শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
রাজনীতি

চট্টগ্রাম মহানগর কমিটি নিয়ে বিরোধ, এনসিপির ২২ নেতার পদত্যাগ

Sub Editor

১৬ মে ২০২৬, ০৬:৫৬
চট্টগ্রাম মহানগর কমিটি নিয়ে বিরোধ, এনসিপির ২২ নেতার পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘিরে দলটির অভ্যন্তরে বড় ধরনের অসন্তোষ দেখা দিয়েছে। কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ‘অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের পদায়নের’ অভিযোগ তুলে একযোগে পদত্যাগ করেছেন ২২ জন নেতা-কর্মী।


শুক্রবার (১৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পদত্যাগকারী নেতাদের নাম প্রকাশ করা হয়। পরে বিষয়টি নিশ্চিত করেন নবগঠিত কমিটির দপ্তর সম্পাদক রাফসান জানি রিয়াজ।


এর আগে বৃহস্পতিবার রাতে ১৬৮ সদস্যবিশিষ্ট চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক এবং আরিফ মঈনুদ্দীনকে সদস্যসচিব করা হয়। কমিটি ঘোষণার পরপরই দলীয় অভ্যন্তরে এই বিরোধ সামনে আসে।


পদত্যাগকারী নেতাদের অভিযোগ, নতুন কমিটিতে দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় থাকা ও ত্যাগ স্বীকার করা কর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। তাদের দাবি, অর্থের বিনিময়ে ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে।


পদত্যাগকারীদের তালিকায় রয়েছেন সিনিয়র সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক হুজ্জাতুল ইসলাম সাঈদ, ডা. মাহতাব উদ্দিন আহমদ, দপ্তর সম্পাদক রাফসান জানি রিয়াজ, যুগ্ম আহ্বায়ক সৈয়দ এহছানুল হক ও কামরুল কায়েসসহ আরও ১৮ জন নেতা-কর্মী।


রাফসান জানি রিয়াজ বলেন, “আদর্শ ও স্বচ্ছ রাজনীতির প্রত্যাশা নিয়ে আমরা এনসিপিতে যুক্ত হয়েছিলাম। কিন্তু নতুন কমিটিতে নারী কেলেঙ্কারিতে জড়িত ব্যক্তি, সাজাপ্রাপ্ত আসামি এবং রাজনীতিতে সক্রিয় নন—এমন ব্যক্তিদের পদ দেওয়া হয়েছে। অথচ যারা দীর্ঘদিন রাজপথে কাজ করেছেন, তাদের মূল্যায়ন হয়নি।”


তিনি আরও বলেন, “চট্টগ্রামে এনসিপির কার্যক্রম শুরুর সময় অল্পসংখ্যক মানুষ পাশে ছিল। সময়ের সঙ্গে সেই সংখ্যা কয়েক হাজারে পৌঁছেছে। কিন্তু শুরু থেকে যারা কাজ করেছেন, তাদের অনেককেই এবার মূল্যায়ন করা হয়নি। এ বিষয়ে কেন্দ্রে অনাস্থাপত্র ও পদত্যাগপত্র পাঠানো হয়েছে। অনাস্থার বিষয়টি বিবেচনায় না এলে পদত্যাগ কার্যকর হবে।”


অভিযোগের বিষয়ে নবগঠিত কমিটির আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব বলেন, বড় একটি কমিটিতে সবার প্রত্যাশা পূরণ করা সব সময় সম্ভব হয় না। ব্যক্তিগত পছন্দ-অপছন্দের কারণে কিছু অসন্তোষ তৈরি হয়ে থাকতে পারে। তবে আলোচনা ও সমাধানের সুযোগ এখনো রয়েছে।


সদস্যসচিব আরিফ মঈনুদ্দীনও অভিযোগ অস্বীকার করে বলেন, দলের নীতিমালার বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি আশা প্রকাশ করেন, ভুল বোঝাবুঝি কাটিয়ে পদত্যাগকারী নেতারা আবারও দলে সক্রিয় হবেন।

ভিডিওকাণ্ডে এমপি বহিষ্কারে সাতক্ষীরায় মিষ্টি বিতরণ, শাস্তি চান জামায়াত সমর্থকরাও

ভিডিওকাণ্ডে এমপি বহিষ্কারে সাতক্ষীরায় মিষ্টি বিতরণ, শাস্তি চান জামায়াত সমর্থকরাও

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।ভিডিও কাণ্ডের ঘটনায় সাতক্ষীরা চার আসনের জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াত। বহিষ্কারের পর নিজ আসন শ্যামনগর সদরে মিষ্টি বিতরণ করতে দেখা গেছে...

জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল, এমপি পদ নিয়ে অনিশ্চয়তা

জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল, এমপি পদ নিয়ে অনিশ্চয়তা

সাতক্ষীরা, : সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নৈতিক স্খলনের অভিযোগে তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।দলীয় সূত্রে...

ভিডিও ভাইরাল ইস্যুতে শ্যামনগরে বিক্ষোভ,এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবি, কুশপুত্তলিকা দাহ

ভিডিও ভাইরাল ইস্যুতে শ্যামনগরে বিক্ষোভ,এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবি, কুশপুত্তলিকা দাহ

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা প্রতিনিধি:ভিডিও ভাইরালকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ...

জামায়াত এমপি গাজী নজরুলের অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জেলা জামায়াতের

জামায়াত এমপি গাজী নজরুলের অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জেলা জামায়াতের

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক