শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
অর্থনীতি

আসন্ন বাজেটে সব ধরনের সিগারেটের দাম বাড়ছে, নিকোটিন পাউচে ৩৫০ শতাংশ শুল্কের প্রস্তাব

Sub Editor

১১ জুন ২০২৬, ০৬:১৭
আসন্ন বাজেটে সব ধরনের সিগারেটের দাম বাড়ছে, নিকোটিন পাউচে ৩৫০ শতাংশ শুল্কের প্রস্তাব

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের সব ধরনের সিগারেটের দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হতে পারে। পাশাপাশি নিকোটিন পাউচ আমদানিতে ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ এবং হিটেড টোব্যাকো পণ্যে বিদ্যমান শুল্ক ৬৭ শতাংশে উন্নীত করার প্রস্তাবও থাকতে পারে।


আগামী বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রায় নয় লাখ আটত্রিশ হাজার কোটি টাকার এই বাজেটে তামাক ও তামাকজাত পণ্যের ওপর কর ও শুল্ক বৃদ্ধিসংক্রান্ত এসব প্রস্তাব অন্তর্ভুক্ত থাকতে পারে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।


স্তরভেদে সিগারেটের নতুন মূল্য

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাজস্ব সম্ভাবনা ও স্বাস্থ্যঝুঁকির সর্বোচ্চ সমন্বয় বিবেচনায় নিয়ে সিগারেটের ন্যূনতম খুচরামূল্য পুনর্নির্ধারণের প্রস্তাব করা হতে পারে। প্রতি দশ শলাকায় নিম্নস্তরে ষাট টাকা থেকে দুই টাকা বাড়িয়ে বাষট্টি টাকা, মধ্যমস্তরে আশি টাকা থেকে বারো টাকা বাড়িয়ে বিরানব্বই টাকা, উচ্চস্তরে একশো চল্লিশ টাকা থেকে বিশ টাকা বাড়িয়ে একশো ষাট টাকা এবং অতি উচ্চস্তরে একশো পঁচাশি টাকা থেকে পঁচিশ টাকা বাড়িয়ে দুইশো দশ টাকা করার প্রস্তাব থাকতে পারে।


নতুন পণ্যে প্রথমবার শুল্ক আরোপ

এবারের বাজেটে প্রথমবারের মতো নিকোটিন পাউচ ও হিটেড টোব্যাকো পণ্যের ওপর সর্বোচ্চ খুচরামূল্য ও সম্পূরক শুল্ক নির্ধারণের প্রস্তাব আসতে পারে। প্রতি দশ গ্রাম নিকোটিন পাউচের মূল্য পাঁচশো টাকা নির্ধারণ করে ৪০ শতাংশ এবং প্রতি দশ শলাকা হিটেড টোব্যাকোর মূল্য দুইশো দশ টাকা নির্ধারণ করে ৬৭ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব থাকতে পারে।


জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর নিকোটিন গ্র্যানুলস ও নিকোটিন পাউচ আমদানি নিরুৎসাহিত করতে নতুন শ্রেণিকোড সৃষ্টি করে ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপেরও প্রস্তাব করা হতে পারে।


অবৈধ তামাক বাণিজ্য রোধে ট্র্যাক অ্যান্ড ট্রেস পদ্ধতি

অবৈধ তামাকপণ্যের বাণিজ্য প্রতিরোধে তামাকপণ্যের উৎপাদন ও সরবরাহ শৃঙ্খল নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য 'ট্র্যাক অ্যান্ড ট্রেস' পদ্ধতি প্রণয়নের প্রস্তাবও বাজেটে অন্তর্ভুক্ত থাকতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সামগ্রিকভাবে এই উদ্যোগগুলো একদিকে রাজস্ব আয় বাড়াবে, অন্যদিকে তামাক সেবনে নিরুৎসাহিত করে জনস্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখবে বলে মনে করছে সরকার।

বিপিসির জ্বালানি বিক্রি কমেছে ২.৬০ লাখ টন, শীর্ষে পদ্মা অয়েল

বিপিসির জ্বালানি বিক্রি কমেছে ২.৬০ লাখ টন, শীর্ষে পদ্মা অয়েল

ঢাকা, ২৭ জুলাই: সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও এর অঙ্গ প্রতিষ্ঠানগুলোর জ্বালানি বিক্রি কমেছে ২ লাখ ৬০ হাজার ৭২৮ টন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিবেদন পর্যালোচনায়...

দেশে সোনার গহনার দাম আবার বাড়ল, ভরিতে বৃদ্ধি ২,২১৬ টাকা

দেশে সোনার গহনার দাম আবার বাড়ল, ভরিতে বৃদ্ধি ২,২১৬ টাকা

ঢাকা, ২৭ জুলাই: দেশের বাজারে আবারও সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন করে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা...

৫ দিনে রেমিট্যান্স ২৮ হাজার ৪৭ কোটি টাকা, প্রবৃদ্ধি ২০.৬ শতাংশ

৫ দিনে রেমিট্যান্স ২৮ হাজার ৪৭ কোটি টাকা, প্রবৃদ্ধি ২০.৬ শতাংশ

ঢাকা, ২৬ জুলাইচলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই মাসের প্রথম ২৫ দিনে দেশে ২ দশমিক ২৯৯ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ হাজার ৪৭ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা...

টিস্যু কালচারে বদলাচ্ছে কৃষি, দেশেই উৎপাদন হচ্ছে রোগমুক্ত উন্নত চারা

টিস্যু কালচারে বদলাচ্ছে কৃষি, দেশেই উৎপাদন হচ্ছে রোগমুক্ত উন্নত চারা

ঢাকা | জুলাই ২০২৬টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে দেশে উচ্চমূল্যের ফল, ফুল ও শোভাবর্ধক উদ্ভিদের রোগমুক্ত চারা উৎপাদন বাড়ছে, যা বাণিজ্যিক কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করছে। সংশ্লিষ্টরা বলছেন, এই...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক