শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
জাতীয়

রামিসার পরিবারের পাশে প্রধানমন্ত্রী, দ্রুত তদন্তের আশ্বাস

Sub Editor

২২ মে ২০২৬, ০৬:৪৩
রামিসার পরিবারের পাশে প্রধানমন্ত্রী, দ্রুত তদন্তের আশ্বাস

ধর্ষণ ও নৃশংস হত্যার শিকার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তারের পরিবারের সঙ্গে দেখা করে ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


বৃহস্পতিবার (২১ মে) রাত প্রায় ১০টার দিকে মন্ত্রিসভার বৈঠক শেষে রাজধানীর পল্লবীতে রামিসার বাসায় যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।


এ সময় রামিসার বাবার কাঁধে হাত রেখে প্রধানমন্ত্রী বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


শিশু রামিসার বড় বোনের প্রসঙ্গ তুলে বাবা-মাকে সান্ত্বনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এই অন্যায়ের সঙ্গে যারা জড়িত, তাদের বিচার আমরা আগে নিশ্চিত করতে চাই। আল্লাহ একজন সন্তানকে নিয়ে গেছেন, কিন্তু আপনাদের আরেক সন্তান রয়েছে। তাকে ঘিরে আপনাদের শক্ত থাকতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে।’


প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমানসহ সংশ্লিষ্ট আরও অনেকে।

বিনিয়োগ বাড়াতে দেশি-বিদেশি উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বিনিয়োগ বাড়াতে দেশি-বিদেশি উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ঢাকা, ২৩ জুলাইট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্য পূরণে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিনিয়োগবান্ধব নীতিমালা...

চট্টগ্রাম-বরিশালে ভারী বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

চট্টগ্রাম-বরিশালে ভারী বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

ঢাকা, ২৩ জুলাইআগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর...

দল থেকে বহিষ্কারে এমপি পদ শূন্য হয় না: নির্বাচন কমিশনার

দল থেকে বহিষ্কারে এমপি পদ শূন্য হয় না: নির্বাচন কমিশনার

ঢাকা, ২৩ জুলাইকোনো রাজনৈতিক দল থেকে সংসদ সদস্যকে বহিষ্কার করা হলেও সংবিধান অনুযায়ী তার এমপি পদ শূন্য হয় না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তবে এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক...

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটি, রাজধানীতে তীব্র গ্যাস সংকট

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটি, রাজধানীতে তীব্র গ্যাস সংকট

ঢাকা, ২৩ জুলাইমহেশখালীতে অবস্থিত দেশের একমাত্র ভাসমান এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। এর প্রভাবে রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক