শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

খুলনায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে পুলিশ, গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট

Sub Editor

১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪
খুলনায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে পুলিশ, গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম

 

খুলনায় সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। নগরীর গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথগুলোতে নিয়মিত চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।

 

এরই ধারাবাহিকতায় নগরীর গল্লামারী মোড়েও পুলিশের চেকপোস্ট দেখা গেছে। সেখানে বিভিন্ন যানবাহন থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই এবং সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ করতে দেখা যায় পুলিশ সদস্যদের।

 

পুলিশের পাশাপাশি নগরীর বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযানও জোরদার করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান এবং চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে। সাম্প্রতিক সময়ে খুলনা মহানগরীতে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তারের তথ্যও জানিয়েছে পুলিশ।

 

খুলনা মহানগর পুলিশের পক্ষ থেকেও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য বা গাফিলতি বরদাস্ত না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

 

এদিকে নগরীর বিভিন্ন এলাকায় সাম্প্রতিক অপরাধ নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হওয়ায় পুলিশের এমন তৎপরতাকে ইতিবাচকভাবে দেখছেন সাধারণ মানুষ। নগরবাসীর প্রত্যাশা, চেকপোস্ট ও নিয়মিত টহলের পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে এবং নগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

 

পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

খুলনায় প্রকাশ্যে গুলি করে জুট প্রেস শ্রমিককে হত্যা, পালিয়ে গেল ৩ দুর্বৃত্ত

খুলনায় প্রকাশ্যে গুলি করে জুট প্রেস শ্রমিককে হত্যা, পালিয়ে গেল ৩ দুর্বৃত্ত

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনা মহানগরীর দৌলতপুরে প্রকাশ্যে গুলি করে জলিল মুন্সি (৩৫) নামে এক জুট প্রেস শ্রমিককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে দৌলতপুরের...

খুলনায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে পুলিশ, গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট

খুলনায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে পুলিশ, গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনায় সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। নগরীর গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথগুলোতে নিয়মিত চেকপোস্ট বসিয়ে...

সাতক্ষীরায় অবৈধ উচ্ছেদ অভিযান দিবা-নৈশ কলেজের সামনের স্থাপনা গুঁড়িয়ে দিল পৌরসভা

সাতক্ষীরায় অবৈধ উচ্ছেদ অভিযান দিবা-নৈশ কলেজের সামনের স্থাপনা গুঁড়িয়ে দিল পৌরসভা

মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।সাতক্ষীরায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে পৌরসভা কর্তৃপক্ষ। দীর্ঘদিনের অবৈধ দখল উচ্ছেদে নড়েচড়ে বসেছে পৌর প্রশাসন। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১০...

বাকৃবি ক্যাম্পাসে ‘সবুজ পৃথিবী’র ময়মনসিংহ বিভাগীয় বৃক্ষরোপণ কর্মসূচি

বাকৃবি ক্যাম্পাসে ‘সবুজ পৃথিবী’র ময়মনসিংহ বিভাগীয় বৃক্ষরোপণ কর্মসূচি

নবী হোসেন লাদেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে ‘সবুজ পৃথিবী’র ময়মনসিংহ...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক