শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
অপরাধ

খুলনায় এনা পরিবহনের কাউন্টারের বাথরুমে কলেজছাত্রের গলাকাটা অবস্থায় জীবিত উদ্ধার

Sub Editor

৬ জুলাই ২০২৬, ০৭:৪৬
খুলনায় এনা পরিবহনের কাউন্টারের বাথরুমে কলেজছাত্রের গলাকাটা অবস্থায় জীবিত উদ্ধার

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম 


খুলনার দৌলতপুরে এনা পরিবহনের একটি কাউন্টারের বাথরুম থেকে গলায় ধারালো অস্ত্রের আঘাতপ্রাপ্ত এক কলেজছাত্রকে উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সঙ্গে কাউন্টারের ক্যাশবাক্স থেকে টাকা উধাও হওয়ার অভিযোগ উঠেছে। তবে ঘটনাটি ডাকাতির অংশ, পরিকল্পিত হামলা নাকি আত্মহত্যার চেষ্টা—এ বিষয়ে এখনই নিশ্চিত কোনো মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ।


রোববার (৫ জুলাই) মাগরিবের নামাজের পর নগরীর নতুন রাস্তার মোড় এলাকায় অবস্থিত এনা পরিবহনের দৌলতপুর কাউন্টারে এ ঘটনা ঘটে।

আহত ইমন (২০) দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকার বাসিন্দা। তিনি বিএল কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাবা শাহজাহান সাজু। পরিবারের দাবি, ঘটনার দিনই তিনি প্রথমবারের মতো এনা পরিবহনের ওই কাউন্টারে কর্মী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছিলেন।


স্বজন ও স্থানীয় সূত্র জানায়, মাগরিবের নামাজের সময় কাউন্টারের অন্যান্য কর্মীরা বাইরে গেলে ইমন একাই দায়িত্বে ছিলেন। কিছুক্ষণ পর সহকর্মীরা ফিরে এসে তাকে কাউন্টারে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে কাউন্টারের বাথরুমের ভেতরে গলায় গভীর ক্ষত নিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।


এদিকে এনা পরিবহনের সংশ্লিষ্টদের দাবি, ইমনকে আহত করার সময় কাউন্টারের ক্যাশবাক্সে থাকা টাকাও নিয়ে যাওয়া হয়েছে। তবে কত টাকা খোয়া গেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।


হাসপাতালে উপস্থিত ইমনের মামাতো ভাই মিরাজ হোসেন বলেন, ‘আজই সে চাকরিতে যোগ দিয়েছিল। কাউন্টারের একজন কর্মী নামাজে গেলে ফিরে এসে ইমনকে দেখতে পাননি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাথরুমের ভেতরে গুরুতর আহত অবস্থায় তাকে পাওয়া যায়। কীভাবে এমন ঘটনা ঘটল, আমরা কিছুই বুঝতে পারছি না।


ইমনের বাবা শাহজাহান সাজু বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে এসেছি। আমার ছেলে সম্প্রতি বিএল কলেজে অনার্সে ভর্তি হয়েছে। লেখাপড়ার পাশাপাশি চাকরিও শুরু করেছিল। কে বা কারা তার এমন ক্ষতি করল, তা আমাদের জানা নেই। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানাই।


খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ইমনকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং চিকিৎসকরা তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।


দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মোরাদুল ইসলাম জানান, মাগরিবের নামাজের সময় কাউন্টার ম্যানেজার মসজিদে যান। পরে ফিরে এসে ইমনকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করা হয়। একপর্যায়ে কাউন্টারের বাথরুম থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার আগে এটি ডাকাতি, পরিকল্পিত হামলা নাকি আত্মহত্যার চেষ্টা—কোনো সম্ভাবনাই উড়িয়ে দেওয়া হচ্ছে না।

খুলনায় আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ, নিজেকে বাগেরহাট আদালতের পেশকার দাবি; সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

খুলনায় আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ, নিজেকে বাগেরহাট আদালতের পেশকার দাবি; সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

খুলনা জেলা প্রতিনিধি: খুলনা নগরীর নিরালা এলাকায় এক নারীর বাসায় এক ব্যক্তিকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরে স্থানীয়দের কাছ থেকে ওই ব্যক্তিকে জোর করে নিয়ে যাওয়ার...

খুলনার গোল্লামাড়ী কিলখানায় অসুস্থ গরু জবাইয়ের অভিযোগ, নগরীর বিভিন্ন দোকানে যাচ্ছে মাংস

খুলনার গোল্লামাড়ী কিলখানায় অসুস্থ গরু জবাইয়ের অভিযোগ, নগরীর বিভিন্ন দোকানে যাচ্ছে মাংস

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম খুলনা নগরীর গোল্লামাড়ী কিলখানায় অসুস্থ ও মৃত গরু জবাই করে মাংস বিক্রি এবং নগরীর বিভিন্ন মাংসের দোকানে সরবরাহের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি অসাধু চক্র...

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, জানালা দিয়ে পালালেন আরেকজন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, জানালা দিয়ে পালালেন আরেকজন

মোঃতৌহিদুর রহমান তুহিন গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের...

ফটিকছড়িতে পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযান: কালা মোবারকসহ ৪ জন গ্রেপ্তার, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ফটিকছড়িতে পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযান: কালা মোবারকসহ ৪ জন গ্রেপ্তার, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জোবায়ের হোসেন, চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযানে বড় সাজ্জাদ বাহিনীর দুর্ধর্ষ সন্ত্রাসী, খুনি ও চাঁদাবাজ হিসেবে পরিচিত মুহাম্মদ মোবারক হোসেন ওরফে ‘কালা মোবারক’ ওরফে...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক