শীর্ষ সংবাদ
ইতিহাস নরওয়ের পক্ষে, তবে সুপারকম্পিউটার এগিয়ে রাখছে ব্রাজিলকে|অডিট থেকে অব্যাহতির প্রলোভনে অর্থ দাবি, সতর্কবার্তা এনবিআরের|রোহিঙ্গা সহায়তায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানালেন শফিকুর রহমান|জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উদ্বোধন|‘মানুষ খামেনিকে ঘৃণা করে ভেবেছিলাম’—ট্রাম্প|খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে লাখো মানুষের ঢল|সবজির বাজারে স্বস্তি, বেড়েছে মাছ ও মুরগির দাম|কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় বর্তমান বাস্তবতা তৈরি হয়েছে: নুর|জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান|মাদক প্রবেশ ঠেকাতে সরকার কঠোর অবস্থানে: প্রতিমন্ত্রী টুকু|কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর আত্মসমালোচনায় মেসি|ঋতু পরিবর্তনে অ্যালার্জি কমাতে যেসব অভ্যাস গড়ে তুলবেন|জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতার আহ্বান স্পিকারের|টানা মন্দায় রপ্তানি, বছরে আয় কমেছে শূন্য দশমিক ৫৮ শতাংশ|বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ১৪তম অবস্থানে ঢাকা|ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মারা গেলেন শিল্পী আতিয়া ইসলাম|শেষ বিদায়ের প্রস্তুতিতে খামেনির কফিনে শিয়া ঐতিহ্যের প্রতীকী পতাকা|আগামী ছয় মাসও অপরিবর্তিত থাকছে জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার|লেবানন, সিরিয়া ও গাজার নিরাপত্তা অঞ্চলে সেনা রাখবে ইসরাইল|স্পাইডার-ম্যান টিজারে মেসি, ২০ সেকেন্ডের উপস্থিতির পারিশ্রমিক ১৮৩ কোটি টাকা|প্রায় ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই|৪ জুলাইয়ের গণমিছিল সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান|ব্যয় সংকোচনে বাজেট–পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় প্রায় ৫০ লাখ টাকা|অর্ধবার্ষিক হিসাব সমাপনীতে আজ ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ|ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক উপস্থিতি জোরদার|নবম পে-স্কেল কার্যকর, বাড়তি বেতন কবে পাবেন সরকারি কর্মচারীরা?|শেষ মুহূর্তের উত্তেজনায় ইকুয়েডরের বিদায় নিশ্চিত করল মেক্সিকো|সিন্ধু পানিচুক্তি নিয়ে ভারতকে কড়া বার্তা পাকিস্তানের|জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা এনসিপির|চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুই লাইটারের সংঘর্ষ, পাথরবোঝাই জাহাজ ডুবি
অর্থনীতি

অডিট থেকে অব্যাহতির প্রলোভনে অর্থ দাবি, সতর্কবার্তা এনবিআরের

Sub Editor

৫ জুলাই ২০২৬, ০৮:১৪
অডিট থেকে অব্যাহতির প্রলোভনে অর্থ দাবি, সতর্কবার্তা এনবিআরের

কর নথি অডিটের নামে করদাতাদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে একটি প্রতারক চক্র। অডিট থেকে অব্যাহতির আশ্বাস কিংবা আইনি জটিলতার ভয় দেখিয়ে তারা বিভিন্ন কৌশলে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।


রোববার এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব গণমাধ্যমকে বলেন, করদাতাদের হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে এনবিআর বদ্ধপরিকর। তাই প্রতারকদের প্রলোভন বা ভয়ভীতিতে বিভ্রান্ত হয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য করদাতাদের প্রতি আহ্বান জানানো হচ্ছে।


তিনি বলেন, কেউ যদি এনবিআরের কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবি করে, তাহলে বিষয়টি দ্রুত নিকটস্থ থানা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। এ ধরনের ঘটনায় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


এনবিআর জানিয়েছে, সম্প্রতি এক শ্রেণির প্রতারক বিভিন্ন মোবাইল নম্বর থেকে করদাতাদের সঙ্গে যোগাযোগ করে তাদের আয়কর নথি অডিটের জন্য নির্বাচিত হয়েছে বলে দাবি করছে। এরপর অডিট থেকে অব্যাহতি দেওয়ার প্রলোভন বা আইনি জটিলতার ভয় দেখিয়ে অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টা করছে।


সংস্থাটি স্পষ্ট করেছে, কর নথি অডিট সংক্রান্ত বিষয়ে কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যক্তিগত মোবাইল নম্বর বা অননুমোদিত মাধ্যমে করদাতাদের সঙ্গে যোগাযোগ করেন না। কোনো কর নথি অডিটের জন্য নির্বাচিত হলে আইন অনুযায়ী কেবল আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমেই সংশ্লিষ্ট করদাতাকে জানানো হয়।


এনবিআর আরও জানায়, কর-সংক্রান্ত সব ধরনের বকেয়া কর বা ফি শুধুমাত্র সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। কোনো কর্মকর্তা বা ব্যক্তি ব্যক্তিগতভাবে কিংবা বিকাশ, নগদ, রকেট বা অন্য কোনো মোবাইল আর্থিক সেবা কিংবা ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ গ্রহণের ক্ষমতা রাখেন না।


সন্দেহজনক ফোনকল, খুদে বার্তা (এসএমএস) বা ই-মেইল পেলে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপকর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে এনবিআর।


উল্লেখ্য, ২০২৫ সালের জুলাই মাসে প্রথম ধাপে ১৫ হাজার ৪৯৪টি এবং দ্বিতীয় ধাপে ৭২ হাজার ৩৪১টি আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করা হয়। সর্বশেষ গত ৩০ জুন ব্যক্তি শ্রেণির আরও ৫ হাজার ১৪টি আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করা হয়েছে।

অডিট থেকে অব্যাহতির প্রলোভনে অর্থ দাবি, সতর্কবার্তা এনবিআরের

অডিট থেকে অব্যাহতির প্রলোভনে অর্থ দাবি, সতর্কবার্তা এনবিআরের

কর নথি অডিটের নামে করদাতাদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে একটি প্রতারক চক্র। অডিট থেকে অব্যাহতির আশ্বাস কিংবা আইনি জটিলতার ভয় দেখিয়ে তারা বিভিন্ন কৌশলে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে সতর্ক...

সবজির বাজারে স্বস্তি, বেড়েছে মাছ ও মুরগির দাম

সবজির বাজারে স্বস্তি, বেড়েছে মাছ ও মুরগির দাম

রাজধানীর খুচরা বাজারে মৌসুমি সবজির দাম তুলনামূলক স্থিতিশীল থাকলেও মাছ ও মুরগির বাজারে বেড়েছে দাম। ব্যবসায়ীরা বলছেন, মাসের শুরুতে সরবরাহ কিছুটা কমে যাওয়ায় আমিষজাতীয় পণ্যের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা...

টানা মন্দায় রপ্তানি, বছরে আয় কমেছে শূন্য দশমিক ৫৮ শতাংশ

টানা মন্দায় রপ্তানি, বছরে আয় কমেছে শূন্য দশমিক ৫৮ শতাংশ

সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে দেশের পণ্য রপ্তানি আয় সামান্য কমে ৪৮ বিলিয়ন ডলারে নেমে এসেছে। অর্থবছরজুড়ে রপ্তানি খাত ছিল বেশ চাপের মধ্যে। ১২ মাসের মধ্যে ৯ মাসেই আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রপ্তানি...

আগামী ছয় মাসও অপরিবর্তিত থাকছে জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার

আগামী ছয় মাসও অপরিবর্তিত থাকছে জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার

সব ধরনের জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার আগামী ছয় মাসের জন্য অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।বর্তমান নিয়ম অনুযায়ী প্রতি ছয়...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক