শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
বিনোদন

নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই

Sub Editor

১২ মে ২০২৬, ০৬:১৩
নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই

দেশের প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব, অভিনেতা ও নির্দেশক আতাউর রহমান আর নেই। টানা ১০ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার দিবাগত রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আগামী জুনে তাঁর ৮৫তম জন্মদিন হওয়ার কথা ছিল।


মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মেয়ে শর্মিষ্ঠা রহমান


পরিবার সূত্রে জানা গেছে, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আতাউর রহমানের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়ার প্রস্তুতি চলছে। তবে রাত সোয়া ১টা পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পরে বনানী কবরস্থানে তাঁর স্ত্রীর কবরের পাশেই দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়। বাদ জোহর দাফনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন স্বজনেরা।


এর আগে গত ১ মে বাসায় পড়ে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আতাউর রহমান। প্রথমে তাঁকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হলেও সেখানে আইসিইউ সুবিধা না থাকায় পরে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করা হয়।


শর্মিষ্ঠা রহমান জানান, হাসপাতালে ভর্তির পর থেকেই তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। গত শনিবার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। তবে পরদিন আবার অবস্থার অবনতি হলে তাঁকে পুনরায় লাইফ সাপোর্টে নেওয়া হয়। সোমবার দিবাগত রাত ১টার দিকে লাইফ সাপোর্ট খুলে দেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।


নাট্যাঙ্গনের অগ্রদূত

বাংলাদেশের নাট্য ও সাংস্কৃতিক অঙ্গনের বহুমাত্রিক ব্যক্তিত্ব ছিলেন আতাউর রহমান। তিনি একাধারে নাট্যকার, অভিনেতা, মঞ্চ নির্দেশক ও লেখক হিসেবে পরিচিত ছিলেন। ১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্মগ্রহণ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।


স্বাধীনতাযুদ্ধ–পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে বিবেচিত আতাউর রহমান ছিলেন নাগরিক নাট্য সম্প্রদায়–এর অন্যতম প্রতিষ্ঠাতা। ১৯৭২ সালে মাইকেল মধুসূদন দত্তের ‘বুড়সালিকের ঘাড়ে রোঁ’ নাটক নির্দেশনার মাধ্যমে নাট্য নির্দেশক হিসেবে তাঁর যাত্রা শুরু হয়।


তাঁর নির্দেশনায় মঞ্চে এসেছে ‘গডোর প্রতীক্ষায়’, ‘গ্যালিলিও’, ‘ঈর্ষা’, ‘রক্তকরবী’, ‘ক্রয়লাদ ও ক্রেসিদা’, ‘এখন দুঃসময়’ ও ‘অপেক্ষমাণ’সহ বহু আলোচিত নাটক। নাগরিক নাট্য সম্প্রদায়ের বাইরেও তিনি নির্দেশনা দিয়েছেন ‘আগল ভাঙার পালা’, ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’, ‘ম্যাকবেথ’, ‘বাংলার মাটি বাংলার জল’, ‘নারীগণ’ ও ‘রুদ্র রবি ও জালিয়ানওয়ালাবাগ’ নাটকে।


মঞ্চনির্দেশনার পাশাপাশি শিক্ষকতা, লেখালেখি ও অভিনয়েও সমান সক্রিয় ছিলেন তিনি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করেছেন। তাঁর প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে ‘প্রজাপতি নিবন্ধ’, ‘মঞ্চসারথির কাব্যকথা’, ‘নাটক করতে হলে’, ‘নাট্যপ্রবন্ধ বিচিত্রা’ ও ‘লেখনী’। অভিনয় করেছেন টেলিভিশন নাটক ও চলচ্চিত্রেও।


সাংগঠনিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন

আতাউর রহমান বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং আফ্রো-এশীয় গণসংহতি পরিষদের সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি বাংলাদেশ নাটকের আপিল কমিটি ও চলচ্চিত্র জুরিবোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।


এ ছাড়া ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট–এর বাংলাদেশ শাখা এবং পরবর্তী সময়ে বিশ্ব শাখার সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।


দেশের নাট্য ও সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন একুশে পদকস্বাধীনতা পুরস্কার

'সুর-মুকুর'-এর আয়োজনে নজরুলের বর্ষার গানে গানে রশিদুন্ নবী'র সংবর্ধনা

'সুর-মুকুর'-এর আয়োজনে নজরুলের বর্ষার গানে গানে রশিদুন্ নবী'র সংবর্ধনা

নবী হোসেন লাদেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিবিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও সংগীতজ্ঞ প্রফেসর ড. রশিদুন্ নবী ‘বাংলা একাডেমি নজরুল পুরস্কার-২০২৬’ লাভ করায় তাঁকে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে গত ১৭ আগস্ট...

‘দাগি’র সাফল্যের পর নতুন সিনেমা ‘খলনায়ক’ ও নতুন পেশায় তমা মির্জা

‘দাগি’র সাফল্যের পর নতুন সিনেমা ‘খলনায়ক’ ও নতুন পেশায় তমা মির্জা

বিনোদন ডেস্ক: সর্বশেষ মুক্তি পাওয়া ‘দাগি’ চলচ্চিত্রে দারুণ প্রশংসার পর নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন ঢালিউড অভিনেত্রী তমা মির্জা। চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিচালক ভিকি জাহেদের সঙ্গে চুক্তি...

সফল দাম্পত্যের চাবিকাঠি প্রেম নাকি বোঝাপড়া? ভিকি কৌশলের বার্তা

সফল দাম্পত্যের চাবিকাঠি প্রেম নাকি বোঝাপড়া? ভিকি কৌশলের বার্তা

বিনোদন ডেস্ক: প্রেমের বিয়ে হোক কিংবা পরিবারের পছন্দে আয়োজন—দাম্পত্য জীবনের আসল সাফল্য নির্ভর করে দুই মানুষের পারস্পরিক বোঝাপড়া ও মানসিক বন্ধনের ওপর। বিয়ের মাধ্যম যাই হোক না কেন, সম্পর্ক দীর্ঘস্থায়ী...

বিয়ের খবর বিভ্রান্তিকর ও ভিত্তিহীন, কড়া বার্তা দিয়ে স্পষ্ট করলেন পূজা চেরি

বিয়ের খবর বিভ্রান্তিকর ও ভিত্তিহীন, কড়া বার্তা দিয়ে স্পষ্ট করলেন পূজা চেরি

বিনোদন ডেস্ক: দেশের এক ব্যবসায়ীকে গোপনে বিয়ে করেছেন—এমন ছড়িয়ে পড়া খবর ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। সোমবার রাত সাড়ে ১১টার...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক