শীর্ষ সংবাদ
নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের|ঢাকায় পরীক্ষামূলকভাবে হবে ১১০ মেগাওয়াটের লোডশেডিং: সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রী|হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে: স্বাস্থ্যমন্ত্রী|সরকার ও বিরোধী দলের ১০ জনকে নিয়ে কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর|ঢাকায় সমাবেশের ডাক জামায়াতের|সার কারখানায় ১ মে থেকে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত সরকারের: জ্বালানিমন্ত্রী|রেল ও নৌ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত এখনও হয়নি: সেতুমন্ত্রী|রোববার থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ডাক প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের|সংরক্ষিত নারী আসন: মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল|আমরা যুদ্ধের প্রস্তুতি নিই যুদ্ধ করার জন্য নয়, বরং যুদ্ধ এড়ানোর জন্য: সেনাপ্রধান|প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত|রুমিন ফারহানার বক্তব্যের সময় অশোভন অঙ্গভঙ্গি, বিরোধীদলীয় নেতার প্রতিবাদ|১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২১২ টাকা|অন্তর্বর্তী সরকার মানুষের জন্য কিছুই করতে পারেনি: স্পিকার|এবার গ্যাস সংকটে বন্ধ হলো চট্টগ্রামের ডিএপি সার কারখানা|তহবিলের ওপর অনেক চাপ তৈরি হওয়ায় তেলের দাম বাড়ানো হয়েছে: অর্থমন্ত্রী|আমেরিকাও তেলের দাম ৫ ডলার বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী|খুলনায় রেলওয়ে পুলিশ সদস্যের রহস্যজনক মৃত্যু|২ মাসে প্রধানমন্ত্রীর পদক্ষেপে সরকারের ওপর জনগণের আস্থা ফিরেছে: প্রেস সচিব|২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা|বিগত দুই সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী|শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করে দেখা হচ্ছে: ভারত|স্বাস্থ্য খাত এক ‘ডিজাস্টার’: ডা. শফিকুর রহমান|চীনে পাওয়া বিশ্বের ক্ষুদ্রতম ডাইনোসরের ডিম গিনেস রেকর্ডে|প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী|প্রথম হজ ফ্লাইটে ৪১৯ বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন|আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী|ইউক্রেনে ৬ শতাধিক ড্রোন দিয়ে হামলা, নিহত ১৬|সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার হাসপাতালে মির্জা আব্বাস|১৭ এপ্রিল হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
জাতীয়

সার কারখানায় ১ মে থেকে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত সরকারের: জ্বালানিমন্ত্রী

Mishuk Howladar

২৩ এপ্রিল ২০২৬, ১৩:১৪
সার কারখানায় ১ মে থেকে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত সরকারের: জ্বালানিমন্ত্রী

আগামী ১ মে থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার জিয়া ফার্টিলাইজার কারখানায় গ্যাস সরবরাহ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে এ তথ্য জানান।


জাতীয় সংসদ ভবনে অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক বিশেষ অনুরোধের প্রেক্ষিতে মন্ত্রী এই ঘোষণা দেন। অধিবেশনে রুমিন ফারহানা বলেন, গ্যাসের অভাবে আশুগঞ্জে সার কারখানা বন্ধ হয়ে আছে। যদি অন্তত এই কারখানাটিতে গ্যাস সরবরাহ করা হয়, তবে আমি আমার এলাকার মানুষের কাছে মুখ দেখাতে পারব।


জবাবে জ্বালানি মন্ত্রী বলেন, সার কারখানায় গ্যাস দিলে বিদ্যুৎ উৎপাদন কিছুটা ক্ষতিগ্রস্ত হবে। তা সত্ত্বেও দেশের কৃষিখাত ও কৃষকদের স্বার্থ বিবেচনা করে আমরা আগামী ১ মে থেকে সেখানে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত নিয়েছি।


বিগত সরকারের জ্বালানি নীতির সমালোচনা করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ২০১৬ সাল থেকে দেশে গ্যাসের সংকট শুরু হয় এবং লাইনের চাপ কমে যায়। বর্তমানে আবাসিক ও শিল্প খাতে গ্যাসের চাপ কম থাকায় সরবরাহ ব্যাহত হচ্ছে। আমরা এখন শুধু উৎপাদন সচল রাখার জন্য শিল্পকারখানাগুলোতে যতটুকু সম্ভব গ্যাস দিচ্ছি।


তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার দেশে নতুন কোনো গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নেয়নি, বরং এই খাতকে আমদানিনির্ভর করে তুলেছে। তিনি বলেন, বিগত সরকার জ্বালানি খাতে ‘ইমিউনিটি বিল’ পাস করে আমদানিনির্ভরতা তৈরি করেছে এবং বিশাল অঙ্কের বকেয়া রেখে গেছে। আমরা দায়িত্ব নেয়ার পর বাপেক্সকে শক্তিশালী করে নতুন করে অনুসন্ধান কাজ শুরু করেছি।


মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, পরিত্যক্ত কূপ থেকে গ্যাস উত্তোলন এবং নতুন অনুসন্ধান সফল হলে সারা দেশে গ্যাসের সরবরাহ ও চাপ বাড়ানো সম্ভব হবে। বর্তমানে সরকার দেশীয় উৎস থেকে গ্যাস আহরণকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে তিনি সংসদকে জানান।

ঢাকায় পরীক্ষামূলকভাবে হবে ১১০ মেগাওয়াটের লোডশেডিং: সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঢাকায় পরীক্ষামূলকভাবে হবে ১১০ মেগাওয়াটের লোডশেডিং: সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

কৃষকেরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেটা নিশ্চিত করা এবং গ্রাম ও শহরে বৈষম্য কমাতে সরকার রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে ১১০ মেগাওয়াট লোডশেডিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানী...

আজ দেশে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতির শঙ্কা, লোডশেডিংয়ের সতর্কতা

আজ দেশে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতির শঙ্কা, লোডশেডিংয়ের সতর্কতা

জ্বালানিসংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দেশে প্রায় ৩ হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ ঘাটতি দেখা দিতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এ...

হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে: স্বাস্থ্যমন্ত্রী

হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে: স্বাস্থ্যমন্ত্রী

হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে বলে দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, সবার প্রচেষ্টায় আমরা হাম মোটামুটি একটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে সক্ষম...

সরকার ও বিরোধী দলের ১০ জনকে নিয়ে কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

সরকার ও বিরোধী দলের ১০ জনকে নিয়ে কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের ১০ জনকে নিয়ে জ্বালানি বিষয়ক কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্যকালে এই...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক