শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

Sub Editor

১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২
সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।


সাতক্ষীরা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে "ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬" এবং মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়েছে।


শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মির্জ কাউসার আজিজ। উদ্বোধনী সভা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।


শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক নিজে উপস্থিত থেকে রেড ক্রিসেন্ট, বিডি ক্লিন, বিএনসিসি ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের সাথে নিয়ে শহরের বিভিন্ন ড্রেন ও ড্রেনেজ ব্যবস্থার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। পাশাপাশি পথচারী, সাধারণ নাগরিক ও যানবাহন চালকদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সংবলিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মির্জ কাউসার আজিজ বলেন, "ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ। এডিস মশার বংশবৃদ্ধি রোধে আমাদের নিজ নিজ আঙিনা ও চারপাশ সবসময় পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন জমা পানি না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। সচেতনতাই পারে আমাদের শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে।"


উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার মো. তাজুল ইসলাম, সাতক্ষীরা পৌরসভার প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক পৌর বিএনপি সভাপতি শেখ মাসুম বিল্লাহ শাহীন, সাতক্ষীরা পৌরসভা মো. আক্তার হোসেন তালুকদার হিসাব রক্ষণ কর্মকর্তা, মো. জিয়াউর রহমান  সমাজ উন্নয়ন কর্মকর্তা, সাগর দেবনাথ উপসহকারী প্রকৌশলী সাতক্ষীরা পৌরসভা,  রবিউল আলম স্যানিটারী ইন্সপেক্টর, মো. সবুজ রুপান্তরের প্রতিনিধি, মোহাম্মদ ইদ্রিস আলী কনজারভেন্সি ইন্সপেক্টর, সাতক্ষীরা পৌরসভা, বিডি ক্লিন, রেড ক্রিসেন্ট ও বিএনসিসি, সদস্যরা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের , সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


কর্মসূচিতে পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী বলেন ডেঙ্গুর লক্ষণ ও প্রতিরোধের উপায় তুলে ধরে বাসাবাড়ির ফুলের টব, টায়ার, এসি বা ফ্রিজের জমা পানি পরিষ্কার রাখা এবং দিনে ও রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহারের জন্য সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানান।

সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।সাতক্ষীরা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে "ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬" এবং মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির...

খুলনায় প্রকাশ্যে গুলি করে জুট প্রেস শ্রমিককে হত্যা, পালিয়ে গেল ৩ দুর্বৃত্ত

খুলনায় প্রকাশ্যে গুলি করে জুট প্রেস শ্রমিককে হত্যা, পালিয়ে গেল ৩ দুর্বৃত্ত

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনা মহানগরীর দৌলতপুরে প্রকাশ্যে গুলি করে জলিল মুন্সি (৩৫) নামে এক জুট প্রেস শ্রমিককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে দৌলতপুরের...

খুলনায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে পুলিশ, গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট

খুলনায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে পুলিশ, গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনায় সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। নগরীর গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথগুলোতে নিয়মিত চেকপোস্ট বসিয়ে...

সাতক্ষীরায় অবৈধ উচ্ছেদ অভিযান দিবা-নৈশ কলেজের সামনের স্থাপনা গুঁড়িয়ে দিল পৌরসভা

সাতক্ষীরায় অবৈধ উচ্ছেদ অভিযান দিবা-নৈশ কলেজের সামনের স্থাপনা গুঁড়িয়ে দিল পৌরসভা

মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।সাতক্ষীরায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে পৌরসভা কর্তৃপক্ষ। দীর্ঘদিনের অবৈধ দখল উচ্ছেদে নড়েচড়ে বসেছে পৌর প্রশাসন। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১০...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক