শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

গাঁজা সেবনকারীকে থানা থেকে ছাড়াতে গিয়ে, শ্রমিক দল আটক

Sub Editor

৬ জুলাই ২০২৬, ০৭:৪৮
গাঁজা সেবনকারীকে থানা থেকে ছাড়াতে গিয়ে, শ্রমিক দল আটক

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম


খুলনা নগরীর সোনাডাঙ্গা থানায় গাঁজা সেবনের অভিযোগে আটক দুই যুবককে ছাড়াতে গিয়ে মাতলামি ও পুলিশের সঙ্গে অসদাচরণের অভিযোগে শ্রমিক দলের এক নেতাকে আটক করেছে পুলিশ। পরে আদালত তাকে ও অপর তিনজনকে জরিমানা এবং প্রবেশনের আদেশ দেন। একই ঘটনায় ওই নেতাকে দল থেকেও বহিষ্কার করা হয়েছে।


পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টার মধ্যে সোনাডাঙ্গা থানায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি খুলনা মহানগরের ১৮ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোস্তফা শেখ দুলাল। তার সহযোগী শরিফুলকেও আটক করা হয়।


রোববার দুপুরে মোস্তফা শেখ দুলাল, শরিফুল এবং গাঁজা সেবনের অভিযোগে আটক পারভেজ শেখ ও আবদুল্লাহকে ফৌজদারি কার্যবিধির সংক্ষিপ্ত বিচার ধারায় আদালতে হাজির করা হয়। খুলনা মহানগর হাকিম মো. আসাদুজ্জামান চারজনকে এক হাজার টাকা করে জরিমানা করেন। পাশাপাশি পারভেজ শেখ ও আবদুল্লাহকে তিন মাস এবং মোস্তফা শেখ দুলাল ও শরিফুলকে ছয় মাস পরিবারের জিম্মায় প্রবেশন দেওয়া হয়।


এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মোস্তফা শেখ দুলালকে শ্রমিক দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মজিবর রহমান ও সদস্যসচিব শফিকুল ইসলাম শফি তার প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন।


খুলনা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) মো. হুমায়ুন কবির জানান, শনিবার সন্ধ্যায় নগরীর দারুস সালাম মহল্লা থেকে গাঁজা সেবনের সময় দুই যুবককে আটক করা হয়। পরে তাদের ছাড়াতে থানায় আসেন মোস্তফা শেখ দুলাল। প্রায় এক ঘণ্টা থানায় অবস্থানকালে তিনি মাতলামি করেন এবং পুলিশ সদস্যদের সঙ্গে অসদাচরণ করেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে তার মুখ থেকে তীব্র দুর্গন্ধ পাওয়া গেলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার পাকস্থলী পরিষ্কার করার পর তাকে হেফাজতে রাখা হয় এবং পরদিন আদালতে পাঠানো হয়।


সোনাডাঙ্গা থানার অপারেশন কর্মকর্তা ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাদিম মাহমুদ জানান, আদালত চারজনের বিরুদ্ধে জরিমানা ও প্রবেশনের আদেশ দিয়েছেন। পাশাপাশি প্রবেশন চলাকালে পুনরায় একই ধরনের অপরাধে জড়ালে সংশ্লিষ্টদের ক্ষেত্রে নির্ধারিত কারাদণ্ড কার্যকরের নির্দেশও দেওয়া হয়েছে।

গাজী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়মের অভিযোগ, ৫ হাজারের বিল ১৬ হাজার

গাজী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়মের অভিযোগ, ৫ হাজারের বিল ১৬ হাজার

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম গত ১১ জুন ২০২৬ খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের পর রোগীদের ভর্তি ও বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে লাখো মানুষের প্রশংসা কুড়িয়েছিল খুলনার গাজী মেডিকেল কলেজ...

৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ

৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।। ভাগ্য বদলের আশায় স্বজনদের মুখে হাসি ফোটাতে সুদূর লেবাননে পাড়ি জমিয়েছিলেন তরুণ শুভ দাস। কিন্তু প্রিয় সন্তান আর জীবিত ফিরলেন না; দীর্ঘ ৩ মাস ২৫ দিন পর কফিনবন্দি হয়ে...

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে আগুন

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে আগুন

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনার টাইগার গার্ডেন হোটেলের একটি কক্ষে এসি বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।শনিবার সকালে হোটেলের পঞ্চম তলার ৫০২ নম্বর কক্ষে এসি বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত...

সন্তান বাঁচল, ফিরলেন না বাবা: ছেলেকে বাঁচাতে বিলের অতলে হারিয়ে গেলেন ময়নুল

সন্তান বাঁচল, ফিরলেন না বাবা: ছেলেকে বাঁচাতে বিলের অতলে হারিয়ে গেলেন ময়নুল

গাইবান্ধা প্রতিনিধি:বাবার স্নেহের কাছে নিজের জীবনের মায়া কতখানি তুচ্ছ, তারই এক হৃদয়বিদারক নজির দেখল গাইবান্ধার সাঘাটাবাসী। চোখের সামনে বিলের অতল পানিতে তলিয়ে যাচ্ছিল প্রাণপ্রিয় দশ বছরের সন্তান। এক...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক