শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
জাতীয়

ভিক্ষুকের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে পাওয়া গেল লাখ লাখ টাকা: নেপথ্যে ভয়ানক প্র’তা’র’ণা!

Samrat Khan

১২ মার্চ ২০২৬, ১৬:০৩
ভিক্ষুকের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে পাওয়া গেল লাখ লাখ টাকা: নেপথ্যে ভয়ানক প্র’তা’র’ণা!

ভিক্ষুকের মোবাইল ব্যাংকিং একাউন্টে পাওয়া গেল লাখ লাখ টাকা। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর এলাকায় এমন এক চাঞ্চল্যকর জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে, যা শুনে খোদ তদন্তকারী কর্মকর্তারাও হতবাক; যেখানে সাধারণ ভিক্ষুকদের নামে খোলা মোবাইল ব্যাংকিং একাউন্ট ব্যবহার করে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা।

ঘটনার সূত্রপাত হয় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার এক মায়ের কাছে আসা একটি রহস্যময় ফোন কলকে কেন্দ্র করে। ঐ নারীর মেয়ে সুইডেন প্রবাসী। চক্রটি ঐ প্রবাসীর কণ্ঠ নকল করে তার মাকে ফোন দেয়। ফোনে জানানো হয়, মেয়েটি কাউকে না জানিয়ে দেশে ফিরেছে এবং বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় একটি হাসপাতালে ভর্তি। উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে বড় অংকের টাকার প্রয়োজন।

মেয়ের বিপদের কথা শুনে বিচলিত মা বিন্দুমাত্র সন্দেহ না করে মোবাইল ব্যাংকিং সেবা 'রকেট'-এর মাধ্যমে কয়েক দফায় প্রায় পাঁচ লক্ষ টাকা পাঠিয়ে দেন। টাকা পাঠানোর কিছুক্ষণ পর থেকেই ঐ নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে সুইডেনে মেয়ের সাথে যোগাযোগ করলে ঐ নারী বুঝতে পারেন যে তিনি এক বিশাল কপটতার শিকার হয়েছেন।

এই ঘটনার পর ভুক্তভোগী নারী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি। সিআইডি মালিব্যাগ সদর দপ্তরের এলআইসি শাখা এই রহস্য উন্মোচনে কাজ শুরু করে। যে নম্বরটিতে টাকা পাঠানো হয়েছিলো, সেটির অবস্থান ও পরিচয় শনাক্ত করার চেষ্টা করে তারা। তদন্তে বেরিয়ে আসে এক বিস্ময়কর তথ্য। দেখা যায়, ঐ নম্বরটি আসলে স্থানীয় এক ভিক্ষুকের নামে নিবন্ধিত। অনুসন্ধানে জানা যায়, কোনো এক ব্যক্তি অনুদান দেওয়ার নাম করে ঐ ভিক্ষুকের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে সিমটি সংগ্রহ করেছিলো।

তদন্তের জাল বিস্তৃত করে সিআইডি কয়েকশো নম্বর ট্র্যাক করার পর শেষ পর্যন্ত এই চক্রের মূল হোতাদের হদিস পায়। এরপর এক বিশেষ অভিযানে এক মধ্যবয়সী দম্পতিকে আটক করা হয়। আটককৃতরা হলেন মোবারক হোসেন ও সুলতানা খাতুন। তাদের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে বেরিয়ে আসে আরও চমকপ্রদ তথ্য। দম্পতির শোবার ঘরের একটি ট্রাঙ্ক থেকে উদ্ধার করা হয় নগদ একুশ লক্ষ ত্রিশ হাজার টাকা। এছাড়া তাদের কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় অর্ধশতাধিক সিম কার্ড, যা বিভিন্ন অসহায় মানুষের নামে নিবন্ধিত।

জিজ্ঞাসাবাদে জানা যায়, এই দম্পতি অত্যন্ত সুপরিকল্পিতভাবে তাদের এই অপরাধের জাল বিস্তার করেছিলো। তারা মূলত সমাজের অসহায় ও দরিদ্র মানুষদের লক্ষ্যবস্তু বানাতো। সরকারি রেশন, ভাতা কিংবা বিভিন্ন আর্থিক সাহায্য পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তারা ভিক্ষুক ও সাধারণ মানুষের কাছ থেকে সিম কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের তথ্য সংগ্রহ করতো। এরপর সেই সিম ব্যবহার করে তারা প্রবাসীদের পরিবারের সদস্যদের টার্গেট করতো। কণ্ঠস্বর পরিবর্তন করে কিংবা ইমোশনাল পরিস্থিতি তৈরী করে তারা দাবি করতো প্রবাসীরা দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। স্বজনদের এই চরম সংকটের মুহূর্তে তারা টাকার দাবি করতো এবং মানুষও সরল বিশ্বাসে তাদেরকে টাকা পাঠিয়ে দিত।

সিআইডির তথ্যমতে, এই দম্পতি গত চার বছর ধরে এই অপরাধের সাথে যুক্ত। তাদের উদ্ধারকৃত আটটি সিম কার্ড বিশ্লেষণ করে দেখা গেছে, মাত্র ছয় মাসে ঐ নম্বরগুলো দিয়ে প্রায় দশ লক্ষ টাকার লেনদেন হয়েছে। ধারণা করা হচ্ছে, চার বছরে তারা কোটি টাকারও বেশি অর্থ সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে। এই বিশাল অংকের টাকা লেনদেনের ক্ষেত্রে কিছু মোবাইল ব্যাংকিং এজেন্টেরও যোগসাজশ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সিআইডি ইতোমধ্যে ঐসব এজেন্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, মোবারক ও সুলতানা পেশাদার অপরাধী। তারা অত্যন্ত সুচতুরভাবে মানুষের আবেগ নিয়ে খেলা করেছে। বর্তমানে এই দম্পতি পুলিশি হেফাজতে রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।

রোহিঙ্গা প্রত্যাবাসন ত্বরান্বিত করার আহ্বান বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের

রোহিঙ্গা প্রত্যাবাসন ত্বরান্বিত করার আহ্বান বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) মো. তৌফিক-উর-রহমান। বৈঠকে রোহিঙ্গা...

যান্ত্রিক ত্রুটি সারিয়ে বড়পুকুরিয়ার ১ নম্বর ইউনিটে ফের বিদ্যুৎ উৎপাদন শুরু

যান্ত্রিক ত্রুটি সারিয়ে বড়পুকুরিয়ার ১ নম্বর ইউনিটে ফের বিদ্যুৎ উৎপাদন শুরু

দিনাজপুর প্রতিনিধি: যান্ত্রিক ত্রুটির কারণে এক দিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।আজ শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টা ৪৩ মিনিটে...

শেখ হাসিনা দেশে ফিরবেন বলে মনে করেন রুমিন ফারহানা

শেখ হাসিনা দেশে ফিরবেন বলে মনে করেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া, ৫ আগস্ট ২০২৬: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসবেন বলে ব্যক্তিগত ধারণা প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বুধবার...

ঢাকার চারপাশে নৌপথ সচল করতে নির্দেশ প্রধানমন্ত্রীর তারেক রহমান

ঢাকার চারপাশে নৌপথ সচল করতে নির্দেশ প্রধানমন্ত্রীর তারেক রহমান

ঢাকা, ২ আগস্ট ২০২৬: রাজধানী ঢাকা-র চারপাশের নৌপথগুলো দ্রুত সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নদীদূষণ রোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নাব্যতা বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্ট...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক