শীর্ষ সংবাদ
পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ, প্রস্তাবিত ব্যয় সাড়ে ৩৪ হাজার কোটি টাকা|ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের ভুল ব্যবস্থাপনায় হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে: স্বাস্থ্যমন্ত্রী|সাউথ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভারতে গেল যুবারা|সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোট ১২ মে|ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনা প্রধানমন্ত্রীর|দেশে পৌঁছেছে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী মামুনের মরদেহ|যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী|জরুরি ভিত্তিতে এক লাখ টন ডিজেল ও দুই কার্গো এলএনজি কিনছে সরকার|ইরানে যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস|হামের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: স্বাস্থ্যমন্ত্রী|জ্বালানি সংকটে আগামীতে দ্রব্যমূল্যের ওপর প্রভাব পড়বে : অর্থমন্ত্রী|নববর্ষে শোভাযাত্রা হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে: সংস্কৃতিমন্ত্রী|মধ্যপ্রাচ্যে যুদ্ধে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী|নিখোঁজ পাইলটের সন্ধানে ইরানে প্রবেশ করল মার্কিন বিশেষ বাহিনী|চট্টগ্রাম বন্দরে এলসিএল কার্গোর জট কমাতে দুই শীর্ষ সংগঠনকে চিঠি|আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি সংশোধন সরকারের বিবেচনাধীন: জ্বালানিমন্ত্রী|ঢাকায় বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের|কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে ডিসিদের প্রতি জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশ|প্রধানমন্ত্রীর কাছে দুর্গাপূজার ছুটি কমপক্ষে ৩ দিন করার দাবি|বোমা মেরে ইরানকে ‘প্রস্তর যুগে’ ফেরানোর হুমকি ট্রাম্পের|জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনা ৫ এপ্রিল|সংসদ অধিবেশন থেকে ফের ওয়াকআউট জামায়াত-এনসিপির|রোববার থেকে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু: স্বাস্থ্যমন্ত্রী|জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ|আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত|সব শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস|দেশের ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ|চুয়াডাঙ্গায় জ্বালানি কার্ড সংগ্রহে দীর্ঘ লাইন, স্ট্রোকে একজনের মৃত্যু|নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত|দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা
জাতীয়

জনগণের টাকার কথা মাথায় রেখে খুব সতর্কভাবে প্রকল্প বিবেচনা করা হচ্ছে: একনেক সভা শেষে অর্থমন্ত্রী

Mishuk Howladar

৬ এপ্রিল ২০২৬, ১২:০৩
জনগণের টাকার কথা মাথায় রেখে খুব সতর্কভাবে প্রকল্প বিবেচনা করা হচ্ছে: একনেক সভা শেষে অর্থমন্ত্রী

জনগণের টাকার কথা মাথায় রেখে খুব সতর্কভাবে প্রকল্প বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে বিএনপি সরকারের প্রথম একনেক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।


আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, এজেন্ডায় ১৯টি প্রকল্প ছিল। প্রায় সব প্রকল্প আগের তৈরি। এগুলো পর্যালোচনা করতে গিয়ে অনেক সমস্যা পাওয়া গেছে। অনেকগুলো প্রকল্পের প্রয়োজনীয়তা ছিল কি না, সেটিও প্রশ্ন।

তিনি জানান, অনেক বিশ্লেষণ করতে হচ্ছে বলে এজেন্ডার ১৯টির মধ্যে ৭টি প্রকল্প নিয়ে আলোচনা সম্ভব হয়েছে। জনগণের টাকার কথা মাথায় রেখে খুব সতর্কভাবে প্রকল্প বিবেচনা করা হচ্ছে। নির্বাচনি ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, অপ্রয়োজনীয় কি না এসব অনেক কিছু বিবেচনা করতে হচ্ছে। ৭টির মধ্যে দু-একটি বিবেচনার জন্য দেয়া হয়েছে এবং কয়েকটি পাস হয়েছে ।

অর্থমন্ত্রী জানান, যেসব প্রকল্প শেষ হয়েছে, সেগুলো তদন্ত করতে বলা হয়েছে। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটি হয়েছে। সব প্রকল্প মূল্যায়ন করা হচ্ছে। বিশ্লেষণের পর অনেক প্রকল্প বাদ যাবে। বিগত দিনের প্রকল্পগুলোর ক্লিনিং প্রসেস শেষ করে আগামী দিনে নতুন প্রকল্প আনা হবে।

তিনি জানান, দলের নির্বাচনি ইশতেহার ধারণ করে যতো তাড়াতাড়ি সম্ভব নতুন প্রকল্পের মাধ্যমে জনগণকে দেয়া প্রতিশ্রুতি যেন পূরণ করা যায়, সেভাবে এগোচ্ছে সরকার ।

নতুন প্রকল্প অনুমোদনের আগে নির্বাচনি ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা বিবেচনা করা হবে বলেও জানান অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।


পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ, প্রস্তাবিত ব্যয় সাড়ে ৩৪ হাজার কোটি টাকা

পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ, প্রস্তাবিত ব্যয় সাড়ে ৩৪ হাজার কোটি টাকা

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে পদ্মা নদীতে ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সংসদে...

ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের ভুল ব্যবস্থাপনায় হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের ভুল ব্যবস্থাপনায় হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের সম্পূর্ণ ভুল ব্যবস্থাপনা ও ব্যর্থতার কারণে বর্তমানে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে পেয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত...

সংসদ সদস্যদের খেলাপি ঋণ ৩ হাজার ৩৩০ কোটি: অর্থমন্ত্রী

সংসদ সদস্যদের খেলাপি ঋণ ৩ হাজার ৩৩০ কোটি: অর্থমন্ত্রী

বর্তমান সংসদ সদস্য (এমপি) এবং তাদের স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা। এর মধ্যে ৩ হাজার ৩৩০ কোটি ৮ লাখ টাকা...

জনগণের টাকার কথা মাথায় রেখে খুব সতর্কভাবে প্রকল্প বিবেচনা করা হচ্ছে: একনেক সভা শেষে অর্থমন্ত্রী

জনগণের টাকার কথা মাথায় রেখে খুব সতর্কভাবে প্রকল্প বিবেচনা করা হচ্ছে: একনেক সভা শেষে অর্থমন্ত্রী

জনগণের টাকার কথা মাথায় রেখে খুব সতর্কভাবে প্রকল্প বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে বিএনপি সরকারের প্রথম একনেক সভা শেষে সাংবাদিকদের তিনি এ...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক