শীর্ষ সংবাদ
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম|বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ|ভারী বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রামে জলাবদ্ধতা ও ভূমিধসের শঙ্কা|টানা তিন দিনের ভারী বর্ষণে দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে|প্রায় ৪ হাজার কোটি টাকা ঘুষের দায়ে চীনের সাবেক কর্মকর্তার মৃত্যুদণ্ড|কাঁচামালের মূল্যবৃদ্ধিতে সংকটে প্লাস্টিক শিল্প, বন্ধ ৩০০ কারখানা|সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায়|গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী|খামেনির শোকানুষ্ঠান ঘিরে তেহরানের আকাশসীমা বন্ধ|দুই ব্যাংকের উদ্যোক্তার প্রায় ২০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা|যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্ক, বৈঠক স্থগিত|দেশের ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি|ফিনিশিং ব্যর্থতায় ব্রাজিলের বিদায়, আনচেলত্তিকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া|ইতিহাস নরওয়ের পক্ষে, তবে সুপারকম্পিউটার এগিয়ে রাখছে ব্রাজিলকে|অডিট থেকে অব্যাহতির প্রলোভনে অর্থ দাবি, সতর্কবার্তা এনবিআরের|রোহিঙ্গা সহায়তায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানালেন শফিকুর রহমান|জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উদ্বোধন
জাতীয়

১৬ জুলাই থেকে খুলছে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র

Sub Editor

১৪ জুলাই ২০২৬, ১৭:২৩
১৬ জুলাই থেকে খুলছে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র

বান্দরবান, ১৪ জুলাই ২০২৬: নতুন কোনো দুর্যোগ সৃষ্টি না হলে আগামী ১৬ জুলাই থেকে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সাম্প্রতিক দুর্যোগ পরিস্থিতির কারণে বন্ধ থাকা পর্যটন কার্যক্রম পুনরায় চালুর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস। তিনি বলেন, ১৫ জুলাইয়ের পর বড় ধরনের কোনো দুর্যোগের সম্ভাবনা না থাকলে ১৬ জুলাই থেকে পর্যটনকেন্দ্রগুলো খুলে দেওয়া হবে।

জেলা প্রশাসক আরও বলেন, বান্দরবানের বিপুলসংখ্যক মানুষ পর্যটন খাতের ওপর নির্ভরশীল। দীর্ঘদিন পর্যটন কার্যক্রম বন্ধ থাকায় অনেকেই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই পরিস্থিতি অনুকূলে থাকলে দ্রুত পর্যটন কার্যক্রম স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, সাম্প্রতিক দুর্যোগ মোকাবেলায় প্রশাসনসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করেছে এবং ভবিষ্যতেও একইভাবে কাজ করলে যেকোনো দুর্যোগ মোকাবিলা সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অপু দেব এবং বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


১৬ জুলাই থেকে খুলছে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র

১৬ জুলাই থেকে খুলছে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র

বান্দরবান, ১৪ জুলাই ২০২৬: নতুন কোনো দুর্যোগ সৃষ্টি না হলে আগামী ১৬ জুলাই থেকে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সাম্প্রতিক দুর্যোগ পরিস্থিতির...

‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর

‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর

ঢাকা, ১৪ জুলাই ২০২৬: এইচএসসি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে সমালোচনার মুখে জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে বৈরী...

সংস্কার ধাপে ধাপে বাস্তবায়ন হবে, আইএমএফও একমত: অর্থমন্ত্রী

সংস্কার ধাপে ধাপে বাস্তবায়ন হবে, আইএমএফও একমত: অর্থমন্ত্রী

ঢাকা, ১৪ জুলাই: দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে সংস্কার কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, রাতারাতি বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব...

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় আজ দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজ সকালে আন্তর্জাতিক বায়ুমান সূচকে (একিউআই) ঢাকার স্কোর রেকর্ড করা হয়েছে ১৬৫, যা পরিবেশগত মানদণ্ড...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক