শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
জাতীয়

প্রায় ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

Sub Editor

২ জুলাই ২০২৬, ০৭:২৫
প্রায় ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

দীর্ঘদিনের আইনি জটিলতা শেষে দেশের প্রায় ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের পথে আর কোনো বাধা নেই বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (২ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় দেন।


আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।


রায়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাটর্নি জেনারেল বলেন, ২০১৩ সালে সরকার প্রায় ২৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অধিগ্রহণ করে। সে সময় প্রণীত আইনে অধিগৃহীত বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে সহকারী শিক্ষক হিসেবে সরকারি চাকরিতে অন্তর্ভুক্ত করা হয়। একই আইনে সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জ্যেষ্ঠতার অবস্থান অধিগৃহীত বিদ্যালয় থেকে আসা শিক্ষকদের ওপরে নির্ধারণ করা হয়েছিল।


তিনি জানান, অধিগৃহীত বিদ্যালয় থেকে আসা শিক্ষকদের চাকরির পূর্ববর্তী সময়ের ৫০ শতাংশ পেনশন ও গ্র্যাচুইটির ক্ষেত্রে গণনার বিধান রাখা হয়। তবে এসব শিক্ষক ওই বিধানের বিরুদ্ধে আপত্তি জানিয়ে হাইকোর্টে রিট আবেদন করেন। তারা দাবি করেন, প্রধান শিক্ষক হিসেবে পূর্ববর্তী দায়িত্ব ও চাকরির জ্যেষ্ঠতা পদোন্নতির ক্ষেত্রেও বিবেচনায় নিতে হবে।


পরবর্তীতে হাইকোর্ট সংশ্লিষ্ট আইনের একটি বিধান বাতিল করে রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে সরকার আপিল করলে আপিল বিভাগ বৃহস্পতিবার হাইকোর্টের রায় বাতিল করে দেন।


অ্যাটর্নি জেনারেল বলেন, আপিল বিভাগের এ সিদ্ধান্তের ফলে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শূন্য থাকা প্রধান শিক্ষকের পদে নিয়োগ কার্যক্রম পরিচালনায় আর কোনো আইনগত বাধা রইল না।


২৬ হাজার থেকে প্রায় ৩২ হাজার শূন্য পদ হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ২০১৩ সালের পর থেকে অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অবসরে গেছেন। কিন্তু দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় শূন্য পদের সংখ্যা আরও বেড়েছে। বর্তমানে এ সংখ্যা প্রায় ৩২ হাজারে পৌঁছেছে।

যান্ত্রিক ত্রুটি সারিয়ে বড়পুকুরিয়ার ১ নম্বর ইউনিটে ফের বিদ্যুৎ উৎপাদন শুরু

যান্ত্রিক ত্রুটি সারিয়ে বড়পুকুরিয়ার ১ নম্বর ইউনিটে ফের বিদ্যুৎ উৎপাদন শুরু

দিনাজপুর প্রতিনিধি: যান্ত্রিক ত্রুটির কারণে এক দিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।আজ শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টা ৪৩ মিনিটে...

শেখ হাসিনা দেশে ফিরবেন বলে মনে করেন রুমিন ফারহানা

শেখ হাসিনা দেশে ফিরবেন বলে মনে করেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া, ৫ আগস্ট ২০২৬: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসবেন বলে ব্যক্তিগত ধারণা প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বুধবার...

ঢাকার চারপাশে নৌপথ সচল করতে নির্দেশ প্রধানমন্ত্রীর তারেক রহমান

ঢাকার চারপাশে নৌপথ সচল করতে নির্দেশ প্রধানমন্ত্রীর তারেক রহমান

ঢাকা, ২ আগস্ট ২০২৬: রাজধানী ঢাকা-র চারপাশের নৌপথগুলো দ্রুত সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নদীদূষণ রোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নাব্যতা বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্ট...

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনায় ভারত: সংসদীয় কমিটিকে জানানো হয়েছে

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনায় ভারত: সংসদীয় কমিটিকে জানানো হয়েছে

ঢাকা, ৩১ জুলাই ২০২৬: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের অনুরোধ ভারত সরকার পর্যালোচনা করছে বলে দেশটির পররাষ্ট্রবিষয়ক সংসদীয় কমিটিকে জানানো হয়েছে। একই সঙ্গে ভারত সরকার...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক