জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনা ৫ এপ্রিল

সত্যের সন্ধানে অবিচল
https://banglastar.com

বুধবার (১ এপ্রিল) রাতে জাতীয় সংসদ অধিবেশনে সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক এই প্রস্তাবটি উত্থাপন করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ প্রস্তাবটি গ্রহণ করে আলোচনার দিনক্ষণ নির্ধারণ করেন।
অধিবেশন চলাকালে কার্যপ্রণালি বিধির ৬২ বিধি অনুযায়ী প্রস্তাবটি উত্থাপন করেন জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের ত্যাগ ও লড়াইয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বে জুলাই-আগস্ট বিপ্লবের ফসল এই ‘জুলাই জাতীয় সনদ’। এটি আমাদের ভবিষ্যতের পথরেখা।
তিনি আরও উল্লেখ করেন যে, এই সনদটি মূলত একটি রাজনৈতিক সমঝোতার দলিল। এতে সংবিধান সংশোধনসহ বিভিন্ন আইনকানুন প্রণয়ন ও পরিমার্জনের সুনির্দিষ্ট প্রস্তাবনা রয়েছে। সনদের প্রকৃত বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সংসদের বর্তমান কার্যক্রম স্থগিত রেখে আলোচনার গুরুত্ব তুলে ধরেন তিনি।
প্রস্তাবটি গ্রহণ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সংসদ সদস্যের উত্থাপিত প্রস্তাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্যপ্রণালি বিধির ৬৫ (২) বিধি অনুযায়ী আমি এটি আলোচনার অনুমতি দিচ্ছি। স্পিকার বলেন, আগামী ৫ এপ্রিল দিনের সর্বশেষ বিষয় হিসেবে এই প্রস্তাবের ওপর অনধিক দুই ঘণ্টা আলোচনা হবে।

ঢাকা, ২৩ জুলাইট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্য পূরণে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিনিয়োগবান্ধব নীতিমালা...

ঢাকা, ২৩ জুলাইআগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর...

ঢাকা, ২৩ জুলাইকোনো রাজনৈতিক দল থেকে সংসদ সদস্যকে বহিষ্কার করা হলেও সংবিধান অনুযায়ী তার এমপি পদ শূন্য হয় না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তবে এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক...

ঢাকা, ২৩ জুলাইমহেশখালীতে অবস্থিত দেশের একমাত্র ভাসমান এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। এর প্রভাবে রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং...