শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
অপরাধ

খুলনায় ব্রাজিল সমর্থকের হামলার অভিযোগ, সাংবাদিকদের হেনস্তা ও হত্যার হুমকি

Sub Editor

৬ জুলাই ২০২৬, ০৭:৫৩
খুলনায় ব্রাজিল সমর্থকের হামলার অভিযোগ, সাংবাদিকদের হেনস্তা ও হত্যার হুমকি

নিজস্ব প্রতিনিধিঃ

 

খুলনার হাদিস পার্কে ব্রাজিল ও নরওয়ের মধ্যকার ফুটবল ম্যাচ শেষে সংবাদ সংগ্রহ করতে গিয়ে কয়েকজন গণমাধ্যমকর্মীর ওপর হামলা, হেনস্তা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

 

সোমবার (৬ জুলাই) খুলনার হাদিস পার্কে ম্যাচ শেষে নরওয়ের ২–১ গোলের জয়ের পর বিজয়ী সমর্থকদের আনন্দ-উল্লাস এবং পরাজিত ব্রাজিল সমর্থকদের প্রতিক্রিয়া ভিডিও ধারণ করছিলেন কেটিভি ২৪(Ktv24)এর স্টাফ রিপোর্টার মিজানুর রহমান সুজন আকন। অভিযোগ রয়েছে, এ সময় এক ব্রাজিল সমর্থকের প্রতিক্রিয়া জানতে এগিয়ে গেলে ঐ ব্রাজিল সমর্থক কোনো ধরনের উসকানি ছাড়াই মিজানুর রহমানের হাতে থাকা বুম (মাইক্রোফোন) ছুড়ে ফেলে দেন এবং তাকে মারতে তেড়ে আসেন।

 

এ সময় ঘটনাস্থলে উপস্থিত দৈনিক লোকালয় ও বাংলা স্টারের জেলা প্রতিনিধি ফাহিম ইসলাম, পহেলা নিউজের রিপোর্টার নাইম হাসানসহ অন্যান্য সাংবাদিক এগিয়ে গেলে তাদের প্রতিও তেড়ে আসে, ঐ যুবক হেনস্তা এবং ভয়ভীতি দেখায় উপস্থিত গণমাধ্যম কর্মীদের।

 

ভুক্তভোগী সাংবাদিকদের দাবি, ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিকে জানানো হয় যে তার অনুমতি ছাড়া কোনো ভিডিও ধারণ করা হবে না। পাশাপাশি বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করে আপত্তি থাকলে ধারণ করা ফুটেজ মুছে ফেলতেও সম্মতি জানান মিজানুর। কিন্তু এরপরও তিনি আরও উত্তেজিত হয়ে সাংবাদিকদের মারতে তেড়ে আসেন এবং অশোভন আচরণ করতে থাকেন।

 

কেটিভি ২৪-এর স্টাফ রিপোর্টার মিজানুর রহমান সুজন আকন বলেন, “খেলা শেষে ব্রাজিলের পরাজয়ের পর সমর্থকদের প্রতিক্রিয়া সংগ্রহ করতে গেলে কোনো কথা না বলেই ওই ব্যক্তি আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি আমার মাইক্রোফোন ছুড়ে ফেলে দেন। আমি সঙ্গে সঙ্গে জানাই, তার অনুমতি ছাড়া কোনো ভিডিও ধারণ করা হবে না এবং বিষয়টির জন্য দুঃখও প্রকাশ করি। কিন্তু এরপরও তিনি আরও উত্তেজিত হয়ে আমাকে মারতে তেড়ে আসেন।”

 

অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি নিজেকে খুলনার শঙ্খমার্কেট এলাকার স্থানীয় বাসিন্দা পরিচয় দিয়ে সাংবাদিকদের উদ্দেশে বলেন, *“আমার বাসা শঙ্খমার্কেট এলাকায়। আমি এখানকার স্থানীয়। এখানে খেলা চালাতে দেব না। তোদের দেখে নেব। এরপর এখানে ভিডিও করতে আসিস, সব কয়টাকে মেরে ফেলব।”* উপস্থিত সাংবাদিকদের অভিযোগ, এ সময় তিনি প্রকাশ্যে প্রাণনাশের হুমকিও দেন।

 

এ সময় পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে পহেলা নিউজের রিপোর্টার নাইম হাসানকে মারধরের চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে দৈনিক লোকালয় ও বাংলা স্টারের জেলা প্রতিনিধি ফাহিম ইসলামের হাত থেকে মোবাইল ফোন ফেলে দেওয়া হয় এবং তাকেও হুমকি দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

 

ঘটনার পর উপস্থিত সাংবাদিকরা তীব্র নিন্দা জানিয়ে বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যদি গণমাধ্যমকর্মীদের প্রকাশ্যে হেনস্তা, হামলার চেষ্টা ও প্রাণনাশের হুমকির মুখে পড়তে হয়, তাহলে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

ভুক্তভোগী সাংবাদিকরা জানান, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

খুলনায় গুলির ঘটনাকে কেন্দ্র করে তিন পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

খুলনায় গুলির ঘটনাকে কেন্দ্র করে তিন পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনায় গুলির ঘটনাকে কেন্দ্র করে একটি বাসায় অভিযান চালিয়ে তিনটি পিস্তল, আট রাউন্ড গুলি, ছয়টি খালি ম্যাগাজিনসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সদর থানা পুলিশ ও...

‘বিয়ের আশ্বাসে’ স্কুল শিক্ষিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

‘বিয়ের আশ্বাসে’ স্কুল শিক্ষিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

গাইবান্ধা প্রতিনিধি :গাইবান্ধার সাদুল্লাপুরে বিয়ের আশ্বাস দিয়ে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলামের বিরুদ্ধে।...

বটিয়াঘাটায় হিন্দু নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, যুবলীগ নেতা আটক।

বটিয়াঘাটায় হিন্দু নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, যুবলীগ নেতা আটক।

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনার বটিয়াঘাটা উপজেলার ৩ নম্বর গঙ্গারামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শিমুল গাজীর বিরুদ্ধে এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ ২ বছর ৬ মাস ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে।...

পলাশবাড়ীতে বিষে মরল ১৭০ হাঁস-মুরগি, প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ

পলাশবাড়ীতে বিষে মরল ১৭০ হাঁস-মুরগি, প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার পলাশবাড়ীতে বিষ প্রয়োগ করে প্রায় ১৭০টি হাঁস-মুরগি মেরে ফেলার অভিযোগ উঠেছে তিন প্রতিবেশীর বিরুদ্ধে। এতে প্রায় ১ লাখ ২ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক