শীর্ষ সংবাদ
ল্যান্ডমাইনের ঝুঁকিতে ৫৮ দেশ, উদ্বেগ জাতিসংঘের|আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসানাত আবদুল্লাহদের বিচারিক কার্যক্রমের নতুন ধাপ|খেলাপি ঋণ আড়াল ও তথ্য গোপনের অভিযোগে এনআরবিসি ব্যাংক|বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে উজ্জ্বল মেসি, বড় বার্তা আর্জেন্টিনা অধিনায়কের|ভাঙানো আমানত হিসাব পুনরায় চালুর সুযোগ দিল ইসলামী ব্যাংক|হজ শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫২ জনের|বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ|ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে চাপে নেতানিয়াহু, বাড়ছে রাজনৈতিক সংকট|স্পেনকে রুখে নায়ক ভোজিনিয়া, কান্নায় লিখলেন কেপ ভার্দের ইতিহাস|যুদ্ধে ইরানের শীর্ষ নেতৃত্বে বড় ধাক্কা, নিহত একাধিক রাজনৈতিক ও সামরিক নেতা|মন্ত্রণালয়ের নির্দেশনায় স্থবির সিবিএ চুক্তি, জ্বালানি খাতে অস্থিরতার আশঙ্কা|লাল গাড়ি জিতে মাকে উৎসর্গ হৃদয়ের আবেগঘন বার্তা|আশুরার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার|ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি নির্যাতনের অভিযোগ, জামায়াতের নিন্দা|খামেনির জানাজা ও দাফনের নতুন সূচি ঘোষণা ইরানের|খুচরা পর্যায়ে অগ্রিম কর মূল্যস্ফীতির চাপ বাড়াতে পারে: আইসিএবি|‘বড় দল’ হওয়ার পথে শৃঙ্খলা সংকটে জামায়াত, বাতিল দুই জেলা কমিটি|ফ্যামিলি কার্ডে জালিয়াতি ঠেকাতে এআই ব্যবহারের পরিকল্পনা সরকারের|রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির জেল আপিল|যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের জমকালো উদ্বোধন, মঞ্চ মাতালেন কেটি পেরি-লিসা; ছিলেন না ট্রাম্প|ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার ছাড়তে রাজি ট্রাম্প|জামাল ভূঁইয়ার সঙ্গে স্টেডিয়ামে খেলা দেখার সুযোগ দিচ্ছে নগদ|ঢাকাসহ ১১ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত|বাবার স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী|কেন ব্যতিক্রমী ২০২৬ বিশ্বকাপ, যে পাঁচ কারণে ইতিহাস গড়ছে এবারের আসর|হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় কাঁপছে বিশ্ব জ্বালানি বাজার, তেলের দাম লাফিয়ে বাড়ছে|আসন্ন বাজেটে সব ধরনের সিগারেটের দাম বাড়ছে, নিকোটিন পাউচে ৩৫০ শতাংশ শুল্কের প্রস্তাব|নিজের বিরুদ্ধে ‘বিষোদগার’ নিয়ে মুখ খুললেন মাহফুজ আলম|কেমন বাজেট পাচ্ছে বাংলাদেশ?|রাইড থেকে হোটেল বুকিং — 'সুপার অ্যাপ' হওয়ার পথে উবার, আসছে দুটি নতুন সুবিধা
অপরাধ

গৃহকর্মী নির্যাতনের অভিযোগে আলোচনায় খুলনায় পুলিশ দম্পতি

Sub Editor

১৮ জুন ২০২৬, ০৬:৪০
গৃহকর্মী নির্যাতনের অভিযোগে আলোচনায় খুলনায় পুলিশ দম্পতি

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম 

 

খুলনা নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে আলোচনায় এসেছেন পুলিশ কর্মকর্তা দম্পতি। অভিযোগ উঠেছে, রান্নার সময় তরকারি পুড়ে যাওয়াকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধর ও গরম কড়াইয়ের ছ্যাঁকা দেওয়া হয়েছে। বুধবার (১৭ জুন) এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী বকুল মিত্র দীর্ঘদিন ধরে সোনাডাঙ্গা মডেল থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সঞ্জয় ও তার স্ত্রী এএসআই পপি হালদারের বাসায় গৃহকর্মীর কাজ করতেন। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঘটনার পর তার চিৎকার শুনে আশপাশের লোকজন বিষয়টি জানতে পারেন এবং পুলিশকে অবহিত করেন।

 

খবর পেয়ে সোনাডাঙ্গা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বকুল মিত্রকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়। প্রাথমিকভাবে তার শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, রান্নার সময় তরকারি পুড়ে যাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এএসআই পপি হালদার বকুল মিত্রকে মারধরের পাশাপাশি গরম কড়াইয়ের ছ্যাঁকা দেন। ঘটনার সময় এএসআই সঞ্জয় বাসায় উপস্থিত ছিলেন না বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

সোনাডাঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, ভুক্তভোগীকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। তার প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

 

এদিকে, ঘটনার বিষয়ে বক্তব্য জানতে সাংবাদিকরা এএসআই সঞ্জয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি কোনো মন্তব্য করেননি। প্রত্যক্ষদর্শীদের দাবি, সাংবাদিকদের ক্যামেরা দেখে তিনি দ্রুত সেখান থেকে সরে যান এবং প্রশ্নের কোনো উত্তর দেননি।

 

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সংবাদ লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে পুলিশ।

খুবি অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, তদন্তে ৭ সদস্যের কমিটি

খুবি অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, তদন্তে ৭ সদস্যের কমিটি

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম রেজাউল ইসলাম-এর বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ, যৌন হয়রানি ও অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী এক ছাত্রী খুলনা...

গৃহকর্মী নির্যাতনের অভিযোগে আলোচনায় খুলনায় পুলিশ দম্পতি

গৃহকর্মী নির্যাতনের অভিযোগে আলোচনায় খুলনায় পুলিশ দম্পতি

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনা নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে আলোচনায় এসেছেন পুলিশ কর্মকর্তা দম্পতি। অভিযোগ উঠেছে, রান্নার সময় তরকারি পুড়ে যাওয়াকে কেন্দ্র...

নামাজের ইমামতি রেখে দৌড়ে পালিয়ে যাওয়া বিএনপির বহিষ্কৃত নেতা অবশেষে গ্রেফতার।

নামাজের ইমামতি রেখে দৌড়ে পালিয়ে যাওয়া বিএনপির বহিষ্কৃত নেতা অবশেষে গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদকচাঁদপুর আদালতে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম (৪৫) অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। তিনি ঢাকার পুরানা পল্টনে অবস্থিত রিকাব ইন্টারন্যাশনাল ট্যুরস...

ডুমুরিয়ায় ৬ বছরের শিশুকে যৌ*ন নিপিড়নের অভিযোগে ব্রাজিল সমর্থক যুবক আটক!

ডুমুরিয়ায় ৬ বছরের শিশুকে যৌ*ন নিপিড়নের অভিযোগে ব্রাজিল সমর্থক যুবক আটক!

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনার ডুমুরিয়া উপজেলার আন্দুলিয়া গ্রামে ৬ বছরের এক শিশুকে নির্যাতনের অভিযোগে রাব্বি শেখ (২৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) স্থানীয়দের সহায়তায়...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক