শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
জাতীয়

সীমান্ত দিয়ে ভারতীয় গরু প্রবেশের অভিযোগ, দুশ্চিন্তায় খামারিরা

Sub Editor

১৯ মে ২০২৬, ০৬:৪৮
সীমান্ত দিয়ে ভারতীয় গরু প্রবেশের অভিযোগ, দুশ্চিন্তায় খামারিরা

ঠাকুরগাঁও সীমান্তবর্তী বিভিন্ন এলাকা দিয়ে ভারতীয় গরু অবৈধভাবে দেশে প্রবেশ করছে বলে অভিযোগ উঠেছে। এসব গরু পরে ট্রাকে করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে বলে দাবি স্থানীয়দের। বিষয়টি নিয়ে খামারিদের মধ্যে উদ্বেগ বাড়লেও প্রশাসনের কাছে এ নিয়ে সুস্পষ্ট তথ্য নেই বলে জানা গেছে।


প্রতি বছর কোরবানির ঈদকে সামনে রেখে ঠাকুরগাঁও থেকে বিপুল পরিমাণ পশু দেশের বিভিন্ন বড় বাজারে সরবরাহ করা হয়। এবারও ঈদের প্রায় এক মাস আগে থেকে গরু পরিবহন শুরু হয়েছে। তবে সাম্প্রতিক কয়েক দিনে বিভিন্ন ট্রাকে ভারতীয় গরু বহনের ঘটনা স্থানীয়দের নজরে এসেছে।


জেলার পীরগঞ্জ ও বালিয়াডাঙ্গী সড়কের বিভিন্ন স্থানে গরুবাহী ট্রাক চলাচলের দৃশ্য দেখা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন বিকেল ৪টার পর থেকে ঠাকুরগাঁও থেকে ঢাকাসহ বিভিন্ন জেলার উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রাকগুলোতে ভারতীয় গরু পরিবহন করা হচ্ছে। এ কার্যক্রম গভীর রাত পর্যন্ত চলতে দেখা যাচ্ছে।


নাম প্রকাশে অনিচ্ছুক সীমান্তসংলগ্ন এক বাসিন্দার দাবি, কয়েকটি সংঘবদ্ধ চক্র সীমান্ত এলাকায় অবৈধ কার্যক্রম পরিচালনা করছে। তাঁর অভিযোগ, সীমান্ত নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে কাজে লাগিয়ে এসব গরু দেশে আনা হচ্ছে।


স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গভীর রাতে সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্ট দিয়ে গরু প্রবেশের পর দ্রুত সেগুলো ছোট ট্রাক বা বড় পরিবহনে তুলে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। তাঁদের দাবি, বালিয়াডাঙ্গীর রত্নাই সীমান্ত, আমজানখোর, ধনতলা ইউনিয়নসংলগ্ন এলাকা এবং রানীশংকৈল সীমান্তের ধর্মগড় ও জগদ্দল পয়েন্ট দিয়ে গরু প্রবেশের ঘটনা ঘটছে।


বালিয়াডাঙ্গী সীমান্ত এলাকার বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, প্রায় প্রতিদিন গভীর রাতে সীমান্ত দিয়ে গরু আসতে দেখা যায়। একদিন রাত আড়াইটার দিকে কয়েকটি গরুর পাল সীমান্ত অতিক্রম করে ভেতরে আসতে দেখেছি। পরে সেগুলো ছোট ট্রাকে তুলে নিয়ে যাওয়া হয়।


প্রত্যক্ষদর্শী জাহিদ হাসান বলেন, স্থানীয় হাটেও ভারতীয় গরু বিক্রির অভিযোগ রয়েছে। গভীর রাতে সড়কে একের পর এক গরুবাহী ট্রাক চলাচল করতে দেখা যায়। গরুর শারীরিক গঠন ও বিভিন্ন চিহ্ন দেখে সেগুলো বিদেশি বলে ধারণা করা হচ্ছে।


এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন জেলার খামারিরা। তাঁদের আশঙ্কা, কোরবানির ঈদকে সামনে রেখে বিদেশি গরুর প্রবেশ বাড়তে থাকলে স্থানীয়ভাবে গরু পালনকারীরা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়বেন।


ঠাকুরগাঁও সদর উপজেলার কালিতলা এলাকার খামারি মো. রফিকুল ইসলাম বলেন, সারা বছর পরিশ্রম করে গরু লালন-পালন করা হয়। বাজারে যদি বিপুল পরিমাণ বিদেশি গরু আসে, তাহলে দেশীয় গরুর দাম কমে যেতে পারে। এতে ছোট ও মাঝারি খামারিরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বেন।


সুশাসনের জন্য নাগরিকের ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম বলেন, চলতি বছর কোরবানির পশুর বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে। ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষই দামের বিষয়ে সন্তুষ্ট। এ অবস্থায় বিদেশি গরুর অনুপ্রবেশ বাজারে অস্থিরতা তৈরি করতে পারে।


ঠাকুরগাঁও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইজাহার আহমেদ খান বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু প্রবেশ স্থানীয় অর্থনীতি, খামার খাত এবং আইনশৃঙ্খলার জন্য উদ্বেগের বিষয়। বিশেষ করে কোরবানির ঈদের আগে এমন চোরাচালান বাড়লে দেশীয় খামারিরা ন্যায্য মূল্য পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন।


এ বিষয়ে বক্তব্য জানতে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজীর আহম্মদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।


ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণে রাখা হচ্ছে। সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু প্রবেশের বিষয়টি আগে তাঁর জানা ছিল না। তিনি বলেন, দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছ থেকে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বিষয়টি সামনে আসার পর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হবে।

বিনিয়োগ বাড়াতে দেশি-বিদেশি উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বিনিয়োগ বাড়াতে দেশি-বিদেশি উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ঢাকা, ২৩ জুলাইট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্য পূরণে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিনিয়োগবান্ধব নীতিমালা...

চট্টগ্রাম-বরিশালে ভারী বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

চট্টগ্রাম-বরিশালে ভারী বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

ঢাকা, ২৩ জুলাইআগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর...

দল থেকে বহিষ্কারে এমপি পদ শূন্য হয় না: নির্বাচন কমিশনার

দল থেকে বহিষ্কারে এমপি পদ শূন্য হয় না: নির্বাচন কমিশনার

ঢাকা, ২৩ জুলাইকোনো রাজনৈতিক দল থেকে সংসদ সদস্যকে বহিষ্কার করা হলেও সংবিধান অনুযায়ী তার এমপি পদ শূন্য হয় না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তবে এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক...

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটি, রাজধানীতে তীব্র গ্যাস সংকট

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটি, রাজধানীতে তীব্র গ্যাস সংকট

ঢাকা, ২৩ জুলাইমহেশখালীতে অবস্থিত দেশের একমাত্র ভাসমান এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। এর প্রভাবে রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক