শীর্ষ সংবাদ
খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে লাখো মানুষের ঢল|সবজির বাজারে স্বস্তি, বেড়েছে মাছ ও মুরগির দাম|কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় বর্তমান বাস্তবতা তৈরি হয়েছে: নুর|জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান|মাদক প্রবেশ ঠেকাতে সরকার কঠোর অবস্থানে: প্রতিমন্ত্রী টুকু|কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর আত্মসমালোচনায় মেসি|ঋতু পরিবর্তনে অ্যালার্জি কমাতে যেসব অভ্যাস গড়ে তুলবেন|জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতার আহ্বান স্পিকারের|টানা মন্দায় রপ্তানি, বছরে আয় কমেছে শূন্য দশমিক ৫৮ শতাংশ|বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ১৪তম অবস্থানে ঢাকা|ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মারা গেলেন শিল্পী আতিয়া ইসলাম|শেষ বিদায়ের প্রস্তুতিতে খামেনির কফিনে শিয়া ঐতিহ্যের প্রতীকী পতাকা|আগামী ছয় মাসও অপরিবর্তিত থাকছে জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার|লেবানন, সিরিয়া ও গাজার নিরাপত্তা অঞ্চলে সেনা রাখবে ইসরাইল|স্পাইডার-ম্যান টিজারে মেসি, ২০ সেকেন্ডের উপস্থিতির পারিশ্রমিক ১৮৩ কোটি টাকা|প্রায় ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই|৪ জুলাইয়ের গণমিছিল সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান|ব্যয় সংকোচনে বাজেট–পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় প্রায় ৫০ লাখ টাকা|অর্ধবার্ষিক হিসাব সমাপনীতে আজ ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ|ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক উপস্থিতি জোরদার|নবম পে-স্কেল কার্যকর, বাড়তি বেতন কবে পাবেন সরকারি কর্মচারীরা?|শেষ মুহূর্তের উত্তেজনায় ইকুয়েডরের বিদায় নিশ্চিত করল মেক্সিকো|সিন্ধু পানিচুক্তি নিয়ে ভারতকে কড়া বার্তা পাকিস্তানের|জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা এনসিপির|চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুই লাইটারের সংঘর্ষ, পাথরবোঝাই জাহাজ ডুবি|ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিল হচ্ছে, পুরোনো মালিকদের ফেরার সুযোগ বন্ধ|চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল|নানা কৌশলে কারাগারে ঢুকছে মাদক, কারারক্ষীরাও জড়িত|চলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১৭.৩ শতাংশ, এসেছে ৩৫.২১ বিলিয়ন ডলার|হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান, মঙ্গলবার দোহায় বৈঠক
সারাদেশ

পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিনজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত

Sub Editor

৪ জুলাই ২০২৬, ১৬:৪৫
পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিনজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম 



খুলনার পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে তিন ব্যক্তিকে ছুরিকাঘাত ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার গড়ুইখালী ইউনিয়নের আল-আমীন মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 


আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় হাফিজুর গাজীর বড় ভাই মফিজুর গাজী  বাদী হয়ে থানায় এজার দাখিল করেছে।


আহতরা হলেন উপজেলার ফরিদাবাদ গ্রামের মৃত জাহাঙ্গীর গাজীর ছেলে হাফিজুর গাজী (৪৫), শান্তা গ্রামের জিন্নাত আলী গাজীর ছেলে হান্নান গাজী (৫০), ও নাসির গাজীর ছেলে অলিলউল্লাহ গাজী (২১) 


আহত হাফিজুর গাজী জানান, শহিদুল মোড়লের ছেলে  তানবির মোড়ল(২২), আজমুল গাইনের ছেলে বিপ্লব গাইন(২৮), বাবু গাইনের ছেলে হৃদয় গাইন (২৮), বাচ্চু গাজীর ছেলে সিরাজুল গাজীসহ ২০/২৫ জনের একটি সঙ্গবদ্ধ চক্র এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ রয়েছে। শুক্রবার রাতে হাফিজুর গাজী, হন্নান গাজী সেখানে মাদক বিক্রিতে বাঁধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাতের পাশাপাশি লাঠিসোটা দিয়ে মারধর করলে তিনজন গুরুতর আহত হন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। 


চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে কয়েকজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে আহতদের স্বজনরা জানান, এলাকায় মাদক বিক্রির প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়েছে। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আহতদের দেখতে উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, তুষার কান্তি মন্ডল সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ হাসপাতালে দেখতে যান। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, অভিযোগ  পেয়েছি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপপ্রচারের প্রতিবাদে খুলনা ডুমুরিয়ায় মানববন্ধন

অপপ্রচারের প্রতিবাদে খুলনা ডুমুরিয়ায় মানববন্ধন

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শিবপুর বাদুরগাছা এলাকায় সম্ভাব্য সদস্য প্রার্থী, স্থানীয় ব্যবসায়ী, সমাজসেবক ও যুবদল নেতা মোহাম্মদ...

সাতক্ষীরায় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি কেডি, সাধারণ সম্পাদক মেহেদী

সাতক্ষীরায় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি কেডি, সাধারণ সম্পাদক মেহেদী

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।সামাজিক সেবা, নেতৃত্বের বিকাশ এবং মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে রোটার‍্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা...

রূপসায় আন্তঃইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

রূপসায় আন্তঃইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের পালেরহাট স্বনির্ভর ইউনাইটেড মাঠে শনিবার (৪ জুলাই) বিকেলে “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল...

পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিনজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত

পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিনজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনার পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে তিন ব্যক্তিকে ছুরিকাঘাত ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক