শীর্ষ সংবাদ
খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম|বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ|ভারী বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রামে জলাবদ্ধতা ও ভূমিধসের শঙ্কা|টানা তিন দিনের ভারী বর্ষণে দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে|প্রায় ৪ হাজার কোটি টাকা ঘুষের দায়ে চীনের সাবেক কর্মকর্তার মৃত্যুদণ্ড|কাঁচামালের মূল্যবৃদ্ধিতে সংকটে প্লাস্টিক শিল্প, বন্ধ ৩০০ কারখানা|সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায়|গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী|খামেনির শোকানুষ্ঠান ঘিরে তেহরানের আকাশসীমা বন্ধ|দুই ব্যাংকের উদ্যোক্তার প্রায় ২০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা|যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্ক, বৈঠক স্থগিত|দেশের ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি|ফিনিশিং ব্যর্থতায় ব্রাজিলের বিদায়, আনচেলত্তিকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া|ইতিহাস নরওয়ের পক্ষে, তবে সুপারকম্পিউটার এগিয়ে রাখছে ব্রাজিলকে|অডিট থেকে অব্যাহতির প্রলোভনে অর্থ দাবি, সতর্কবার্তা এনবিআরের|রোহিঙ্গা সহায়তায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানালেন শফিকুর রহমান|জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উদ্বোধন|‘মানুষ খামেনিকে ঘৃণা করে ভেবেছিলাম’—ট্রাম্প|খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে লাখো মানুষের ঢল|সবজির বাজারে স্বস্তি, বেড়েছে মাছ ও মুরগির দাম|কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় বর্তমান বাস্তবতা তৈরি হয়েছে: নুর|জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান|মাদক প্রবেশ ঠেকাতে সরকার কঠোর অবস্থানে: প্রতিমন্ত্রী টুকু|কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর আত্মসমালোচনায় মেসি|ঋতু পরিবর্তনে অ্যালার্জি কমাতে যেসব অভ্যাস গড়ে তুলবেন|জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতার আহ্বান স্পিকারের|টানা মন্দায় রপ্তানি, বছরে আয় কমেছে শূন্য দশমিক ৫৮ শতাংশ|বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ১৪তম অবস্থানে ঢাকা|ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মারা গেলেন শিল্পী আতিয়া ইসলাম
জাতীয়

ভারী বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রামে জলাবদ্ধতা ও ভূমিধসের শঙ্কা

Sub Editor

১০ জুলাই ২০২৬, ০৮:০০
ভারী বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রামে জলাবদ্ধতা ও ভূমিধসের শঙ্কা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টা দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।


শুক্রবার (১০ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত সর্বশেষ আবহাওয়া বুলেটিন ও ভারী বৃষ্টিপাত সংক্রান্ত সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে মধ্য উত্তরপ্রদেশ ও আশপাশের এলাকায় লঘুচাপ আকারে বিরাজ করছে। এটি ধীরে ধীরে আরও দুর্বল হয়ে যেতে পারে। একই সময়ে উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় বায়ুচাপের তারতম্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।


মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল অতিক্রম করে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত সম্প্রসারিত। ফলে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি প্রবল অবস্থায় রয়েছে।


এর প্রভাবে ১০ জুলাই সকাল ৯টা থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কিছু স্থানে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


পরদিন ১১ জুলাই সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও একই ধরনের আবহাওয়ার চিত্র তুলে ধরা হয়েছে। ওই দিনও দেশের অধিকাংশ বিভাগে দমকা হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।


সর্বশেষ আবহাওয়া পরিস্থিতিতে আরও বলা হয়েছে, সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।


এদিকে ভারী বৃষ্টিপাত সংক্রান্ত সতর্কবার্তায় জানানো হয়েছে, শুক্রবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বর্ষণ হতে পারে। এর ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে।


গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ফরিদপুরে এবং সর্বনিম্ন ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস সিলেটে রেকর্ড করা হয়েছে।

ভারী বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রামে জলাবদ্ধতা ও ভূমিধসের শঙ্কা

ভারী বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রামে জলাবদ্ধতা ও ভূমিধসের শঙ্কা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টা দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে...

গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এটি সরকারের অন্যতম অগ্রাধিকার এবং চলতি মাস থেকেই নতুন বাজেটের আওতায় এ...

দেশের ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি

দেশের ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি

ঢাকা, ৬ জুলাই: ঢাকাসহ দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে সোমবার সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২...

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উদ্বোধন

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উদ্বোধন

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক