শীর্ষ সংবাদ
চট্টগ্রাম মহানগর কমিটি নিয়ে বিরোধ, এনসিপির ২২ নেতার পদত্যাগ|চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের সূচি|'কাঁটা লাগা'র শেফালী কি সত্যিই ইনজেকশনে মারা গেছেন? অবশেষে মুখ খুললেন স্বামী পরাগ|গাজীপুরের আলোচিত পাঁচ খুন: পদ্মা নদী থেকে উদ্ধার ফোরকানের মরদেহ|পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করলো বিজেপি|লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু|ইরান যুদ্ধ থেকে বেরোতে কি চীনের সহায়তা চাইছেন ট্রাম্প?|হামের চিকিৎসায় বিপর্যস্ত পরিবার, ঋণ ও আয়হীনতায় বাড়ছে দুর্ভোগ|হান্টা ভাইরাস কী, কীভাবে ছড়ায় এবং কীভাবে নিরাপদ থাকবেন|ইস্টার্ন ব্যাংকে নারীদের জন্য বিশেষ ঋণসুবিধা, বাড়ি কিনতে মিলবে ৪ কোটি টাকা পর্যন্ত|ইরান যুদ্ধবিরতির পর গাজায় হামলা বাড়িয়েছে ইসরায়েল, হামাস পুনর্গঠনের দাবি তেল আবিবের|বিশ্বকাপে এবার ১৪ মুসলিম দেশের অংশগ্রহণ|স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা সংস্কারে তুলনামূলক চিত্র তৈরির নির্দেশ|ছয় দশকের অপেক্ষার অবসান, অনুমোদন পেল ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প|দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্ল্যান্ট স্থাপনের ঘোষণা|ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ|দুই দিনে সাড়ে ৬ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক, বাড়ছে রেমিট্যান্স প্রবাহ|উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের গোলাগুলি, গুলিবিদ্ধ যুবক|অবশেষে ‘জানি না’ বলতে শিখছে এআই, কমতে পারে ভুল তথ্যের ঝুঁকি|ইরানে ‘গোপন হামলা’ চালায় সৌদি আরব, দাবি রয়টার্সের|টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তান-ইংল্যান্ডকে ছাড়িয়ে বাংলাদেশের দারুণ অগ্রগতি|ভোটার ডেটাবেজ সুরক্ষা ও পদ্মা ব্যারেজসহ একনেকে উঠছে ১৬ প্রকল্প|‘জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে সেটা বঙ্গবন্ধুর পক্ষে’—কাদের সিদ্দিকী|বট ও ভুয়া আইডি ব্যবহার করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা: নেতানিয়াহু|বিয়ের দাওয়াত নিয়ে ড. ইউনূসের সঙ্গে দেখা করলেন সাদিক কায়েম|কষ্ট কমাতে স্পর্শের বিকল্প নেই, নিঃসঙ্গ জীবনে কীভাবে মিলবে মানসিক স্বস্তি|অন্তর্বর্তী সরকারের সময়ে এনবিআরে প্রকৃত সংস্কার হয়নি: অর্থমন্ত্রী|নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই|আর্জেন্টিনার বিশ্বকাপ প্রাথমিক দলে নেই দিবালা, চমক প্রেস্তিয়ান্নি|বিদ্যুতের দাম বাড়াতে পিডিবির নতুন কৌশল, চাপে পড়তে পারেন নিম্নমধ্যবিত্ত গ্রাহকেরা
ভিডিও২১ মে ২০২৬, ০৯:৪৫

নব্বই দশকের যে স্মৃতিগুলো আজও রঙিন হয়ে আছে

বিস্তারিত

নব্বই দশক মানেই যেন সোনালি অতীত। সেই সময়ে যাদের জন্ম তারা এখনো শৈশব-কৈশোর ভেবে স্মৃতিকাতর হয়ে থাকেন। খাবার হিসেবে নাবিস্কো লজেন্স, গ্লুকোজ বিস্কুট; কিংবা খেলনা হিসেবে লাটিম, টিনের পিস্তলের প্রচলন ছিল অনেক বেশি। হুমায়ুন আহমেদের রচনা করা কালজয়ী নাটক কোথাও কেউ নেই, সেসময় একটি ইতিহাস তৈরী করেছিল। নব্বই দশকের সে স্মৃতিগুলো নিয়েই থাকছে আমাদের আজকের আয়োজন।
নব্বইয়ের দশকে চকলেট হিসেবে নাবিস্কো ছিল জনপ্রিয়তার তুঙ্গে। তখন একটি লজেন্সের মূল্য ছিল পঁচিশ পয়সা। চার আনা বলেই যাকে বেশি ডাকা হতো। ১ টাকায় তখন ৪টি লজেন্স পাওয়া যেত। নাবিস্কোর গ্লুকোজ বিস্কুটও সেসময় বেশ জনপ্রিয় ছিল।
নব্বই দশকে খেলনা হিসেবে লাটিমের প্রচলন ছিল সবচেয়ে বেশি। ঘুরন্ত অবস্থায় অনেকেই লাটিমগুলোকে তাদের হাতের তালুতে তুলে নিতো। অনেকেই ফিতা থেকে লাটিমগুলোকে সরাসরি হাতের তালুতে এনে ঘুরাতে পারতো। এরপর কোকাকোলার মোড়কে বাজারে আসে ইয়ো ইয়ো নামের একটি খেলনা। দেশজুড়েই এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল।
সেসময় খেলনা হিসেবে এক ধরণের টিনের পিস্তলের প্রচলন ছিল অনেক বেশি। এগুলোর এক প্রান্তে বারুদ ভর্তি এক ধরনের লাল কাগজ রাখা হতো। এর সাহায্যেই পিস্তলগুলো চালানো হতো।
হাতঘড়ি হিসেবে সেসময় ক্যাসিয়ো ঘড়িকে অনেকে ব্যবহার করতো। স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে যেকোনো মানুষ, যেকোনো অনুষ্ঠানে এ ঘড়িটিই ব্যবহার করতেন। কালোর মাঝে নীল রঙয়ের বর্ডারযুক্ত ঘড়িটি তখনকার ফ্যাশন সচেতন মানুষের কাছে ছিল পছন্দের শীর্ষে।

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক