শীর্ষ সংবাদ
ল্যান্ডমাইনের ঝুঁকিতে ৫৮ দেশ, উদ্বেগ জাতিসংঘের|আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসানাত আবদুল্লাহদের বিচারিক কার্যক্রমের নতুন ধাপ|খেলাপি ঋণ আড়াল ও তথ্য গোপনের অভিযোগে এনআরবিসি ব্যাংক|বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে উজ্জ্বল মেসি, বড় বার্তা আর্জেন্টিনা অধিনায়কের|ভাঙানো আমানত হিসাব পুনরায় চালুর সুযোগ দিল ইসলামী ব্যাংক|হজ শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫২ জনের|বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ|ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে চাপে নেতানিয়াহু, বাড়ছে রাজনৈতিক সংকট|স্পেনকে রুখে নায়ক ভোজিনিয়া, কান্নায় লিখলেন কেপ ভার্দের ইতিহাস|যুদ্ধে ইরানের শীর্ষ নেতৃত্বে বড় ধাক্কা, নিহত একাধিক রাজনৈতিক ও সামরিক নেতা|মন্ত্রণালয়ের নির্দেশনায় স্থবির সিবিএ চুক্তি, জ্বালানি খাতে অস্থিরতার আশঙ্কা|লাল গাড়ি জিতে মাকে উৎসর্গ হৃদয়ের আবেগঘন বার্তা|আশুরার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার|ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি নির্যাতনের অভিযোগ, জামায়াতের নিন্দা|খামেনির জানাজা ও দাফনের নতুন সূচি ঘোষণা ইরানের|খুচরা পর্যায়ে অগ্রিম কর মূল্যস্ফীতির চাপ বাড়াতে পারে: আইসিএবি|‘বড় দল’ হওয়ার পথে শৃঙ্খলা সংকটে জামায়াত, বাতিল দুই জেলা কমিটি|ফ্যামিলি কার্ডে জালিয়াতি ঠেকাতে এআই ব্যবহারের পরিকল্পনা সরকারের|রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির জেল আপিল|যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের জমকালো উদ্বোধন, মঞ্চ মাতালেন কেটি পেরি-লিসা; ছিলেন না ট্রাম্প|ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার ছাড়তে রাজি ট্রাম্প|জামাল ভূঁইয়ার সঙ্গে স্টেডিয়ামে খেলা দেখার সুযোগ দিচ্ছে নগদ|ঢাকাসহ ১১ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত|বাবার স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী|কেন ব্যতিক্রমী ২০২৬ বিশ্বকাপ, যে পাঁচ কারণে ইতিহাস গড়ছে এবারের আসর|হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় কাঁপছে বিশ্ব জ্বালানি বাজার, তেলের দাম লাফিয়ে বাড়ছে|আসন্ন বাজেটে সব ধরনের সিগারেটের দাম বাড়ছে, নিকোটিন পাউচে ৩৫০ শতাংশ শুল্কের প্রস্তাব|নিজের বিরুদ্ধে ‘বিষোদগার’ নিয়ে মুখ খুললেন মাহফুজ আলম|কেমন বাজেট পাচ্ছে বাংলাদেশ?|রাইড থেকে হোটেল বুকিং — 'সুপার অ্যাপ' হওয়ার পথে উবার, আসছে দুটি নতুন সুবিধা
সারাদেশ

সাতক্ষীরায় সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত

Sub Editor

১৭ জুন ২০২৬, ১২:২৭
সাতক্ষীরায় সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।


সামাজিক সচেতনতা বৃদ্ধি, সমাজে ইতিবাচক পরিবর্তন এবং নাগরিকদের মাঝে দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে সাতক্ষীরায় একটি ব্যতিক্রমী সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র উদ্যোগে আজ শহরের প্রাণকেন্দ্র শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ সচেতনতামূলক পোস্টার ও লিফলেট টানানো কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


সকাল ১০:০০ টায় শুরু হয়ে দুপুর ২:০০ টা পর্যন্ত প্রায় অর্ধদিবসব্যাপী এই কর্মসূচি চলে। ক্যাম্পেইন চলাকালীন পার্ক ও এর আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা, পরিবেশ রক্ষা, গুজব প্রতিরোধ, নারী ও শিশু নিরাপত্তা, সামাজিক দায়িত্ববোধ, শহীদ মিনারের মর্যাদা রক্ষা এবং নাগরিক সচেতনতা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বার্তাসমৃদ্ধ আকর্ষণীয় পোস্টার প্রদর্শন ও স্থাপন করা হয়। একই সাথে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।


"ঐক্য, ঐতিহ্য ও আতিথিয়তায় সাতক্ষীরা কমিউনিটি" —এই মূল নীতিবাক্য এবং "পরিবর্তনের পথে, মানুষের পাশে" স্লোগানকে বুকে ধারণ করে তরুণদের এই সামাজিক সংগঠনটি তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।


কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের প্রতিষ্ঠাতা সংগঠনের এডমিন ও ডিজাইনার সালাউদ্দীন সাবাদ (এসসি), সাতক্ষীরা জেলার প্রধান পরিচালক উম্মে ফোয়ারা রানী (এসসি), এছাড়াও সাতক্ষীরার সচেতন, উদ্যমী ও সমাজকল্যাণমূলক কাজে আগ্রহী তরুণ-তরুণী এবং সাতক্ষীরা কমিউনিটির একঝাঁক স্বেচ্ছাসেবী এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন।


সাতক্ষীর কমিউনিটি গ্রুপের প্রধান পরিচালক উম্মে ফোয়ারা রানী বলেন "আজ সাতক্ষীরার ঐতিহাসিক শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আমরা একটি বিশেষ সচেতনতামূলক লিফলেট ও স্টিকার ক্যাম্পেইন পরিচালনা করেছি। পার্কের প্রতিটি কোণায় এবং এমনকি প্রতিটি গাছের গায়েও আমরা সচেতনতাবিশেষ বার্তা সংবলিত লিফলেট ও স্টিকার লাগিয়েছি, যাতে এখানে আসা সাধারণ মানুষ তা দেখে সচেতন হতে পারেন।


দুঃখজনক হলেও সত্য, এই পার্কের ভেতরে ১২-১৩ বছরের কোমলমতি কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীরা বিভিন্ন ধরণের নীতিবহির্ভূত ও আপত্তিকর কাজে লিপ্ত হচ্ছে। প্রকাশ্যেই চলছে গাঁজা, মদসহ বিভিন্ন নিষিদ্ধ মাদকদ্রব্যের সেবন। পাশাপাশি পার্কে আসা সাধারণ নারীদের প্রতিনিয়ত ইভটিজিং ও কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হতে হচ্ছে, যা আমাদের যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এছাড়া, জুতা পায়ে শহীদ মিনারে উঠে ভাষা শহীদদের চরম অসম্মান করা হচ্ছে। এই সব সামাজিক অপরাধ ও অবমাননা রুখতেই আজ আমাদের এই সচেতনতামূলক আয়োজন।


আমরা সাতক্ষীরা জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি—এই পার্কে যেন দ্রুত সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা করা হয়। একই সাথে, যারা এখানে এসে অপরাধমূলক কর্মকাণ্ড ও ইভটিজিং করছে, তাদের বিরুদ্ধে যেন কঠোর ও দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।


আমাদের সংগঠন 'সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ' সমাজকে সুন্দর করতে এভাবেই নিরলস কাজ করে যাচ্ছে। আমরা কেবল সাতক্ষীরা নয়, পুরো বাংলাদেশের মানুষকে সচেতন করতে চাই; কারণ সমাজ সচেতন না হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শেষ হয়ে যাবে। জেলা প্রশাসনের কঠোর নজরদারি ও সাধারণ মানুষের সচেতনতাই পারে আমাদের প্রিয় এই শহীদ আব্দুর রাজ্জাক পার্ক এবং সামগ্রিকভাবে সাতক্ষীরা জেলাকে একটি নিরাপদ ও সুন্দর আদর্শ স্থান হিসেবে গড়ে তুলতে।" পার্কের পরিবেশ রক্ষায় গাছ ও দেয়ালে লিফলেট স্থাপন করেছি, মাদক ইভটিজিং এবং কিশোর অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান, জুতা পায়ে শহীদ মিনারে ওঠার মাধ্যমে শহীদদের অবমাননা রোধের আহ্বান জেলা প্রশাসনের কাছে সিসি ক্যামেরা স্থাপন ও দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ ধারাবাহিকভাবে এই কাজ করে যাচ্ছে এবং আগামীতেও আমাদের এই সামাজিক ও মানবিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।"


স্থানীয় বাসিন্দা সাইমুন সাকিব বলেন সাতক্ষীরা জেলাকে একটি আদর্শ ও সচেতন জেলা হিসেবে রূপান্তর করতে আগামী দিনেও তারা এমন নানামুখী ও জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে সাধারণ মানুষের পাশে থাকবেন। তরুণদের এমন ইতিবাচক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পার্কের দর্শনার্থী ও স্থানীয় সচেতন মহল।

সাতক্ষীরায় সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত

সাতক্ষীরায় সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।সামাজিক সচেতনতা বৃদ্ধি, সমাজে ইতিবাচক পরিবর্তন এবং নাগরিকদের মাঝে দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে সাতক্ষীরায় একটি ব্যতিক্রমী সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।...

কোরবানির ১৫ দিন পরও বিক্রি হয়নি লবণযুক্ত চামড়া; দুশ্চিন্তায় চট্টগ্রামের আড়তদাররা

কোরবানির ১৫ দিন পরও বিক্রি হয়নি লবণযুক্ত চামড়া; দুশ্চিন্তায় চট্টগ্রামের আড়তদাররা

জোবায়ের হোসেন, চট্টগ্রাম :চট্টগ্রামে কোরবানির ঈদের ১৫ দিন পেরিয়ে গেলেও লবণযুক্ত চামড়ার বাজারে দেখা মিলছে না প্রত্যাশিত ক্রেতার। ঢাকার ট্যানারি মালিকদের অনাগ্রহ এবং সরকারি দরের তুলনায় অনেক কম দামে...

সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার জেলা পরিষদ চত্বরে...

নামাজের ইমামতি রেখে দৌড়ে পালিয়ে যাওয়া বিএনপির বহিষ্কৃত নেতা অবশেষে গ্রেফতার।

নামাজের ইমামতি রেখে দৌড়ে পালিয়ে যাওয়া বিএনপির বহিষ্কৃত নেতা অবশেষে গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদকচাঁদপুর আদালতে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম (৪৫) অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। তিনি ঢাকার পুরানা পল্টনে অবস্থিত রিকাব ইন্টারন্যাশনাল ট্যুরস...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক