শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
রাজনীতি

রাস্তায় নামা শেষ পথ, কূটনীতিকদের জানালেন নাহিদ

Sub Editor

৯ মে ২০২৬, ১৩:২৫
রাস্তায় নামা শেষ পথ, কূটনীতিকদের জানালেন নাহিদ

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে আয়োজিত এক সংলাপে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার বাস্তবায়নের প্রশ্নে তাঁরা এখনো আলোচনার পথেই আস্থা রাখছেন। তবে বিরোধী দলের সহযোগিতাকে উপেক্ষা করা হলে আন্দোলনের পথেও যেতে বাধ্য হতে পারেন বলে সতর্ক করেন তিনি।


শনিবার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘সংস্কারের অচলাবস্থা: এগোনোর পথ’ শীর্ষক সংলাপের আয়োজন করে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি। এতে ঢাকায় কর্মরত ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধিরা অংশ নেন।


সংলাপে বক্তব্য দিতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, বর্তমান জাতীয় সংসদকে সংবিধান সংস্কার পরিষদে রূপান্তরের বিষয়ে তাঁরা এখনো আশাবাদী। তাঁর ভাষ্য, ‘আমরা আবার রাজপথে যেতে চাই না। কোনো ধরনের অস্থিতিশীলতা আমাদের কাম্য নয়। রাস্তায় নামা আমাদের শেষ পথ। কিন্তু সরকার যদি বিরোধী দলের সহযোগিতাকে গুরুত্ব না দেয়, তাহলে আন্দোলনে যেতে বাধ্য হব।’


সরকার সংস্কার প্রশ্নে নিজেদের দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে এসেছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, সরকার এখনো সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি। একই সঙ্গে জুলাই সনদ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মধ্যে কৃত্রিম বিভাজন তৈরি করা হয়েছে। তাঁর মতে, বর্তমানে মূল বিতর্ক হচ্ছে—সংস্কার কীভাবে বাস্তবায়িত হবে।


নাহিদ ইসলাম বলেন, ঐকমত্য কমিশনের আলোচনা থেকেই এ বিতর্কের সূচনা হয়েছিল। নির্বাচনের আগে তাঁদের ধারণা ছিল, জুলাই সনদের ভিত্তিতে একটি রাজনৈতিক সমঝোতা হয়েছে এবং সেই অনুযায়ী নির্বাচন ও গণভোটের দিকে এগোনো হবে।


সংলাপে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যের প্রসঙ্গও টানেন। তাঁর দাবি, বিএনপি নির্বাচনের স্বার্থে সংস্কারের বিষয়ে আপস করেছিল। সে কারণেই তারা জুলাই সনদ ও সংস্কার কমিশনের সুপারিশগুলো মেনে নিয়েছিল। তবে বিএনপির প্রধান লক্ষ্য ছিল নির্বাচন, সংস্কার নয় বলেও মন্তব্য করেন তিনি।


নাহিদ ইসলামের ভাষ্য, সংস্কারের ক্ষেত্রে দুটি বিষয় গুরুত্বপূর্ণ। প্রথমটি হলো—কী ধরনের সংস্কার প্রয়োজন। দ্বিতীয়টি হলো—সেসব সংস্কার কীভাবে বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, সরকার সাধারণ সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তন আনতে চাইলেও এনসিপি সংবিধান সংস্কার পরিষদ গঠনের পক্ষে অবস্থান নিয়েছে।


মৌলিক সাংবিধানিক পরিবর্তনের জন্য একটি পৃথক সংবিধান সংস্কার পরিষদ অপরিহার্য বলেও মত দেন বিরোধীদলীয় চিফ হুইপ। তিনি জানান, উচ্চকক্ষ গঠন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া এবং স্বাধীন বিচার বিভাগ—এসব বিষয়কে তাঁরা বিশেষ গুরুত্ব দিচ্ছেন।


কূটনীতিকদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, সংস্কার বাস্তবায়নে তাঁরা শান্তিপূর্ণ সমাধান চান এবং আলোচনার মাধ্যমেই অচলাবস্থার অবসান সম্ভব বলে এখনো বিশ্বাস করেন।


তিনি আরও বলেন, ‘এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সরকারের। তারা কীভাবে পরিস্থিতি সামাল দিতে চায় এবং জনগণের প্রত্যাশা পূরণ করতে চায়, সেটাই দেখার বিষয়। সংস্কার কোনো একক দলের রাজনৈতিক এজেন্ডা নয়। এটি জাতীয় পুনর্গঠন, গণতান্ত্রিক চর্চা শক্তিশালী করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করার জন্য প্রয়োজন।’

তারেক রহমানের নেতৃত্ব শক্তিশালী করার অঙ্গীকার বিএনপির নতুন চার স্থায়ী কমিটির সদস্যের

তারেক রহমানের নেতৃত্ব শক্তিশালী করার অঙ্গীকার বিএনপির নতুন চার স্থায়ী কমিটির সদস্যের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঘোষিত নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছেন দলটির সদ্য নিযুক্ত চার...

গণতান্ত্রিক প্রতিবাদকে ‘হঠকারিতা’ বলা হচ্ছে: অভিযোগ নাহিদ ইসলামের

গণতান্ত্রিক প্রতিবাদকে ‘হঠকারিতা’ বলা হচ্ছে: অভিযোগ নাহিদ ইসলামের

নিজস্ব প্রতিবেদক: গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের সুনির্দিষ্ট দাবিতে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানানো সত্ত্বেও সেটিকে ‘হঠকারিতা’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

"১৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধ, খুলনায় চারজন আটক"

"১৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধ, খুলনায় চারজন আটক"

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম ১৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের কার্যক্রম প্রতিরোধে খুলনায় চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে খুলনা মহানগরীর খানজাহান আলী...

খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে সাবেক প্রেস সচিবের খোলা চিঠি: ‘মর্যাদার শীর্ষে আপনি উদ্ভাসিত’

খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে সাবেক প্রেস সচিবের খোলা চিঠি: ‘মর্যাদার শীর্ষে আপনি উদ্ভাসিত’

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে তাঁর স্মৃতি ও অবদানের কথা স্মরণ করে আবেগঘন এক খোলা চিঠি লিখেছেন তাঁর...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক