শীর্ষ সংবাদ
ল্যান্ডমাইনের ঝুঁকিতে ৫৮ দেশ, উদ্বেগ জাতিসংঘের|আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসানাত আবদুল্লাহদের বিচারিক কার্যক্রমের নতুন ধাপ|খেলাপি ঋণ আড়াল ও তথ্য গোপনের অভিযোগে এনআরবিসি ব্যাংক|বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে উজ্জ্বল মেসি, বড় বার্তা আর্জেন্টিনা অধিনায়কের|ভাঙানো আমানত হিসাব পুনরায় চালুর সুযোগ দিল ইসলামী ব্যাংক|হজ শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫২ জনের|বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ|ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে চাপে নেতানিয়াহু, বাড়ছে রাজনৈতিক সংকট|স্পেনকে রুখে নায়ক ভোজিনিয়া, কান্নায় লিখলেন কেপ ভার্দের ইতিহাস|যুদ্ধে ইরানের শীর্ষ নেতৃত্বে বড় ধাক্কা, নিহত একাধিক রাজনৈতিক ও সামরিক নেতা|মন্ত্রণালয়ের নির্দেশনায় স্থবির সিবিএ চুক্তি, জ্বালানি খাতে অস্থিরতার আশঙ্কা|লাল গাড়ি জিতে মাকে উৎসর্গ হৃদয়ের আবেগঘন বার্তা|আশুরার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার|ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি নির্যাতনের অভিযোগ, জামায়াতের নিন্দা|খামেনির জানাজা ও দাফনের নতুন সূচি ঘোষণা ইরানের|খুচরা পর্যায়ে অগ্রিম কর মূল্যস্ফীতির চাপ বাড়াতে পারে: আইসিএবি|‘বড় দল’ হওয়ার পথে শৃঙ্খলা সংকটে জামায়াত, বাতিল দুই জেলা কমিটি|ফ্যামিলি কার্ডে জালিয়াতি ঠেকাতে এআই ব্যবহারের পরিকল্পনা সরকারের|রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির জেল আপিল|যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের জমকালো উদ্বোধন, মঞ্চ মাতালেন কেটি পেরি-লিসা; ছিলেন না ট্রাম্প|ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার ছাড়তে রাজি ট্রাম্প|জামাল ভূঁইয়ার সঙ্গে স্টেডিয়ামে খেলা দেখার সুযোগ দিচ্ছে নগদ|ঢাকাসহ ১১ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত|বাবার স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী|কেন ব্যতিক্রমী ২০২৬ বিশ্বকাপ, যে পাঁচ কারণে ইতিহাস গড়ছে এবারের আসর|হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় কাঁপছে বিশ্ব জ্বালানি বাজার, তেলের দাম লাফিয়ে বাড়ছে|আসন্ন বাজেটে সব ধরনের সিগারেটের দাম বাড়ছে, নিকোটিন পাউচে ৩৫০ শতাংশ শুল্কের প্রস্তাব|নিজের বিরুদ্ধে ‘বিষোদগার’ নিয়ে মুখ খুললেন মাহফুজ আলম|কেমন বাজেট পাচ্ছে বাংলাদেশ?|রাইড থেকে হোটেল বুকিং — 'সুপার অ্যাপ' হওয়ার পথে উবার, আসছে দুটি নতুন সুবিধা
সারাদেশ

সাতক্ষীরায় খুঁড়ে রাখা রাস্তায় পানি জমে ভোগান্তি, জনদুর্ভোগ চরমে

Sub Editor

২২ জুন ২০২৬, ১১:৫৭
সাতক্ষীরায় খুঁড়ে রাখা রাস্তায় পানি জমে ভোগান্তি, জনদুর্ভোগ চরমে

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।


সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নে একটি গ্রামীণ সড়ক দীর্ঘদিন ধরে খুঁড়ে ফেলে রাখায় এবং পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।


সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়ন এলাকার নারিকেলি গ্রাম থেকে সরকারি কেবিএ কলেজ-গামী গ্রামীণ সড়কে দীর্ঘদিন ধরে সংস্কার কাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে।


স্থানীয় সূত্রে জানা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠান এসএস এন্টারপ্রাইজের অধীনে সাব-ঠিকাদার হিসেবে দায়িত্ব পাওয়া এক ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়মনীতি উপেক্ষা করে পুরো সড়কের বেড কেটে ফেলে রাখেন। এরপর থেকে সেখানে বালু ভরাট না হওয়ায় চলাচলে মারাত্মক সমস্যা তৈরি হয়।


সাম্প্রতিক  বৃষ্টিতে সড়কের বিভিন্ন অংশে পানি জমে কাদা-পানিতে পরিণত হয়েছে। এতে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে এবং এলাকাবাসী বিকল্প পথ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন।


এদিকে ক্ষুব্ধ গ্রামবাসীরা সড়কের ওপর দাঁড়িয়ে প্রতিবাদ জানান এবং দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেন।


অন্যদিকে সাব-ঠিকাদার আলমগীর হোসেন দাবি করেন, পর্যাপ্ত পানি না পাওয়ায় বালু ভরাটের কাজ শুরু করা সম্ভব হয়নি। পানি পাওয়া গেলে দুই-এক দিনের মধ্যেই কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন তিনি।


এ বিষয়ে দেবহাটা উপজেলা প্রকৌশলী দ্যুতি মণ্ডল জানান, অনুমতি ছাড়াই পুরো রাস্তার বেড কেটে ফেলা হয়েছে এবং একাধিকবার নির্দেশনা দেওয়ার পরও কাজ এগোয়নি। ফলে স্থানীয়দের ভোগান্তি কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।


এলাকাবাসী দ্রুত সড়ক সংস্কার সম্পন্ন করে স্বাভাবিক চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সাতক্ষীরায় খুঁড়ে রাখা রাস্তায় পানি জমে ভোগান্তি, জনদুর্ভোগ চরমে

সাতক্ষীরায় খুঁড়ে রাখা রাস্তায় পানি জমে ভোগান্তি, জনদুর্ভোগ চরমে

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নে একটি গ্রামীণ সড়ক দীর্ঘদিন ধরে খুঁড়ে ফেলে রাখায় এবং পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে চরম...

আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ টাকা ব্যয়ে শাখরা ব্রিজ সংস্কার কাজ শুরু হবে ইনশাআল্লাহ-আলহাজ্ব আব্দুর রউফ

আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ টাকা ব্যয়ে শাখরা ব্রিজ সংস্কার কাজ শুরু হবে ইনশাআল্লাহ-আলহাজ্ব আব্দুর রউফ

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের নমীনি গণমানুষের প্রাণপ্রিয় নেতা...

রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আইয়ুব আলী গ্রেফতার

রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আইয়ুব আলী গ্রেফতার

জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।র‍্যাব...

চিনির বাজারে ফের অস্থিরতা, সরবরাহ সংকটের আড়ালে সিন্ডিকেটের ছায়া!

চিনির বাজারে ফের অস্থিরতা, সরবরাহ সংকটের আড়ালে সিন্ডিকেটের ছায়া!

দুই সপ্তাহে দাম বাড়লো প্রতি মণে ৬০ টাকা জোবায়ের হোসেন, চট্টগ্রাম :চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে সরবরাহ সংকটের অজুহাতে আবারও বাড়তে শুরু করেছে চিনির দাম। গত দুই সপ্তাহের ব্যবধানে পাইকারি...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক