টাকার অভাবে বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষার্থীর মায়ের অপারেশন

নিজস্ব প্রতিবেদক
মায়ের জীবন বাঁচাতে আকুল আবেদন: কিডনি অপারেশনের জন্য প্রয়োজন ৩ লাখ টাকা
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসের ম্যানেজমেন্ট বিভাগের বিবিএ প্রথম বর্ষ (২০২৪-২০২৫ সেশন) এর এক শিক্ষার্থীর মা গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, তার ডান কিডনিতে পানি জমে ফুলে গেছে এবং বাম কিডনিতে টিউমার ধরা পড়েছে।
চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। অস্ত্রোপচারের মাধ্যমে বাম কিডনি অপসারণ করতে হবে বলে জানানো হয়েছে। সময়মতো চিকিৎসা না হলে রোগটি আরও জটিল আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পরিবারের দাবি, এই চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য প্রায় ৩ লাখ টাকা প্রয়োজন, যা তাদের আর্থিক সামর্থ্যের বাইরে। তাই অসহায় পরিবারটি সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে।
একজন সন্তানের মায়ের জীবন বাঁচানোর এই লড়াইয়ে সামর্থ্য অনুযায়ী সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সহায়তার জন্য:
বিকাশ/নগদ: ০১৯৪৫৯২০৪৮৬
(সাহায্য করার আগে প্রয়োজনে তথ্য ও চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র যাচাই করে নেওয়ার অনুরোধ করা হচ্ছে।)






