ময়মনসিংহে শুরু হলো বিভাগীয় বইমেলা ২০২৬

নবী হোসেন লাদেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে ময়মনসিংহ বিভাগীয় বইমেলা ২০২৬ শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় উদ্বোধন ও আলোচনা সভার মধ্য দিয়ে নগরীর টাউন হল প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। সম্মানিত অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনুজ্জামান রোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম আবদুল্লাহ খান, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান এবং পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
এছাড়া জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচালক আব্দুর রব মোশারফ বিশেষ অতিথির আসনে ছিলেন। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জন কেনেডি জাম্মিল।
মেলায় মোট স্টলের সংখ্যা ৭৩টি। এর মধ্যে সরকারি স্টল ৮টি এবং বেসরকারি স্টল ৬৫টি। মেলা চলবে ২৪ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত।
• সরকারি ছুটির দিনে: সকাল ১১টা থেকে রাত ৯টা
• সরকারি ছুটি ছাড়া অন্য দিনে: বিকেল ৩টা থেকে রাত ৯টা
মেলার পৃষ্ঠপোষকতায় রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বাস্তবায়নে বিভাগীয় প্রশাসন, ময়মনসিংহ।





