শীর্ষ সংবাদ
চট্টগ্রাম মহানগর কমিটি নিয়ে বিরোধ, এনসিপির ২২ নেতার পদত্যাগ|চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের সূচি|'কাঁটা লাগা'র শেফালী কি সত্যিই ইনজেকশনে মারা গেছেন? অবশেষে মুখ খুললেন স্বামী পরাগ|গাজীপুরের আলোচিত পাঁচ খুন: পদ্মা নদী থেকে উদ্ধার ফোরকানের মরদেহ|পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করলো বিজেপি|লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু|ইরান যুদ্ধ থেকে বেরোতে কি চীনের সহায়তা চাইছেন ট্রাম্প?|হামের চিকিৎসায় বিপর্যস্ত পরিবার, ঋণ ও আয়হীনতায় বাড়ছে দুর্ভোগ|হান্টা ভাইরাস কী, কীভাবে ছড়ায় এবং কীভাবে নিরাপদ থাকবেন|ইস্টার্ন ব্যাংকে নারীদের জন্য বিশেষ ঋণসুবিধা, বাড়ি কিনতে মিলবে ৪ কোটি টাকা পর্যন্ত|ইরান যুদ্ধবিরতির পর গাজায় হামলা বাড়িয়েছে ইসরায়েল, হামাস পুনর্গঠনের দাবি তেল আবিবের|বিশ্বকাপে এবার ১৪ মুসলিম দেশের অংশগ্রহণ|স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা সংস্কারে তুলনামূলক চিত্র তৈরির নির্দেশ|ছয় দশকের অপেক্ষার অবসান, অনুমোদন পেল ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প|দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্ল্যান্ট স্থাপনের ঘোষণা|ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ|দুই দিনে সাড়ে ৬ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক, বাড়ছে রেমিট্যান্স প্রবাহ|উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের গোলাগুলি, গুলিবিদ্ধ যুবক|অবশেষে ‘জানি না’ বলতে শিখছে এআই, কমতে পারে ভুল তথ্যের ঝুঁকি|ইরানে ‘গোপন হামলা’ চালায় সৌদি আরব, দাবি রয়টার্সের|টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তান-ইংল্যান্ডকে ছাড়িয়ে বাংলাদেশের দারুণ অগ্রগতি|ভোটার ডেটাবেজ সুরক্ষা ও পদ্মা ব্যারেজসহ একনেকে উঠছে ১৬ প্রকল্প|‘জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে সেটা বঙ্গবন্ধুর পক্ষে’—কাদের সিদ্দিকী|বট ও ভুয়া আইডি ব্যবহার করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা: নেতানিয়াহু|বিয়ের দাওয়াত নিয়ে ড. ইউনূসের সঙ্গে দেখা করলেন সাদিক কায়েম|কষ্ট কমাতে স্পর্শের বিকল্প নেই, নিঃসঙ্গ জীবনে কীভাবে মিলবে মানসিক স্বস্তি|অন্তর্বর্তী সরকারের সময়ে এনবিআরে প্রকৃত সংস্কার হয়নি: অর্থমন্ত্রী|নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই|আর্জেন্টিনার বিশ্বকাপ প্রাথমিক দলে নেই দিবালা, চমক প্রেস্তিয়ান্নি|বিদ্যুতের দাম বাড়াতে পিডিবির নতুন কৌশল, চাপে পড়তে পারেন নিম্নমধ্যবিত্ত গ্রাহকেরা
সারাদেশ

সাতক্ষীরায় ১২ গ্রামের মানুষের উদ্যোগে ১৪২তম ‘রাখালতলা মেলা’ অনুষ্ঠিত

Sub Editor

১৬ মে ২০২৬, ০৮:৫৬
সাতক্ষীরায় ১২ গ্রামের মানুষের উদ্যোগে ১৪২তম ‘রাখালতলা মেলা’ অনুষ্ঠিত

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।


ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সর্বজনীন উৎসবের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সাতক্ষীরা সদর উপজেলার ঐতিহ্যবাহী 'রাখালতলা মেলা'। সদর উপজেলার শিবপুর ইউনিয়নের পরানদহ ও আবাদেরহাট সংলগ্ন জগন্নাথপুর এলাকায় চলতি বছর ২০২৬ সালে মেলাটি সফলতার সাথে ১৪২তম বর্ষে পদার্পণ করেছে। তিন দিনব্যাপী আয়োজিত এই উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের ঢল নামে, যা এই অঞ্চলকে এক মিলনমেলায় পরিণত করে।


স্থানীয় প্রবীণদের সূত্রে জানা যায়, প্রায় ১৪২ বছর আগে রাখাল চন্দ্র নামে এক ব্যক্তি কাদা দিয়ে একটি পুতুল বানিয়ে এই স্থানে পূজার সূচনা করেছিলেন। কালের পরিক্রমায় সেই ক্ষুদ্র আয়োজন আজ বিশাল এক উৎসবের রূপ নিয়েছে। মেলার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি প্রাচীন বটগাছ, যার আনুমানিক বয়স প্রায় ১৪৫ বছর। এই বটবৃক্ষের ছায়াতলে রাখালকে স্মরণ করেই প্রতি বছর এই মেলা ও পূজার আয়োজন করা হয়।


সনাতন ধর্মীয় প্রথা মেনে তিন দিনব্যাপী এই উৎসবের প্রথম দিন ‘অধিবাস’ এর মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক সূচনা ঘটে। দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয় মূল আকর্ষণ ‘বড় পূজা’। এই দিনে সাতক্ষীরা জেলার বিভিন্ন প্রান্তসহ দূর-দূরান্ত থেকে হাজারো ভক্ত এসে ভগবানের চরণে তাদের মনের বাসনা ও কামনা পূরণের প্রার্থনা জানান। উৎসবের শেষ দিনে ‘ভাঙ্গা বাজার’ বা সমাপনী মেলার মধ্য দিয়ে তিন দিনের এই মিলনমেলার সমাপ্তি ঘটে। মেলা উপলক্ষে হরেক রকমের খেলনা, কুটির শিল্প এবং  ঐতিহ্যবাহী মিষ্টি-খাবারের দোকানে মুখরিত ছিল পুরো মেলা প্রাঙ্গণ।





এই মেলার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর সর্বজনীনতা। স্থানীয় হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এই উৎসব উদযাপন করেন। আশেপাশের ১২টি গ্রামের মানুষ একতাবদ্ধ হয়ে দীর্ঘ বছর ধরে কোনো প্রকার ভেদাভেদ ছাড়াই এই মেলা পরিচালনা করে আসছেন। শুধু সাতক্ষীরাই নয়, এই মেলার সুখ্যাতি ওপার বাংলা তথা ভারতেও ছড়িয়ে পড়েছে এবং সেখান থেকেও অনেক দর্শনার্থী এখানে আসেন।


মেলাটি যেন সম্পূর্ণ ঝামেলামুক্ত এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পরিচালিত হয়, সেজন্য মেলা কমিটি এবং আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছিল। স্থানীয় ওয়ার্ড ও ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বারসহ সর্বস্তরের জনপ্রতিনিধিরা মেলাটি সফল করতে সক্রিয় ভূমিকা পালন করেন।


উৎসবে আগত বক্তারা বলেন, “এই মেলা প্রমাণ করে আমরা জাতিগতভাবে বিভক্ত নই; আমরা সবাই একে অপরের ভাই এবং বন্ধু। সাতক্ষীরায় সকল ধর্মের মানুষ অত্যন্ত শান্তিতে ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করছেন। এখানে সনাতন ধর্মাবলম্বীদের ওপর কোনো অত্যাচার বা আঘাতের নজির নেই। এমনকি ভারতের সরকারও বারবার স্বীকার করেছে যে, বাংলাদেশের এই অঞ্চলে হিন্দু সম্প্রদায় নিরাপদ ও শান্তিতে আছে।”


বক্তারা আরও উল্লেখ করেন, “আমাদের দেশনায়ক তারেক রহমানের স্পষ্ট বার্তা রয়েছে—কোনো অবস্থাতেই যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয়। সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের নিরাপত্তা দিতে আমরা বদ্ধপরিকর। যদি কেউ এই সম্প্রীতি ও নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, তবে তাকে কঠোরভাবে আইনের আওতায় আনা হবে।”


কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে মেলার সমাপ্তি ঘটায় আয়োজক কমিটি এবং স্থানীয় প্রশাসন সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। অসাম্প্রদায়িক চেতনার এই মেলবন্ধন আগামীতেও অটুট থাকবে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

চাঁচকৈরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, গ্রামে শোকের ছায়া

চাঁচকৈরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, গ্রামে শোকের ছায়া

মোঃ সজিব আলী, নাটোর প্রতিনিধি :নাটোরের চাঁচকৈর গোপালের মোড়ে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ শান্ত প্রাং নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত শান্ত প্রাং দড়ি...

পারিবারিক কলহে বৃদ্ধ স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্ত্রী আটক

পারিবারিক কলহে বৃদ্ধ স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্ত্রী আটক

মোঃ সজিব আলী, নাটোর প্রতিনিধি :নাটোর সদর উপজেলার কাফুরিয়া এলাকার চৌগাছী উত্তরপাড়ায় পারিবারিক কলহের জেরে বৃদ্ধ স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে...

সাতক্ষীরায় ১২ গ্রামের মানুষের উদ্যোগে ১৪২তম ‘রাখালতলা মেলা’ অনুষ্ঠিত

সাতক্ষীরায় ১২ গ্রামের মানুষের উদ্যোগে ১৪২তম ‘রাখালতলা মেলা’ অনুষ্ঠিত

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সর্বজনীন উৎসবের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সাতক্ষীরা সদর উপজেলার ঐতিহ্যবাহী 'রাখালতলা মেলা'। সদর উপজেলার...

রাজপথের ত্যাগী নেতা আজ ফুটপাতে চা বিক্রেতা।

রাজপথের ত্যাগী নেতা আজ ফুটপাতে চা বিক্রেতা।

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক যুবরাজ আহাম্মেদ যুবায়ের দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগ স্বীকার করেও আজ অবমূল্যায়নের শিকার...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক