শীর্ষ সংবাদ
ল্যান্ডমাইনের ঝুঁকিতে ৫৮ দেশ, উদ্বেগ জাতিসংঘের|আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসানাত আবদুল্লাহদের বিচারিক কার্যক্রমের নতুন ধাপ|খেলাপি ঋণ আড়াল ও তথ্য গোপনের অভিযোগে এনআরবিসি ব্যাংক|বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে উজ্জ্বল মেসি, বড় বার্তা আর্জেন্টিনা অধিনায়কের|ভাঙানো আমানত হিসাব পুনরায় চালুর সুযোগ দিল ইসলামী ব্যাংক|হজ শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫২ জনের|বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ|ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে চাপে নেতানিয়াহু, বাড়ছে রাজনৈতিক সংকট|স্পেনকে রুখে নায়ক ভোজিনিয়া, কান্নায় লিখলেন কেপ ভার্দের ইতিহাস|যুদ্ধে ইরানের শীর্ষ নেতৃত্বে বড় ধাক্কা, নিহত একাধিক রাজনৈতিক ও সামরিক নেতা|মন্ত্রণালয়ের নির্দেশনায় স্থবির সিবিএ চুক্তি, জ্বালানি খাতে অস্থিরতার আশঙ্কা|লাল গাড়ি জিতে মাকে উৎসর্গ হৃদয়ের আবেগঘন বার্তা|আশুরার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার|ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি নির্যাতনের অভিযোগ, জামায়াতের নিন্দা|খামেনির জানাজা ও দাফনের নতুন সূচি ঘোষণা ইরানের|খুচরা পর্যায়ে অগ্রিম কর মূল্যস্ফীতির চাপ বাড়াতে পারে: আইসিএবি|‘বড় দল’ হওয়ার পথে শৃঙ্খলা সংকটে জামায়াত, বাতিল দুই জেলা কমিটি|ফ্যামিলি কার্ডে জালিয়াতি ঠেকাতে এআই ব্যবহারের পরিকল্পনা সরকারের|রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির জেল আপিল|যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের জমকালো উদ্বোধন, মঞ্চ মাতালেন কেটি পেরি-লিসা; ছিলেন না ট্রাম্প|ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার ছাড়তে রাজি ট্রাম্প|জামাল ভূঁইয়ার সঙ্গে স্টেডিয়ামে খেলা দেখার সুযোগ দিচ্ছে নগদ|ঢাকাসহ ১১ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত|বাবার স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী|কেন ব্যতিক্রমী ২০২৬ বিশ্বকাপ, যে পাঁচ কারণে ইতিহাস গড়ছে এবারের আসর|হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় কাঁপছে বিশ্ব জ্বালানি বাজার, তেলের দাম লাফিয়ে বাড়ছে|আসন্ন বাজেটে সব ধরনের সিগারেটের দাম বাড়ছে, নিকোটিন পাউচে ৩৫০ শতাংশ শুল্কের প্রস্তাব|নিজের বিরুদ্ধে ‘বিষোদগার’ নিয়ে মুখ খুললেন মাহফুজ আলম|কেমন বাজেট পাচ্ছে বাংলাদেশ?|রাইড থেকে হোটেল বুকিং — 'সুপার অ্যাপ' হওয়ার পথে উবার, আসছে দুটি নতুন সুবিধা
বিনোদন

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'বেস্ট সিনেমাটোগ্রাফি' পুরস্কার পেলেন সুপ্তক

Sub Editor

২৩ জুন ২০২৬, ০৬:১১
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'বেস্ট সিনেমাটোগ্রাফি' পুরস্কার পেলেন সুপ্তক

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 


এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট কম্পিটিশন বিভাগে ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট (সাঁকোটা দুলছে)’ চলচ্চিত্রে চিত্রগ্রহণের জন্য ‘বেস্ট সিনেমাটোগ্রাফি’ পুরস্কার পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী সামিউল করিম সুপ্তক।


শনিবার রাতে ‘সাঁকোটা দুলছে’ সাদাকালো সিনেমাটি তাঁকে এই পুরস্কার এনে দেয়। উৎসবে চিত্রগ্রাহকের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। সুপ্তক ও জিহাদ দুজনেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।




জিহাদ পরিচালিত এই চলচ্চিত্রটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে। ১২ থেকে ২১ জুন ২০২৬ পর্যন্ত চীনের সাংহাই শহরে উৎসবটি অনুষ্ঠিত হয়।


চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ জিহাদ। প্রযোজনা করেছেন একই বিভাগের সহকারী অধ্যাপক ও অভিনেতা মনোজ কুমার প্রামাণিক। এটি বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান ম্যানপাচিত্রা এবং জার্মানির মোগাদর ফিল্মের যৌথ উদ্যোগে নির্মিত বাংলাদেশ-জার্মানি কো-প্রোডাকশন।


শনিবার রাতেই হোয়াটসঅ্যাপে খবরটি জানতে পারেন চিত্রগ্রাহক সামিউল করিম সুপ্তক। খবরটি শোনার সময় তিনি অন্য একটি শুটিংয়ে ব্যস্ত ছিলেন।







নিজের অনুভূতি প্রকাশ করে সামিউল করিম সুপ্তক বলেন, ‘আমার একদমই এক্সপেক্টেশন ছিল না। যখন পেয়েছি, তখন বিশ্বাস করতে পারিনি। ভেবেছি এটা সত্যিই কিনা। এই প্রজেক্টের কয়েকজন যখন বিষয়টি জানায়, তখন মনে হয়েছে যে হ্যাঁ, হয়তো সত্যিই হয়েছে। তখন আরেকটি শুটিংয়ে থাকায় উদযাপনও করতে পারিনি। সত্যি বলতে, এটা আমার প্রথম টেকনিক্যাল অনার ও অ্যাচিভমেন্ট।’


কাজের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, ‘আমরা শুটিং শুরু করি চার বছর আগে, ২০২২ সালের দিকে। বিভিন্ন স্লটে কাজ করতে করতে ২০২৩ সালের দিকে কাজ শেষ হয়। আমরা যে লোকেশনে শুটিং করতে গেছি, সেখানকার মানুষ শুটিং সম্পর্কে তেমন জানত না। আমাদের পর্যাপ্ত ইকুইপমেন্টও ছিল না। ঢাকার বাইরে হওয়ায় সবকিছু ম্যানেজ করাও কঠিন হয়েছে। তবে সেখানে সবার সঙ্গে একটা স্ট্রং বন্ডিং তৈরি হয়েছে।’


মূলত গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। যেখনে গল্পে ফুটিয়ে তোলা হয়েছে, কুসংস্কার, পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা ও সামাজিক নিপীড়নের বেড়াজাল থেকে মুক্তির স্বপ্ন দেখা এসব নারীর সংগ্রামের গল্প। সম্পূর্ণ সাদা-কালোতে নির্মিত চলচ্চিত্রটি নারীর জীবন, বিশ্বাস, সামাজিক নিয়ন্ত্রণ এবং ব্যক্তিস্বাধীনতার প্রশ্নকে গ্রামীণ বাংলাদেশের বাস্তবতার আঙ্গিকে উপস্থাপন করেছে।


তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান, থাকছে না জমকালো আয়োজন

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান, থাকছে না জমকালো আয়োজন

বলিউড অভিনেতা আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান হতে যাচ্ছে। আগামী ৫ জুলাই দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন ৬০ বছর বয়সী এই অভিনেতা।ভারতীয় গণমাধ্যমের খবরে...

ব্যবসায়ী বাশারকে ঘিরে প্রকাশিত সংবাদে ক্ষুব্ধ ববি, আইনি পদক্ষেপের ইঙ্গিত

ব্যবসায়ী বাশারকে ঘিরে প্রকাশিত সংবাদে ক্ষুব্ধ ববি, আইনি পদক্ষেপের ইঙ্গিত

ঢাকা, ২০ জুন: রাজধানীর গুলশানের একটি বাসার গোপন সুড়ঙ্গ থেকে গ্রেপ্তার হওয়া কথিত প্রতারক মির্জা আবুল বাশার মামুনকে ঘিরে বিভিন্ন গণমাধ্যমে নিজের নাম জড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের...

ব্রাজিলের জয়ে উচ্ছ্বসিত পড়শী, নিজের গানেই প্রকাশ করলেন সমর্থন

ব্রাজিলের জয়ে উচ্ছ্বসিত পড়শী, নিজের গানেই প্রকাশ করলেন সমর্থন

ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রতি ভালোবাসার কথা নতুন করে জানালেন জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা পড়শী। বিশ্বকাপের মঞ্চে প্রিয় দলের জয় উদযাপন করতে গিয়ে নিজের গানেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। পড়শীর প্রিয় দল...

‘খারাপ পার্টনার থাকার চেয়ে একা থাকাই ভালো’—শবনম ফারিয়া

‘খারাপ পার্টনার থাকার চেয়ে একা থাকাই ভালো’—শবনম ফারিয়া

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে সরব থাকেন। ব্যক্তিগত ও সামাজিক নানা প্রসঙ্গে তার মন্তব্য প্রায়ই আলোচনার জন্ম দেয়। সম্প্রতি...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক