শীর্ষ সংবাদ
খামেনির শোকানুষ্ঠান ঘিরে তেহরানের আকাশসীমা বন্ধ|দুই ব্যাংকের উদ্যোক্তার প্রায় ২০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা|যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্ক, বৈঠক স্থগিত|দেশের ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি|ফিনিশিং ব্যর্থতায় ব্রাজিলের বিদায়, আনচেলত্তিকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া|ইতিহাস নরওয়ের পক্ষে, তবে সুপারকম্পিউটার এগিয়ে রাখছে ব্রাজিলকে|অডিট থেকে অব্যাহতির প্রলোভনে অর্থ দাবি, সতর্কবার্তা এনবিআরের|রোহিঙ্গা সহায়তায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানালেন শফিকুর রহমান|জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উদ্বোধন|‘মানুষ খামেনিকে ঘৃণা করে ভেবেছিলাম’—ট্রাম্প|খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে লাখো মানুষের ঢল|সবজির বাজারে স্বস্তি, বেড়েছে মাছ ও মুরগির দাম|কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় বর্তমান বাস্তবতা তৈরি হয়েছে: নুর|জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান|মাদক প্রবেশ ঠেকাতে সরকার কঠোর অবস্থানে: প্রতিমন্ত্রী টুকু|কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর আত্মসমালোচনায় মেসি|ঋতু পরিবর্তনে অ্যালার্জি কমাতে যেসব অভ্যাস গড়ে তুলবেন|জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতার আহ্বান স্পিকারের|টানা মন্দায় রপ্তানি, বছরে আয় কমেছে শূন্য দশমিক ৫৮ শতাংশ|বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ১৪তম অবস্থানে ঢাকা|ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মারা গেলেন শিল্পী আতিয়া ইসলাম|শেষ বিদায়ের প্রস্তুতিতে খামেনির কফিনে শিয়া ঐতিহ্যের প্রতীকী পতাকা|আগামী ছয় মাসও অপরিবর্তিত থাকছে জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার|লেবানন, সিরিয়া ও গাজার নিরাপত্তা অঞ্চলে সেনা রাখবে ইসরাইল|স্পাইডার-ম্যান টিজারে মেসি, ২০ সেকেন্ডের উপস্থিতির পারিশ্রমিক ১৮৩ কোটি টাকা|প্রায় ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই|৪ জুলাইয়ের গণমিছিল সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান|ব্যয় সংকোচনে বাজেট–পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় প্রায় ৫০ লাখ টাকা|অর্ধবার্ষিক হিসাব সমাপনীতে আজ ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ|ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক উপস্থিতি জোরদার
খেলা

ফিনিশিং ব্যর্থতায় ব্রাজিলের বিদায়, আনচেলত্তিকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া

Sub Editor

৬ জুলাই ২০২৬, ০৮:৩৩
ফিনিশিং ব্যর্থতায় ব্রাজিলের বিদায়, আনচেলত্তিকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া

নিউইয়র্ক, ৬ জুলাই: বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের পর শুধু সমর্থকদের মধ্যেই নয়, হতাশা ছড়িয়ে পড়ে দেশটির গণমাধ্যমকর্মীদের মধ্যেও। নরওয়ের বিপক্ষে হারের পর নিউইয়র্কের মিডিয়া সেন্টারে ব্রাজিলিয়ান সাংবাদিকদের মধ্যে দেখা যায় গভীর হতাশার চিত্র। একই সঙ্গে দলের পারফরম্যান্স, বিশেষ করে ফিনিশিংয়ের দুর্বলতা এবং প্রধান কোচ কার্লো আনচেলত্তির কৌশল নিয়ে উঠে আসে নানা আলোচনা।


বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচ ঘিরে সাধারণত মিডিয়া সেন্টারে দেশটির কয়েকশ সাংবাদিকের উপস্থিতি থাকে। তাদের দখলে থাকে একাধিক টেবিল। তবে বিদায়ের পর অনেককে ল্যাপটপের সামনে নিশ্চুপ বসে থাকতে দেখা যায়, আবার কেউ হতাশায় কাজ করতেও পারছিলেন না।


ব্রাজিলিয়ান সাংবাদিক এন্ডারসনের মতে, দলটি পুরো ম্যাচে সুসংগঠিত ফুটবল খেলতে পারেনি। বিশেষ করে গোলের সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে ছিল বড় ঘাটতি। আনচেলত্তির সমালোচনা করে তিনি বলেন, ‘অনেকে তাকে বড় কোচ বলে। ক্লাবে বড় অঙ্কের বিনিয়োগে তারকাখচিত খেলোয়াড় নিয়ে দল গড়ে শিরোপা জিতেছেন। কিন্তু সেই ধরনের খেলোয়াড় না থাকলে তিনি তেমন কিছু করতে পারেন না। এই দলটিকেও তিনি ভালোভাবে গুছিয়ে তুলতে পারেননি।’


আরেক ব্রাজিলিয়ান সাংবাদিক এন্দ্রিলা অবশ্য নরওয়ের কৃতিত্বকেই বেশি গুরুত্ব দেন। তার ভাষ্য, ‘নরওয়ে অত্যন্ত কার্যকর ফুটবল খেলেছে। ব্রাজিল বলের দখল এবং আক্রমণে এগিয়ে থাকলেও প্রয়োজনীয় গোল করতে পারেনি। নরওয়ে নিজেদের সুযোগগুলো দারুণভাবে কাজে লাগিয়েছে।’


চার দশক ধরে ব্রাজিল ফুটবল কাভার করা সাংবাদিক রদ্রিগেজ ভিন্ন মত দেন। তার মতে, আনচেলত্তি নিজের সর্বোচ্চ চেষ্টা করেছেন। তবে বিশ্বকাপে সফল হতে হলে খেলোয়াড়দের মানও সেই পর্যায়ের হতে হয়। তিনি বলেন, ‘খেলোয়াড়দের মান প্রত্যাশিত না হলে বিশ্বকাপে অনেক দূর যাওয়া সম্ভব নয়।’


অন্যদিকে, নরওয়ের সাংবাদিক ফোরল্যান এই জয়কে দেশের ফুটবল ইতিহাসের অন্যতম বড় অর্জন হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, ‘বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠা নরওয়ের জন্য ঐতিহাসিক। হালান্ডের কারণে দলটি নতুন উচ্চতায় পৌঁছেছে। তারা পরিকল্পিত ফুটবল খেলেছে, আর ব্রাজিলের ফিনিশিং দুর্বলতা স্পষ্টভাবে চোখে পড়েছে।’


একজন মার্কিন সাংবাদিকের বিশ্লেষণেও উঠে আসে একই বিষয়। তার মতে, ব্রাজিল পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছে। ম্যাচের শুরুতে বলের নিয়ন্ত্রণ ধরে রাখলেও সেই আধিপত্যকে গোলে রূপ দিতে না পারায় দলটির মনোযোগে ভাটা পড়ে। বিপরীতে নরওয়ে অল্প কয়েকটি সুযোগই সর্বোচ্চ দক্ষতায় কাজে লাগিয়ে জয় নিশ্চিত করে।

ফিনিশিং ব্যর্থতায় ব্রাজিলের বিদায়, আনচেলত্তিকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া

ফিনিশিং ব্যর্থতায় ব্রাজিলের বিদায়, আনচেলত্তিকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া

নিউইয়র্ক, ৬ জুলাই: বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের পর শুধু সমর্থকদের মধ্যেই নয়, হতাশা ছড়িয়ে পড়ে দেশটির গণমাধ্যমকর্মীদের মধ্যেও। নরওয়ের বিপক্ষে হারের পর নিউইয়র্কের মিডিয়া সেন্টারে ব্রাজিলিয়ান সাংবাদিকদের...

হালান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায়, কোয়ার্টার ফাইনালে নরওয়ে

হালান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায়, কোয়ার্টার ফাইনালে নরওয়ে

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর ম্যাচে ফুটবল বিশ্বে বড় অঘটনের জন্ম দিয়েছে নরওয়ে। আর্লিং হালান্ডের দুর্দান্ত জোড়া গোলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২–১...

ইতিহাস নরওয়ের পক্ষে, তবে সুপারকম্পিউটার এগিয়ে রাখছে ব্রাজিলকে

ইতিহাস নরওয়ের পক্ষে, তবে সুপারকম্পিউটার এগিয়ে রাখছে ব্রাজিলকে

বিশ্বকাপের শেষ ষোলোতে আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দল এবং নরওয়ে জাতীয় ফুটবল দল। পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্মের বিচারে ম্যাচটি নিয়ে উত্তেজনার কমতি নেই। তবে অতীতের...

কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর আত্মসমালোচনায় মেসি

কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর আত্মসমালোচনায় মেসি

কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াই শেষে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে ৩-২ গোলের জয় পাওয়ার পরও দলের পারফরম্যান্স নিয়ে আত্মসমালোচনা করেছেন অধিনায়ক লিওনেল মেসি। তাঁর মতে, আর্জেন্টিনা পুরো ম্যাচে...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক