানান।


প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সাংবাদিকদের উপস্থিতির খবর পেয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা বাড়ির মালিককে সঙ্গে নিয়ে ভবনের তৃতীয় তলার ওই ফ্ল্যাটে যান। এ সময় গণমাধ্যমকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন। দরজায় কড়া নাড়ার পর ভেতর থেকে আব্দুল আল সুমন বের হয়ে আসেন। উপস্থিত সাংবাদিকদের ক্যামেরা দেখে তিনি দ্রুত সরে যায়।


এ সময় সাংবাদিকরা তানিয়ার সাথে কথা বলতে গেলে সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি এক গণমাধ্যমকর্মীর সঙ্গে অশালীন আচরণ করেন, অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং একজন সাংবাদিকের মোবাইল ফোন ফেলে দেন বলে জানা যায়। এছাড়া সাংবাদিকদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।


স্থানীয়দের ভাষ্যমতে, ঘটনার সময় ফ্ল্যাটে সুমন ও তানিয়া ছাড়াও আরও একজন নারী উপস্থিত ছিলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তানিয়া সুমনকে সেখান থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দেন বলে অভিযোগ রয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সুমন ফ্ল্যাটের বারান্দা ব্যবহার করে পাশের ভবনের বারান্দা হয়ে নিচে নেমে দ্রুত এলাকা ত্যাগ করেন। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।


ঘটনার একপর্যায়ে বিএনপির কয়েকজন নেতাকর্মী সেখানে উপস্থিত হয়ে তানিয়ার পক্ষে অবস্থান নেন এবং এ সময় তাদের সঙ্গে কিছু গণমাধ্যমকর্মীর বাকবিতণ্ডার ঘটনাও ঘটে। সাংবাদিকদের দাবি, তাদের উদ্দেশে অবমাননাকর মন্তব্য করা হয়েছে।


এদিকে ঘটনার সময় তানিয়া খুলনার দুই প্রভাবশালী রাজনৈতিক নেতা শফিকুল আলম মনা ও শফিকুল আলম তুহিনের নাম উল্লেখ করে ফোনে যোগাযোগের চেষ্টা করেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।


সুমন চলে যাওয়ার পর গণমাধ্যমকর্মী ও স্থানীয়রা পুনরায় তানিয়ার সঙ্গে কথা বলার চেষ্টা করলে তিনি ফ্ল্যাটের দরজা বন্ধ করে দেন বলে জানা গেছে। বাড়ির মালিকসহ কয়েকজন তাকে ডাকলেও তিনি আর সাড়া দেননি।


স্থানীয় সূত্রে জানা যায়, তানিয়ার স্বামী আরিফ মুন্সি তৎকালীন আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন। তানিয়াও আওয়ামী মহিলা লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে স্থানীয়দের দাবি।


এছাড়া বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানা গেছে, আব্দুল আল সুমন একটি হত্যা মামলার আসামি। স্থানীয়দের দাবি, তিনি নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় নেতা ছিলেন এবং অতীতে আওয়ামী লীগের বিভিন্ন প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয়দের ভাষ্যমতে, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ও ওঠাবসা ছিল।


নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, তানিয়ার বাসায় প্রায়ই আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীসহ বিভিন্ন পুরুষের আনাগোনা দেখা যায়। তাদের দাবি, সন্ধ্যার পর ওই বাসায় নিয়মিত আড্ডা ও মদ্যপানের আসর বসত। এছাড়া বিভিন্ন সময় সেখানে নারীদেরও যাতায়াত করতে দেখা গেছে বলে তারা অভিযোগ করেন।


স্থানীয় সূত্র আরও জানায়, তানিয়ার স্বামী আরিফ মুন্সি বর্তমানে শারীরিকভাবে অসুস্থ এবং প্যারালাইসেসের রোগী।


এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দারা ঘটনাটির নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত তথ্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

তারেক রহমানের নেতৃত্ব শক্তিশালী করার অঙ্গীকার বিএনপির নতুন চার স্থায়ী কমিটির সদস্যের

তারেক রহমানের নেতৃত্ব শক্তিশালী করার অঙ্গীকার বিএনপির নতুন চার স্থায়ী কমিটির সদস্যের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঘোষিত নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছেন দলটির সদ্য নিযুক্ত চার...

গণতান্ত্রিক প্রতিবাদকে ‘হঠকারিতা’ বলা হচ্ছে: অভিযোগ নাহিদ ইসলামের

গণতান্ত্রিক প্রতিবাদকে ‘হঠকারিতা’ বলা হচ্ছে: অভিযোগ নাহিদ ইসলামের

নিজস্ব প্রতিবেদক: গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের সুনির্দিষ্ট দাবিতে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানানো সত্ত্বেও সেটিকে ‘হঠকারিতা’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

"১৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধ, খুলনায় চারজন আটক"

"১৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধ, খুলনায় চারজন আটক"

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম ১৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের কার্যক্রম প্রতিরোধে খুলনায় চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে খুলনা মহানগরীর খানজাহান আলী...

খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে সাবেক প্রেস সচিবের খোলা চিঠি: ‘মর্যাদার শীর্ষে আপনি উদ্ভাসিত’

খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে সাবেক প্রেস সচিবের খোলা চিঠি: ‘মর্যাদার শীর্ষে আপনি উদ্ভাসিত’

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে তাঁর স্মৃতি ও অবদানের কথা স্মরণ করে আবেগঘন এক খোলা চিঠি লিখেছেন তাঁর...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক