শীর্ষ সংবাদ
চট্টগ্রাম মহানগর কমিটি নিয়ে বিরোধ, এনসিপির ২২ নেতার পদত্যাগ|চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের সূচি|'কাঁটা লাগা'র শেফালী কি সত্যিই ইনজেকশনে মারা গেছেন? অবশেষে মুখ খুললেন স্বামী পরাগ|গাজীপুরের আলোচিত পাঁচ খুন: পদ্মা নদী থেকে উদ্ধার ফোরকানের মরদেহ|পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করলো বিজেপি|লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু|ইরান যুদ্ধ থেকে বেরোতে কি চীনের সহায়তা চাইছেন ট্রাম্প?|হামের চিকিৎসায় বিপর্যস্ত পরিবার, ঋণ ও আয়হীনতায় বাড়ছে দুর্ভোগ|হান্টা ভাইরাস কী, কীভাবে ছড়ায় এবং কীভাবে নিরাপদ থাকবেন|ইস্টার্ন ব্যাংকে নারীদের জন্য বিশেষ ঋণসুবিধা, বাড়ি কিনতে মিলবে ৪ কোটি টাকা পর্যন্ত|ইরান যুদ্ধবিরতির পর গাজায় হামলা বাড়িয়েছে ইসরায়েল, হামাস পুনর্গঠনের দাবি তেল আবিবের|বিশ্বকাপে এবার ১৪ মুসলিম দেশের অংশগ্রহণ|স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা সংস্কারে তুলনামূলক চিত্র তৈরির নির্দেশ|ছয় দশকের অপেক্ষার অবসান, অনুমোদন পেল ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প|দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্ল্যান্ট স্থাপনের ঘোষণা|ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ|দুই দিনে সাড়ে ৬ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক, বাড়ছে রেমিট্যান্স প্রবাহ|উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের গোলাগুলি, গুলিবিদ্ধ যুবক|অবশেষে ‘জানি না’ বলতে শিখছে এআই, কমতে পারে ভুল তথ্যের ঝুঁকি|ইরানে ‘গোপন হামলা’ চালায় সৌদি আরব, দাবি রয়টার্সের|টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তান-ইংল্যান্ডকে ছাড়িয়ে বাংলাদেশের দারুণ অগ্রগতি|ভোটার ডেটাবেজ সুরক্ষা ও পদ্মা ব্যারেজসহ একনেকে উঠছে ১৬ প্রকল্প|‘জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে সেটা বঙ্গবন্ধুর পক্ষে’—কাদের সিদ্দিকী|বট ও ভুয়া আইডি ব্যবহার করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা: নেতানিয়াহু|বিয়ের দাওয়াত নিয়ে ড. ইউনূসের সঙ্গে দেখা করলেন সাদিক কায়েম|কষ্ট কমাতে স্পর্শের বিকল্প নেই, নিঃসঙ্গ জীবনে কীভাবে মিলবে মানসিক স্বস্তি|অন্তর্বর্তী সরকারের সময়ে এনবিআরে প্রকৃত সংস্কার হয়নি: অর্থমন্ত্রী|নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই|আর্জেন্টিনার বিশ্বকাপ প্রাথমিক দলে নেই দিবালা, চমক প্রেস্তিয়ান্নি|বিদ্যুতের দাম বাড়াতে পিডিবির নতুন কৌশল, চাপে পড়তে পারেন নিম্নমধ্যবিত্ত গ্রাহকেরা
অর্থনীতি

চলতি অর্থবছরে প্রায় ৬০০ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

Sub Editor

১৯ মে ২০২৬, ০৭:১৬
চলতি অর্থবছরে প্রায় ৬০০ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

চলতি ২০২৫-২৬ অর্থবছরে বৈদেশিক মুদ্রাবাজার থেকে প্রায় ৬০০ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। রপ্তানি আয় ও প্রবাসী আয়ের প্রবাহ বাড়ার ফলে বাজারে ডলারের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রীয় ব্যাংক ধারাবাহিকভাবে ডলার সংগ্রহ করছে।


বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ১৮ মে পর্যন্ত মোট ৫৯৮ কোটি ডলার কেনা হয়েছে। এর মধ্যে গতকাল ছয়টি বাণিজ্যিক ব্যাংক থেকে প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে আরও ১০ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।


এর আগে ২০২০-২১ অর্থবছর থেকে ২০২৪-২৫ অর্থবছরের মধ্যে জ্বালানি, সার ও খাদ্যপণ্য আমদানির ব্যয় মেটাতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ২৫ বিলিয়ন ডলারের বেশি বিক্রি করেছিল বাংলাদেশ ব্যাংক।


তবে চলতি অর্থবছরের শুরুতে পরিস্থিতিতে পরিবর্তন আসে। রপ্তানি আয় ও প্রবাসী আয় বাড়ার ফলে বাজারে ডলারের সরবরাহ বৃদ্ধি পায়। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক আবার বাজার থেকে ডলার কেনা শুরু করে।


বিশ্লেষকদের মতে, প্রবাসী আয়ের বিপরীতে অর্থের জোগান নিশ্চিত করা এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার তুলে নিচ্ছে। একই সঙ্গে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করাও এ পদক্ষেপের একটি গুরুত্বপূর্ণ কারণ।


বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৪ মে পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৩১ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে যা ছিল ২৫ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।


অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ২৯ দশমিক ৬৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এক বছর আগে এ পরিমাণ ছিল ২০ দশমিক শূন্য ৯ বিলিয়ন ডলার।


তবে উচ্চ মূল্যস্ফীতির মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের ডলার কেনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদদের একটি অংশ। তাঁদের মতে, বাজারে ডলারের দাম আরও কমতে দেওয়া হলে তা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব ফেলতে পারত।

চলতি অর্থবছরে প্রায় ৬০০ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

চলতি অর্থবছরে প্রায় ৬০০ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

চলতি ২০২৫-২৬ অর্থবছরে বৈদেশিক মুদ্রাবাজার থেকে প্রায় ৬০০ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। রপ্তানি আয় ও প্রবাসী আয়ের প্রবাহ বাড়ার ফলে বাজারে ডলারের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রীয় ব্যাংক ধারাবাহিকভাবে...

খেলাপি ঋণ ও দুর্বল তদারকিতে বাড়ছে ব্যাংক খাতের চাপ

খেলাপি ঋণ ও দুর্বল তদারকিতে বাড়ছে ব্যাংক খাতের চাপ

সংকটে ২০ ব্যাংক, মূলধন ঘাটতি পৌঁছেছে ২ লাখ ৭৮ হাজার কোটি টাকায়অনিয়ন্ত্রিত ঋণ বিতরণ, দুর্বল তদারকি এবং দীর্ঘদিনের অনিয়ম-দুর্নীতির প্রভাবে দেশের ব্যাংক খাতে মূলধন সংকট আরও গভীর হয়েছে। একই সঙ্গে খেলাপি...

টাকা ছাপানোর অভিযোগকে ‘গালগল্প’ বললেন অর্থ উপদেষ্টা

টাকা ছাপানোর অভিযোগকে ‘গালগল্প’ বললেন অর্থ উপদেষ্টা

সরকার টাকা ছাপাচ্ছে—এ ধরনের প্রচারকে ‘গালগল্প’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেছেন, বাস্তবতার সঙ্গে এ ধরনের অভিযোগের কোনো...

টানা দুই দিন কমল সোনার দাম, ভরিতে কমেছে ৪ হাজার ৩৭৪ টাকা

টানা দুই দিন কমল সোনার দাম, ভরিতে কমেছে ৪ হাজার ৩৭৪ টাকা

দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। টানা দ্বিতীয় দিনের মতো মূল্যহ্রাসের ফলে আজ শনিবার প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা কমেছে সোনার দাম।আজ সকাল ১০টা থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে। এর ফলে...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক