শীর্ষ সংবাদ
হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট|ছাত্ররাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে রাতে ইডেন কলেজে বিক্ষোভ|পুলিশকে আর কখনও ফ্যাসিবাদের হাতিয়ার হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী|সিলেট থেকে বিশ্বকাপের মঞ্চে, কে এই বাংলাদেশি ডিজে সঞ্জয়|যুদ্ধবিরতির মাঝেও লেবাননে ইসরায়েলি হামলা, এক দিনে নিহত ৩৯|তামিমকে ছাড়িয়ে টেস্টে নতুন রেকর্ড গড়লেন মুশফিক|বিশ্বখ্যাত ব্র্যান্ডের অর্ডার ফেরাতে চট্টগ্রামে গড়ে উঠছে গার্মেন্টস জোন|বিশ্ব মা দিবস আজ|নাটোরে বিদেশি পর্যটকদের হেনেস্তার অভিযোগ, টিকটকে ভাইরাল হতে কিশোর গ্যাংয়ের কাণ্ড বলে ধারণা|রাস্তায় নামা শেষ পথ, কূটনীতিকদের জানালেন নাহিদ|চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু, আহত ৩০|জাপানি ঋণের সুদের হার বাড়ায় চাপে বাংলাদেশ|গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক|‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ঘিরে নতুন বিতর্ক, মৌসুমীর পর অভিযোগ জেবা জান্নাত ও সিয়ামের|বিশ্ব বাজারে তীব্র অস্থিরতা, ২০২২ সালের পর তেলের দাম সর্বোচ্চ|বিসিবির এডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট|রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করা প্রয়োজন: নাহিদ ইসলাম|ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী|এক সপ্তাহে সব শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্রী|বিএনপি আমলে শেয়ারবাজারে লুটপাট হয়নি, এবারও হবে না: অর্থমন্ত্রী|দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু|তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে: প্রধানমন্ত্রী|সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর গেজেট প্রকাশ বৃহস্পতিবার|যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি সংসদে তোলার দাবি রুমিন ফারহানার|এবার বাড়ল ভোজ্যতেলের দাম|ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত|ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী|পুলিশে আরও ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী|শিগগির ভারতের ভিসার ব্যাপারে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে: পররাষ্ট্রমন্ত্রী|মব ভায়োলেন্স প্রতিরোধে নতুন সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান ব্রিটিশ হাইকমিশনারের
বিনোদন

সিলেট থেকে বিশ্বকাপের মঞ্চে, কে এই বাংলাদেশি ডিজে সঞ্জয়

Sub Editor

১০ মে ২০২৬, ০৬:৩৯
সিলেট থেকে বিশ্বকাপের মঞ্চে, কে এই বাংলাদেশি ডিজে সঞ্জয়

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার থাকছে বাংলাদেশের প্রতিনিধিত্বও। বিশ্বের কোটি কোটি দর্শকের সামনে আয়োজিত জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি-মার্কিন ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয়। একই মঞ্চে থাকবেন মার্কিন পপ তারকা কেটি পেরি ও দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের সদস্য লিসা।


আগামী ১১ জুন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে স্বাগতিক যুক্তরাষ্ট্রের ম্যাচের আগে অনুষ্ঠিত হবে এই উদ্বোধনী আয়োজন। ফিফা বিশ্বকাপের তিন আয়োজক দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছে। সেই তালিকায় বিভিন্ন দেশের শিল্পীদের পাশাপাশি জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সঞ্জয়।


বিশ্বকাপের মঞ্চে ওঠার সুযোগকে ‘অবিশ্বাস্য অনুভূতি’ বলে বর্ণনা করেছেন এই তরুণ শিল্পী। তাঁর মতে, এটি শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং অভিবাসী প্রজন্মের দক্ষিণ এশীয় তরুণদের জন্যও বড় অনুপ্রেরণা।


সম্প্রতি এক আলাপে সঞ্জয় জানান, প্রায় দুই সপ্তাহ আগে ফিফা কর্তৃপক্ষ তাঁর সঙ্গে যোগাযোগ করে। এরপরই তিনি জানতে পারেন, বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে পারফর্ম করার সুযোগ পেয়েছেন।


সঞ্জয় বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিল্পীদের আমন্ত্রণ জানিয়েছে ফিফা। সেখানে আমি আছি, এটা সত্যিই অনেক বড় ব্যাপার। আমি মনে করি, বাংলাদেশের মানুষের ভালোবাসা ও দোয়ার কারণেই এখানে পৌঁছাতে পেরেছি।’


তিনি জানান, তখনো তাঁর মা-বাবা এ খবর জানতেন না। দেশে ফিরে তাঁদের সামনাসামনি এই সুখবর দিতে চেয়েছিলেন তিনি।


সিলেটের শ্রীমঙ্গলে জন্ম হলেও সঞ্জয়ের শৈশব কেটেছে চট্টগ্রামের লাভ লেন এলাকায়। পরে পরিবারসহ যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে পাড়ি জমান তিনি। ছোটবেলার সেই সংগ্রামের কথা স্মরণ করে সঞ্জয় বলেন, তাঁর বাবা-মা নতুন দেশে গিয়ে কঠোর পরিশ্রম করেছেন। নানা ধরনের কাজ করে পরিবারকে টিকিয়ে রেখেছেন।


তিনি বলেন, ‘আমি যখন শুনলাম কেটি পেরি আর লিসার মতো শিল্পীদের সঙ্গে একই মঞ্চে থাকব, তখন প্রথমেই বাবা-মায়ের কথা মনে হয়েছে। আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি, এর পেছনে তাঁদের ত্যাগ ও পরিশ্রম সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।’


বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে কী ধরনের পরিবেশনা করবেন, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানেন না সঞ্জয়। তবে তাঁর ইচ্ছা, আন্তর্জাতিক এই আয়োজনে বাংলাদেশের সংস্কৃতি ও সংগীতের ছাপ তুলে ধরা।


তিনি বলেন, ‘আমার চেষ্টা থাকবে, কীভাবে দেশের সংস্কৃতিকে বিশ্বমঞ্চে উপস্থাপন করা যায়।’


সংগীতের প্রতি তাঁর আগ্রহ তৈরি হয়েছে পারিবারিক পরিবেশ থেকেই। সঞ্জয়ের মা মিতা দেব একসময় রেডিও ও টেলিভিশনে গান গাইতেন। পরিবারের বিভিন্ন অনুষ্ঠানেও গান পরিবেশন করতেন তিনি। মায়ের গান শুনেই বড় হয়েছেন সঞ্জয়। ছোটবেলায় মা গান গাইলে তিনি তবলা বাজাতেন।


সঞ্জয় বলেন, ‘আমার মা আর নানি দুজনই গান গাইতেন। তাঁদের কাছ থেকেই সংগীতের প্রতি ভালোবাসা পেয়েছি। আমি বিশ্বাস করি, বাংলাদেশের সংগীত বিশ্বের অন্যতম সুন্দর সংগীতধারা। আমি বাংলা গানের সৌন্দর্য বিশ্বদরবারে তুলে ধরতে চাই।’


সংগীতজীবনের পাশাপাশি বাংলাদেশের চলচ্চিত্র নিয়েও স্বপ্ন রয়েছে তাঁর। বিশেষ করে দেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের সঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানিয়েছেন তিনি।


সঞ্জয় বলেন, ‘আমি শাকিব খানের বড় ভক্ত। ভবিষ্যতে তাঁর সঙ্গে কাজ করতে চাই।’


দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও উত্তর আমেরিকায় ইতিমধ্যে নিজের কাজের মাধ্যমে পরিচিতি পেয়েছেন সঞ্জয়। আন্তর্জাতিক গণমাধ্যম নিউইয়র্ক টাইমস তাঁকে বিশ্বের পরিচিত দক্ষিণ এশীয় ইলেকট্রনিক সংগীতশিল্পীদের একজন হিসেবে উল্লেখ করেছে।


দেশের মানুষের উদ্দেশে সঞ্জয়ের বার্তা, ‘এটা কেবল শুরু। আমাদের শিল্পী ও সংগীতকে ভালোবাসুন, সমর্থন দিন। মানুষের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। সেই সমর্থন পেলে আমরা বাংলাদেশকে আরও বড় জায়গায় নিয়ে যেতে পারব।’

সিলেট থেকে বিশ্বকাপের মঞ্চে, কে এই বাংলাদেশি ডিজে সঞ্জয়

সিলেট থেকে বিশ্বকাপের মঞ্চে, কে এই বাংলাদেশি ডিজে সঞ্জয়

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার থাকছে বাংলাদেশের প্রতিনিধিত্বও। বিশ্বের কোটি কোটি দর্শকের সামনে আয়োজিত জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি-মার্কিন ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয়। একই...

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ঘিরে নতুন বিতর্ক, মৌসুমীর পর অভিযোগ জেবা জান্নাত ও সিয়ামের

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ঘিরে নতুন বিতর্ক, মৌসুমীর পর অভিযোগ জেবা জান্নাত ও সিয়ামের

মুক্তির আগেই বিতর্কে জড়িয়ে পড়েছে Contract Marriage। পরিচালক Hasan Jahangir–এর এই চলচ্চিত্র নিয়ে এবার অভিযোগ তুলেছেন অভিনেত্রী Zeba Jannat ও অভিনেতা Siam Mridha। এর আগে একই ইস্যুতে আপত্তি জানিয়েছিলেন...

শিল্পীরা চান আমি শিল্পী সমিতির নেতৃত্বে আসি: বাপ্পারাজ

শিল্পীরা চান আমি শিল্পী সমিতির নেতৃত্বে আসি: বাপ্পারাজ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ। একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার কথা জানিয়েছেন চিত্রনায়িকা...

হুমায়ূন আহমেদের স্মরণে নজরুল বিশ্ববিদ্যালয়ে 'হুমায়ূন মেলা'

হুমায়ূন আহমেদের স্মরণে নজরুল বিশ্ববিদ্যালয়ে 'হুমায়ূন মেলা'

আবু তাহেরপ্রতিনিধি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বাংলা সাহিত্যের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র, হুমায়ূন আহমেদ, যিনি তাঁর গল্প, উপন্যাস আর নাটকের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক