শীর্ষ সংবাদ
গাজীপুরের আলোচিত পাঁচ খুন: পদ্মা নদী থেকে উদ্ধার ফোরকানের মরদেহ|পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করলো বিজেপি|লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু|ইরান যুদ্ধ থেকে বেরোতে কি চীনের সহায়তা চাইছেন ট্রাম্প?|হামের চিকিৎসায় বিপর্যস্ত পরিবার, ঋণ ও আয়হীনতায় বাড়ছে দুর্ভোগ|হান্টা ভাইরাস কী, কীভাবে ছড়ায় এবং কীভাবে নিরাপদ থাকবেন|ইস্টার্ন ব্যাংকে নারীদের জন্য বিশেষ ঋণসুবিধা, বাড়ি কিনতে মিলবে ৪ কোটি টাকা পর্যন্ত|ইরান যুদ্ধবিরতির পর গাজায় হামলা বাড়িয়েছে ইসরায়েল, হামাস পুনর্গঠনের দাবি তেল আবিবের|বিশ্বকাপে এবার ১৪ মুসলিম দেশের অংশগ্রহণ|স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা সংস্কারে তুলনামূলক চিত্র তৈরির নির্দেশ|ছয় দশকের অপেক্ষার অবসান, অনুমোদন পেল ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প|দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্ল্যান্ট স্থাপনের ঘোষণা|ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ|দুই দিনে সাড়ে ৬ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক, বাড়ছে রেমিট্যান্স প্রবাহ|উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের গোলাগুলি, গুলিবিদ্ধ যুবক|অবশেষে ‘জানি না’ বলতে শিখছে এআই, কমতে পারে ভুল তথ্যের ঝুঁকি|ইরানে ‘গোপন হামলা’ চালায় সৌদি আরব, দাবি রয়টার্সের|টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তান-ইংল্যান্ডকে ছাড়িয়ে বাংলাদেশের দারুণ অগ্রগতি|ভোটার ডেটাবেজ সুরক্ষা ও পদ্মা ব্যারেজসহ একনেকে উঠছে ১৬ প্রকল্প|‘জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে সেটা বঙ্গবন্ধুর পক্ষে’—কাদের সিদ্দিকী|বট ও ভুয়া আইডি ব্যবহার করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা: নেতানিয়াহু|বিয়ের দাওয়াত নিয়ে ড. ইউনূসের সঙ্গে দেখা করলেন সাদিক কায়েম|কষ্ট কমাতে স্পর্শের বিকল্প নেই, নিঃসঙ্গ জীবনে কীভাবে মিলবে মানসিক স্বস্তি|অন্তর্বর্তী সরকারের সময়ে এনবিআরে প্রকৃত সংস্কার হয়নি: অর্থমন্ত্রী|নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই|আর্জেন্টিনার বিশ্বকাপ প্রাথমিক দলে নেই দিবালা, চমক প্রেস্তিয়ান্নি|বিদ্যুতের দাম বাড়াতে পিডিবির নতুন কৌশল, চাপে পড়তে পারেন নিম্নমধ্যবিত্ত গ্রাহকেরা|গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ নিষিদ্ধ: হাইকোর্টের ঐতিহাসিক রায়|মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাস, ধীরে ধীরে উন্নতি হচ্ছে শারীরিক অবস্থার|ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, পাঁচ জেলায় সতর্কসংকেত
অর্থনীতি

ইস্টার্ন ব্যাংকে নারীদের জন্য বিশেষ ঋণসুবিধা, বাড়ি কিনতে মিলবে ৪ কোটি টাকা পর্যন্ত

Sub Editor

১৪ মে ২০২৬, ০৭:০৮
ইস্টার্ন ব্যাংকে নারীদের জন্য বিশেষ ঋণসুবিধা, বাড়ি কিনতে মিলবে ৪ কোটি টাকা পর্যন্ত

দেশের ব্যাংকিং খাতে নারীদের জন্য আলাদা আর্থিক সেবার পরিধি বাড়ছে। সেই ধারাবাহিকতায় ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ‘ওমেন ব্যাংকিং’ সেবার আওতায় নারীরা এখন ফ্ল্যাট বা বাড়ি কেনার জন্য সর্বোচ্চ চার কোটি টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাচ্ছেন।


বর্তমানে দেশের বিভিন্ন ব্যাংক নারীদের জন্য বিশেষায়িত ব্যাংকিং সেবা চালু করেছে। ব্র্যাক ব্যাংকের ‘তারা’ এবং সিটি ব্যাংকের ‘আলো’র মতো ইস্টার্ন ব্যাংকও চালু করেছে ‘ইবিএল ওমেন ব্যাংকিং’ সেবা।


ব্যক্তিগত ও ব্যবসায়িক—দুই ধরনের হিসাবের সুবিধা

ইবিএলের নারী ব্যাংকিং সেবার আওতায় ব্যক্তিগত ও ব্যবসায়িক—উভয় ধরনের হিসাব খোলা যায়। ব্যক্তিগত হিসাবধারী নারী গ্রাহকেরা ২৫ হাজার টাকা জমা রাখলে মাসিক ভিত্তিতে মুনাফা বা সুদ সুবিধা পাবেন।


অন্যদিকে ব্যবসায়িক হিসাবের ক্ষেত্রে রয়েছে ‘ইবিএল অভিলাষী’ সেবা। এর মাধ্যমে নারী উদ্যোক্তারা ব্যবসায়িক কাগজপত্র তৈরি ও হালনাগাদ, কারিগরি সহায়তা, ব্যবসা ব্যবস্থাপনা প্রশিক্ষণসহ বিভিন্ন ধরনের ওয়ান-স্টপ সেবা গ্রহণ করতে পারবেন।


চার ধরনের কার্ড ও সঞ্চয়ী সুবিধা

ওমেন ব্যাংকিংয়ের আওতায় নারী গ্রাহকদের জন্য চার ধরনের ডেবিট, প্রিপেইড ও ক্রেডিট কার্ড সুবিধা রয়েছে। এসব কার্ডে দ্বৈত মুদ্রায় লেনদেনের সুবিধাও দেওয়া হচ্ছে।


এ ছাড়া নারী গ্রাহকদের জন্য রয়েছে বিভিন্ন সঞ্চয়ী হিসাব সুবিধা। এর মধ্যে রয়েছে ‘ইবিএল মিলিয়নিয়ার ওমেন ডিপিএস’ এবং ‘ইবিএল ওমেন কনফিডেন্স ডিপিএস’। শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবা নিতে আগ্রহীদের জন্য রয়েছে ইসলামিক সঞ্চয়ী হিসাব সুবিধা।


ব্যাংকটির তথ্য অনুযায়ী, ২০১৮ সাল থেকে নারীদের আর্থিক ক্ষমতায়ন, উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং ডিজিটাল ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতে কাজ করছে ইবিএল। বর্তমানে প্রায় দুই লাখ নারী গ্রাহক এই সেবার আওতায় রয়েছেন। নারী উদ্যোক্তা ও পেশাজীবীদের মধ্যে এ পর্যন্ত প্রায় ৭০০ কোটি টাকার ঋণ বিতরণ করেছে ব্যাংকটি।


যেসব ঋণ সুবিধা পাচ্ছেন নারীরা

নারীদের ব্যক্তিগত আর্থিক চাহিদার জন্য ইবিএলে রয়েছে ওমেনস লোন, হোম লোন, অটো লোন এবং ফাস্ট লোন সুবিধা।


ওমেনস লোনের আওতায় কোনো জামানত ছাড়াই সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে। এই ঋণ সর্বোচ্চ পাঁচ বছরে মাসিক কিস্তিতে পরিশোধ করা যাবে।


ফ্ল্যাট কেনা, বাড়ি নির্মাণ বা সংস্কারের জন্য হোম লোন সুবিধায় পাঁচ লাখ থেকে সর্বোচ্চ চার কোটি টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। এই ঋণ সর্বোচ্চ ২৫ বছরে কিস্তির মাধ্যমে পরিশোধ করা যাবে।


এ ছাড়া নতুন বা রিকন্ডিশন্ড গাড়ি কেনার জন্য সর্বোচ্চ ৮০ লাখ টাকা পর্যন্ত অটো ঋণ সুবিধা রয়েছে।


নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ স্কিম

নারী উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য ইবিএলে রয়েছে মুক্তি, আশা, উৎকর্ষ, উদ্দীপন এবং স্টার্টআপসহ বিভিন্ন ঋণ স্কিম।


এর মধ্যে ‘মুক্তি’ ঋণসেবার আওতায় মাত্র ৫ শতাংশ সুদে জামানত ছাড়াই সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন নারী উদ্যোক্তারা।


‘আশা’ কর্মসূচিতে প্রথমবার আবেদনেই দুই লাখ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। পরবর্তী আবেদনে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ রয়েছে। এই ঋণ চার বছর মেয়াদে পরিশোধ করা যাবে।


নতুন উদ্যোক্তাদের জন্য চালু করা হয়েছে ‘স্টার্টআপ লোন’। এতে জামানত ছাড়াই সর্বোচ্চ দুই কোটি টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, যার পরিশোধ মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর।


ব্যবসায়িক প্রয়োজনে ভারী যানবাহন কেনার জন্য ফ্লিট ফাইন্যান্সিং সুবিধায় জামানত ছাড়াই সর্বোচ্চ পাঁচ কোটি টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে।


এ ছাড়া বাণিজ্যিক ও আবাসিক ভবন নির্মাণ, ক্রয় বা সম্প্রসারণের জন্য সর্বোচ্চ ২৫ কোটি টাকা পর্যন্ত বন্ধকি ঋণ সুবিধা রয়েছে। ব্যবসার যন্ত্রপাতি ও চলতি মূলধনের জন্য বিজনেস সলিউশন ঋণের আওতায় সর্বোচ্চ ১০ কোটি টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে।


নতুন সেবা চালুর পরিকল্পনা

ইস্টার্ন ব্যাংকের প্রায়োরিটি ও ওমেন ব্যাংকিং বিভাগের প্রধান তানজেরি হক জানিয়েছেন, ভবিষ্যতে নারী গ্রাহকদের জন্য আরও নতুন প্রশিক্ষণ কর্মসূচি, ডিজিটাল লার্নিং সুবিধা এবং বৈচিত্র্যময় পণ্য ও সেবা চালুর পরিকল্পনা রয়েছে।


তিনি বলেন, ডিজিটাল ব্যাংকিং সুবিধা, নারীদের পে-রোল সলিউশন, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষা এবং বিশেষ লাইফস্টাইল সুবিধা চালুর বিষয়েও কাজ করছে ব্যাংকটি।

ইস্টার্ন ব্যাংকে নারীদের জন্য বিশেষ ঋণসুবিধা, বাড়ি কিনতে মিলবে ৪ কোটি টাকা পর্যন্ত

ইস্টার্ন ব্যাংকে নারীদের জন্য বিশেষ ঋণসুবিধা, বাড়ি কিনতে মিলবে ৪ কোটি টাকা পর্যন্ত

দেশের ব্যাংকিং খাতে নারীদের জন্য আলাদা আর্থিক সেবার পরিধি বাড়ছে। সেই ধারাবাহিকতায় ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ‘ওমেন ব্যাংকিং’ সেবার আওতায় নারীরা এখন ফ্ল্যাট বা বাড়ি কেনার জন্য সর্বোচ্চ চার কোটি...

দুই দিনে সাড়ে ৬ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক, বাড়ছে রেমিট্যান্স প্রবাহ

দুই দিনে সাড়ে ৬ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক, বাড়ছে রেমিট্যান্স প্রবাহ

কোরবানির ঈদকে সামনে রেখে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। একই সঙ্গে বাজারে ডলারের সরবরাহ বাড়ায় চলতি সপ্তাহে টানা দুই দিন ব্যাংকগুলো থেকে ডলার কিনেছে বাংলাদেশ...

অন্তর্বর্তী সরকারের সময়ে এনবিআরে প্রকৃত সংস্কার হয়নি: অর্থমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের সময়ে এনবিআরে প্রকৃত সংস্কার হয়নি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নীতি ও বাস্তবায়ন বিভাগ আলাদা করার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তা প্রকৃত কোনো সংস্কার ছিল না।...

বিশ্বখ্যাত ব্র্যান্ডের অর্ডার ফেরাতে চট্টগ্রামে গড়ে উঠছে গার্মেন্টস জোন

বিশ্বখ্যাত ব্র্যান্ডের অর্ডার ফেরাতে চট্টগ্রামে গড়ে উঠছে গার্মেন্টস জোন

বিশ্বখ্যাত পোশাক ব্র্যান্ডগুলোর অর্ডার পুনরায় আকর্ষণ করতে চট্টগ্রামে বহুতল ভবনভিত্তিক আধুনিক গার্মেন্টস জোন গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি। প্রাথমিকভাবে...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক