শীর্ষ সংবাদ
বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের ১১ প্রতিষ্ঠানের|‘শেখ হাসিনা যে পথে গেছেন, তারেক রহমানও সেই পথে যাবেন’—ময়মনসিংহে মামুনুল হক|বজ্রপাতের মৃত্যু ফাঁদে বাংলাদেশ, ১২ বছরে প্রাণ হারিয়েছেন প্রায় ৪ হাজার মানুষ|মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ফুটবলারের স্ত্রী|রুপার দাম বাড়াল বাজুস, ২২ ক্যারেটের ভরি ৪ হাজার ৬৬৬ টাকা|‘ছাত্রদলের কাজ ওসিকে ফুল দেওয়া নয়, শিক্ষার্থীদের অধিকার আদায় করা’|রক্ষণাবেক্ষণ কাজের জন্য দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না|ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ২৩৫, আহত দেড় হাজারের বেশি|চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শুরু প্রধানমন্ত্রীর|আশুরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের শিক্ষা দেয়: চরমোনাই পীর|বাজারে স্থিতিশীলতা থাকলেও কমেনি দাম, ভোগান্তিতে মধ্যবিত্ত|২০২৫ সালের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইসলামী ইন্স্যুরেন্স|বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারে আগ্রহ দুই পক্ষের|আইসিএপিপির স্থায়ী কমিটির সভায় যোগ দিতে মঙ্গোলিয়া যাচ্ছেন বিএনপির প্রতিনিধিরা|ব্রাজিলের জয়ে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন|৩৯ সেকেন্ডের ব্যবধানে দুই ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা|ফ্রান্সে ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবদাহ, সাঁতার কাটতে গিয়ে ৪০ জনের মৃত্যু|বাংলা কিউআর চালু ১ জুলাই, ডিজিটাল লেনদেনে নতুন যুগের প্রত্যাশা|রামিসার মায়ের চিকিৎসায় সহায়তার উদ্যোগ নিলেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম|ঢাকার বাতাস আজ সহনীয়, দূষিত শহরের তালিকায় ১৪তম অবস্থান|তৃণমূল থেকে মমতার ‘অপসারণ’, বিদ্রোহীদের নতুন কমিটি ঘোষণা|আদিবাসীদের আয়কর অব্যাহতি বহাল রাখার দাবি চার সংসদ সদস্যের|ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল|অবশেষে হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’|ছয় বিশ্বকাপে মেসির ১৮ গোলের অনন্য গল্প|যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় নতুন রোডম্যাপ, ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির লক্ষ্য|৮৮ হাজার কোটি টাকার ঘাটতি সত্ত্বেও রেকর্ড রাজস্ব আদায়ের পথে এনবিআর|সাইফুল্লাহ বারী হত্যাকাণ্ড বর্বর ও মানবতাবিরোধী: গোলাম পরওয়ার|আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান|গাজায় ইসরাইলি হামলায় আল জাজিরার ক্যামেরাপারসনসহ নিহত ৬
আন্তর্জাতিক

লেবানন, সিরিয়া ও গাজার নিরাপত্তা অঞ্চলে সেনা রাখবে ইসরাইল

Sub Editor

২ জুলাই ২০২৬, ০৭:৩০
লেবানন, সিরিয়া ও গাজার নিরাপত্তা অঞ্চলে সেনা রাখবে ইসরাইল

লেবানন, সিরিয়া ও গাজায় গড়ে তোলা তথাকথিত ‘নিরাপত্তা অঞ্চল’ থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরাইল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বুধবার (১ জুলাই) এ ঘোষণা দিয়েছেন।


ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা প্রতিরোধে লেবানন, সিরিয়া ও গাজার নিরাপত্তা অঞ্চলগুলোতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবস্থান করবে।


২০০৬ সালের লেবানন যুদ্ধে নিহত ইসরাইলি সেনাদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে ইসরাইল কাটজ বলেন, নিরাপত্তা অঞ্চলগুলো থেকে সেনা প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত নেই।


একই অনুষ্ঠানে তিনি ইরানকে সতর্ক করে বলেন, লেবাননে ইসরাইলের সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় তেহরান কোনো হামলা চালালে তার জবাব সর্বশক্তি দিয়ে দেওয়া হবে।


গত শুক্রবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও লেবাননের মধ্যে একটি কাঠামোগত চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিটির লক্ষ্য দুই দেশের মধ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রক্রিয়া এগিয়ে নেওয়া।


তবে চুক্তি সত্ত্বেও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির শীর্ষ কর্মকর্তারা বারবার বলেছেন, দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা বর্তমানে নেই। ওই এলাকায় এখনো ইসরাইলি বাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে।


ইসরাইলের দাবি, লেবাননজুড়ে হিজবুল্লাহ পুরোপুরি নিরস্ত্র হওয়ার পরই দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে। বর্তমানে নিরাপত্তা পরিস্থিতির কারণে সেনা উপস্থিতি বজায় রাখা প্রয়োজন বলে মনে করছে দেশটির সরকার।

লেবানন, সিরিয়া ও গাজার নিরাপত্তা অঞ্চলে সেনা রাখবে ইসরাইল

লেবানন, সিরিয়া ও গাজার নিরাপত্তা অঞ্চলে সেনা রাখবে ইসরাইল

লেবানন, সিরিয়া ও গাজায় গড়ে তোলা তথাকথিত ‘নিরাপত্তা অঞ্চল’ থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরাইল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বুধবার (১ জুলাই) এ ঘোষণা দিয়েছেন।ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়...

ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক উপস্থিতি জোরদার

ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক উপস্থিতি জোরদার

ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য ৯০০-র বেশি সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ক্যারিবীয় অঞ্চলের পুয়ের্তো রিকো ও কুরাসাওয়ে আরও প্রায় ৮০০...

সিন্ধু পানিচুক্তি নিয়ে ভারতকে কড়া বার্তা পাকিস্তানের

সিন্ধু পানিচুক্তি নিয়ে ভারতকে কড়া বার্তা পাকিস্তানের

সিন্ধু পানিচুক্তি নিয়ে ভারতের প্রতি কড়া অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান। দেশটির জলবায়ু পরিবর্তনমন্ত্রী মুসাদিক মালিক বলেছেন, চুক্তি অনুযায়ী পাকিস্তানের প্রাপ্য পানির ওপর কেউ হস্তক্ষেপের...

হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান, মঙ্গলবার দোহায় বৈঠক

হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান, মঙ্গলবার দোহায় বৈঠক

টানা তিন দিনের সামরিক উত্তেজনার পর পরস্পরের বিরুদ্ধে হামলা বন্ধ রাখতে নীতিগতভাবে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আগামী...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক