শীর্ষ সংবাদ
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লে. ক. আফজাল নাছের গ্রেপ্তার|প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ|বঙ্গোপসাগরের মাছ চিনতেই ভুল, টেকসই নীল অর্থনীতির বড় বাধা|যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার দাবি: নজরদারি বিমান ক্ষতিগ্রস্ত, বাড়ছে উত্তেজনা|বিশ্ব বাজরে তেলের দাম ছাড়িয়ে গেল ১১৬ ডলারে|ক্রীড়া কার্ড চালু: ১২৯ খেলোয়াড় পাচ্ছেন মাসিক এক লাখ টাকা|এপ্রিলে অর্থ লেনদেন–সুবিধা চালু করছে এক্স, যে সুবিধা পাওয়া যাবে|ক্বাবার মাকামে ইব্রাহিমে মৌমাছির ঝাঁক নিয়ে বিস্ময়!|ফারইস্ট লাইফের ৬৪৪ কোটি টাকা আত্মসাতের দায়ে ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র|সোনালি মুরগির কেজি ৩৫০ টাকা ছাড়িয়েছে|বাংলাদেশে কিডনির রোগ বাড়ছে কেন? সবচেয়ে কার্যকর সমাধান জেনে রাখুন|গরু দৌড় দেখতে এসে জু'তা ফে'লে দৌ'ড়ালেন দর্শকরা|প্রায় ৪ কোটি ভোট পেয়ে বিএনপির আধিপত্য, চমক দেখাল জামায়াত|বিসিবিতে নতুন দায়িত্ব পেলেন আসিফ আকবর
জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

Mishuk Howladar

৩০ মার্চ ২০২৬, ১৩:৪০
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সাক্ষাৎ করেছেন। সোমবার (৩০ মার্চ) দুপুরে তার সংসদ সচিবালয় কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে তার কার্যালয়ে স্বাগত জানান।

এর আগে আজ বেলা ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলার হাফিজের জানাজার নামাজ পাশাপাশি দাঁড়িয়ে পড়েন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা। জানাজা শেষে দুজন একসঙ্গে হেঁটে সংসদ ভবনের দিকে এগোচ্ছিলেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। পরে প্রধানমন্ত্রী সংসদ সচিবালয়ের নিজ কার্যালয়ে ডা. শফিকুর রহমানকে আমন্ত্রণ জানান।


প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘সাক্ষাৎটি ছিল সংক্ষিপ্ত। দুই নেতা প্রায় ২০ মিনিট কথা বলেন। সংক্ষিপ্ত আলাপচারিতা শেষে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীর সংসদ সচিবালয়ের কার্যালয় ত্যাগ করেন। এ সময় প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে তার কার্যালয়ের দিকে খানিকটা পথ এগিয়ে দেন।’


অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী সবাইকে যথাযথ সম্মান ও সৌজন্যতা দেখান। জাতীয় সংসদ নির্বাচনের আগে ও বিএনপি ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সৌজন্যতা দেখে সাধারণ মানুষ মুগ্ধ হয়েছেন। আজ প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে তার কার্যালয়ের দিকে এগিয়ে দিয়ে তার স্বাভাবিক সৌজন্যতার বহিঃপ্রকাশ ঘটালেন।’

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লে. ক. আফজাল নাছের গ্রেপ্তার

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লে. ক. আফজাল নাছের গ্রেপ্তার

ডিজিএফআই-এর সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) মো. আফজাল নাছেরকে (৬১) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রাজধানীর মিরপুর ডিওএইচএস-এর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা...

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সাক্ষাৎ করেছেন। সোমবার (৩০ মার্চ) দুপুরে তার সংসদ সচিবালয় কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী...

স্ত্রীসহ সাবেক বিমান বাহিনী প্রধানের আয়কর নথি জব্দের নির্দেশ

স্ত্রীসহ সাবেক বিমান বাহিনী প্রধানের আয়কর নথি জব্দের নির্দেশ

সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।সোমবার (৩০ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির...

ভুয়া ডাক্তার পরিচয়ে হাসপাতালের পরিচালক পদে যোগ দিতে গিয়ে আটক

ভুয়া ডাক্তার পরিচয়ে হাসপাতালের পরিচালক পদে যোগ দিতে গিয়ে আটক

ভুয়া ডাক্তার পরিচয়ে সুপার স্পেশালাইজড হাসপাতালে পরিচালক পদে যোগ দিতে এসে একজন ব্যক্তি আটক হয়েছেন। সোমবার (৩০ মার্চ) এ ঘটনা ঘটে। এদিন বেলা ১১ টা ৩০ মিনিটে শাহবাগের হাসপাতালের পরিচালকের কার্যালয়ে...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক