শীর্ষ সংবাদ
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ২৩৫, আহত দেড় হাজারের বেশি|চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শুরু প্রধানমন্ত্রীর|আশুরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের শিক্ষা দেয়: চরমোনাই পীর|বাজারে স্থিতিশীলতা থাকলেও কমেনি দাম, ভোগান্তিতে মধ্যবিত্ত|২০২৫ সালের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইসলামী ইন্স্যুরেন্স|বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারে আগ্রহ দুই পক্ষের|আইসিএপিপির স্থায়ী কমিটির সভায় যোগ দিতে মঙ্গোলিয়া যাচ্ছেন বিএনপির প্রতিনিধিরা|ব্রাজিলের জয়ে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন|৩৯ সেকেন্ডের ব্যবধানে দুই ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা|ফ্রান্সে ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবদাহ, সাঁতার কাটতে গিয়ে ৪০ জনের মৃত্যু|বাংলা কিউআর চালু ১ জুলাই, ডিজিটাল লেনদেনে নতুন যুগের প্রত্যাশা|রামিসার মায়ের চিকিৎসায় সহায়তার উদ্যোগ নিলেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম|ঢাকার বাতাস আজ সহনীয়, দূষিত শহরের তালিকায় ১৪তম অবস্থান|তৃণমূল থেকে মমতার ‘অপসারণ’, বিদ্রোহীদের নতুন কমিটি ঘোষণা|আদিবাসীদের আয়কর অব্যাহতি বহাল রাখার দাবি চার সংসদ সদস্যের|ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল|অবশেষে হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’|ছয় বিশ্বকাপে মেসির ১৮ গোলের অনন্য গল্প|যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় নতুন রোডম্যাপ, ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির লক্ষ্য|৮৮ হাজার কোটি টাকার ঘাটতি সত্ত্বেও রেকর্ড রাজস্ব আদায়ের পথে এনবিআর|সাইফুল্লাহ বারী হত্যাকাণ্ড বর্বর ও মানবতাবিরোধী: গোলাম পরওয়ার|আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান|গাজায় ইসরাইলি হামলায় আল জাজিরার ক্যামেরাপারসনসহ নিহত ৬|বাজেটের সাফল্য নির্ভর করবে বাস্তবায়নে, ত্রৈমাসিক তদারকির পরামর্শ হোসেন জিল্লুর রহমানের|মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরে চীনে উচ্চপর্যায়ের বৈঠক|সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মিয়ার মৃত্যু|আগামী সপ্তাহে ওয়াশিংটনে নতুন দফায় ইসরায়েল-লেবানন আলোচনা|টানা চার বছর দেশের শীর্ষ ব্র্যান্ডেড চা রপ্তানিকারক ‘সিলন’|বিএনপি একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে: জামায়াত আমির|শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রধানমন্ত্রী
জাতীয়

গ্যাসচালিত যানবাহনের ভাড়া আগের মতোই থাকবে: সড়ক পরিবহনমন্ত্রী

Mishuk Howladar

২৫ এপ্রিল ২০২৬, ১২:০০
গ্যাসচালিত যানবাহনের ভাড়া আগের মতোই থাকবে: সড়ক পরিবহনমন্ত্রী

গ্যাসের দাম না বাড়ায় গ্যাসচালিত যানবাহনের ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, গ্যাসচালিত পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে বা কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে তা তদন্ত করে কঠোর ব্যবস্থা নেয়া হবে।


শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে তিনি দেশের সড়ক পরিবহন ব্যবস্থাপনা, জ্বালানি মূল্য সমন্বয় এবং যানবাহনের ভাড়া কাঠামো নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন।


মন্ত্রী জানান, ডিজেলচালিত যানবাহনের ক্ষেত্রে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি কিলোমিটারে ভাড়া সমন্বয়ের অনুমোদন ইতোমধ্যে দেয়া হয়েছে। তবে গ্যাসচালিত যানবাহনের ক্ষেত্রে পূর্বনির্ধারিত ভাড়াই বহাল থাকবে এবং এ সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।


তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভাড়াও নিয়মিতভাবে সমন্বয় করা হবে। এ প্রক্রিয়া কার্যকর করতে আলাদা আলাদা বৈঠকের প্রয়োজন হবে না, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) প্রজ্ঞাপন জারি করলেই তা বাস্তবায়ন হবে।


তার ভাষ্য অনুযায়ী, ভাড়া নির্ধারণে এখন একটি স্বচ্ছ ও নির্ধারিত প্রক্রিয়া চালু করা হয়েছে, যেখানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে ভাড়া বাড়বে এবং কমলে একই অনুপাতে কমানো হবে। এতে পরিবহন খাতে দীর্ঘমেয়াদে একটি স্থিতিশীলতা আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।


অটোরিকশা নিয়ন্ত্রণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, রাজধানীর প্রধান সড়কগুলোতে যানজট ও বিশৃঙ্খলা কমাতে পর্যায়ক্রমে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণের পরিকল্পনা নেয়া হয়েছে। প্রথম ধাপে প্রধান সড়কগুলোতে এর চলাচল সীমিত করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হচ্ছে।


তিনি আরও বলেন, ‘ঢাকা বাঁচলে দেশ বাঁচবে’ এই ধারণা সামনে রেখে রাজধানীর যানজট ও অব্যবস্থাপনা কমাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।


জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দীর্ঘ সময় ধরে দাম বাড়লেও সরকার আগে তা সমন্বয় করেনি। তবে ভর্তুকির চাপ বৃদ্ধি এবং জ্বালানি পাচারের ঝুঁকি বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত সীমিত আকারে দাম সমন্বয় করা হয়েছে। রাষ্ট্রীয় কার্যক্রম সচল রাখা এবং জনস্বার্থ রক্ষার মধ্যে ভারসাম্য রেখেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।


মন্ত্রী আরও দাবি করেন, জ্বালানি তেলের দাম সমন্বয়ের ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো চাপ ছিল না। সরকারের প্রয়োজন ও বাস্তব পরিস্থিতি বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।



চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শুরু প্রধানমন্ত্রীর

চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শুরু প্রধানমন্ত্রীর

চীনের রাজধানী বেইজিংয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ অবস্থিত...

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারে আগ্রহ দুই পক্ষের

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারে আগ্রহ দুই পক্ষের

চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে বেইজিংয়ের...

ঢাকার বাতাস আজ সহনীয়, দূষিত শহরের তালিকায় ১৪তম অবস্থান

ঢাকার বাতাস আজ সহনীয়, দূষিত শহরের তালিকায় ১৪তম অবস্থান

বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় বুধবার (২৪ জুন) ঢাকার অবস্থান ১৪তম। এদিন সকাল ৮টা ৩০ মিনিটে প্রকাশিত বায়ুমান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-এএকিউআই) বাংলাদেশের রাজধানী ঢাকার স্কোর ছিল ৯৮, যা ‘মাঝারি’ বা...

অবশেষে হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

অবশেষে হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

দীর্ঘ সাড়ে তিন মাস অনিশ্চয়তায় কাটানোর পর অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন বাল্ক ক্যারিয়ার ‘বাংলার জয়যাত্রা’। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনাপূর্ণ সংঘাতের...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক