শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
জাতীয়

কালচারাল ব্যাপারে সরকার বাধাবিঘ্ন চায় না: তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ

Sub Editor

২৫ আগস্ট ২০২৬, ১৫:৫৮
কালচারাল ব্যাপারে সরকার বাধাবিঘ্ন চায় না: তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ

জাতীয় ডেস্ক: দেশে সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে কোনো ধরনের বাধাবিঘ্ন সৃষ্টি হোক—সরকারের তরফ থেকে এমন কোনো মানসিকতা নেই বলে পরিষ্কার জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। একই সঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান উল্লেখ করেছেন, আগের পরিস্থিতির তুলনায় বর্তমানে সাংস্কৃতিক ক্ষেত্রে ‘ড্রামাটিক্যালি’ বা নাটকীয় উন্নতি ঘটেছে।


মঙ্গলবার সচিবালয়ে সরকারের সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ড ও উদ্যোগ তুলে ধরতে আয়োজিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান মন্ত্রী ও উপদেষ্টা।


সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় কনসার্ট বন্ধ করা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেন, “কোনো কনসার্ট বাতিল হওয়ার অর্থ এই নয় যে সরকার সহযোগিতা করেনি। এর পেছনে হয়তো সুনির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থা বা কারণ ছিল। বর্তমানে বাংলাদেশে নিয়মিত বড় বড় কনসার্ট সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে। কালচারাল কোনো ব্যাপারে বাধা আসুক—এমন মানসিকতা বা চিন্তা সরকার লালন করে না।”


একই সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের তুলনায় বর্তমানে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা অনেক কমে এসেছে। বিগত দিনের পরিস্থিতির সাথে তুলনা করলে বলা যায়, এ বিষয়ে সিগনিফিকেন্টলি বা ড্রামাটিক্যালি ইতিবাচক উন্নয়ন হয়েছে। তবে শতভাগের মধ্যে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা যে ঘটছে না, তা নয়।”


সংবাদ সম্মেলনে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্যসচিব মাহবুবা ফারজানা এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

কালচারাল ব্যাপারে সরকার বাধাবিঘ্ন চায় না: তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ

কালচারাল ব্যাপারে সরকার বাধাবিঘ্ন চায় না: তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ

জাতীয় ডেস্ক: দেশে সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে কোনো ধরনের বাধাবিঘ্ন সৃষ্টি হোক—সরকারের তরফ থেকে এমন কোনো মানসিকতা নেই বলে পরিষ্কার জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। একই সঙ্গে...

রোহিঙ্গা প্রত্যাবাসন ত্বরান্বিত করার আহ্বান বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের

রোহিঙ্গা প্রত্যাবাসন ত্বরান্বিত করার আহ্বান বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) মো. তৌফিক-উর-রহমান। বৈঠকে রোহিঙ্গা...

যান্ত্রিক ত্রুটি সারিয়ে বড়পুকুরিয়ার ১ নম্বর ইউনিটে ফের বিদ্যুৎ উৎপাদন শুরু

যান্ত্রিক ত্রুটি সারিয়ে বড়পুকুরিয়ার ১ নম্বর ইউনিটে ফের বিদ্যুৎ উৎপাদন শুরু

দিনাজপুর প্রতিনিধি: যান্ত্রিক ত্রুটির কারণে এক দিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।আজ শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টা ৪৩ মিনিটে...

শেখ হাসিনা দেশে ফিরবেন বলে মনে করেন রুমিন ফারহানা

শেখ হাসিনা দেশে ফিরবেন বলে মনে করেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া, ৫ আগস্ট ২০২৬: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসবেন বলে ব্যক্তিগত ধারণা প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বুধবার...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক