শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
রাজনীতি

সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মিয়ার মৃত্যু

Sub Editor

২১ জুন ২০২৬, ০৭:০৯
সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মিয়ার মৃত্যু

সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ মোশারফ হোসেন মিয়া আর নেই। শনিবার দিবাগত রাত ১টা ২৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


পারিবারিক সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।


রোববার বাদ আসর লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


পারিবারিক সদস্য ও লক্ষ্মীপুর জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট রিপন পাটোয়ারী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


রাজনৈতিক ও পারিবারিক সূত্রে জানা গেছে, মোশারফ হোসেন মিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন শহীদুল্লাহ হল ছাত্র সংসদের সাবেক ভিপি ছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধ চলাকালে হাতিয়া-রামগতি অঞ্চলের জোনাল কমান্ডারের দায়িত্বও পালন করেন।


পরবর্তীতে তিনি লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে অবদান রাখেন।


তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান। এক শোকবার্তায় তিনি বলেন, মোশারফ হোসেন মিয়ার মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক, বীর মুক্তিযোদ্ধা ও অভিভাবককে হারাল। মুক্তিযুদ্ধ এবং রামগতি-কমলনগর অঞ্চলের মানুষের কল্যাণে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।


এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারাও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন আবদুল মান্নান, আব্দুল্লাহ আল মামুন, আবুল বারাকাত দুলাল এবং অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব।


মোশারফ হোসেন মিয়ার মৃত্যুতে লক্ষ্মীপুরের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার দীর্ঘ রাজনৈতিক জীবন ও মুক্তিযুদ্ধে অবদান স্থানীয় মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

তারেক রহমানের নেতৃত্ব শক্তিশালী করার অঙ্গীকার বিএনপির নতুন চার স্থায়ী কমিটির সদস্যের

তারেক রহমানের নেতৃত্ব শক্তিশালী করার অঙ্গীকার বিএনপির নতুন চার স্থায়ী কমিটির সদস্যের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঘোষিত নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছেন দলটির সদ্য নিযুক্ত চার...

গণতান্ত্রিক প্রতিবাদকে ‘হঠকারিতা’ বলা হচ্ছে: অভিযোগ নাহিদ ইসলামের

গণতান্ত্রিক প্রতিবাদকে ‘হঠকারিতা’ বলা হচ্ছে: অভিযোগ নাহিদ ইসলামের

নিজস্ব প্রতিবেদক: গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের সুনির্দিষ্ট দাবিতে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানানো সত্ত্বেও সেটিকে ‘হঠকারিতা’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

"১৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধ, খুলনায় চারজন আটক"

"১৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধ, খুলনায় চারজন আটক"

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম ১৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের কার্যক্রম প্রতিরোধে খুলনায় চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে খুলনা মহানগরীর খানজাহান আলী...

খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে সাবেক প্রেস সচিবের খোলা চিঠি: ‘মর্যাদার শীর্ষে আপনি উদ্ভাসিত’

খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে সাবেক প্রেস সচিবের খোলা চিঠি: ‘মর্যাদার শীর্ষে আপনি উদ্ভাসিত’

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে তাঁর স্মৃতি ও অবদানের কথা স্মরণ করে আবেগঘন এক খোলা চিঠি লিখেছেন তাঁর...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক