শীর্ষ সংবাদ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত|রুমিন ফারহানার বক্তব্যের সময় অশোভন অঙ্গভঙ্গি, বিরোধীদলীয় নেতার প্রতিবাদ|১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২১২ টাকা|অন্তর্বর্তী সরকার মানুষের জন্য কিছুই করতে পারেনি: স্পিকার|এবার গ্যাস সংকটে বন্ধ হলো চট্টগ্রামের ডিএপি সার কারখানা|তহবিলের ওপর অনেক চাপ তৈরি হওয়ায় তেলের দাম বাড়ানো হয়েছে: অর্থমন্ত্রী|আমেরিকাও তেলের দাম ৫ ডলার বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী|খুলনায় রেলওয়ে পুলিশ সদস্যের রহস্যজনক মৃত্যু|২ মাসে প্রধানমন্ত্রীর পদক্ষেপে সরকারের ওপর জনগণের আস্থা ফিরেছে: প্রেস সচিব|২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা|বিগত দুই সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী|শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করে দেখা হচ্ছে: ভারত|স্বাস্থ্য খাত এক ‘ডিজাস্টার’: ডা. শফিকুর রহমান|চীনে পাওয়া বিশ্বের ক্ষুদ্রতম ডাইনোসরের ডিম গিনেস রেকর্ডে|প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী|প্রথম হজ ফ্লাইটে ৪১৯ বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন|আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী|ইউক্রেনে ৬ শতাধিক ড্রোন দিয়ে হামলা, নিহত ১৬|সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার হাসপাতালে মির্জা আব্বাস|১৭ এপ্রিল হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী|সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রতিশোধ, প্রতিহিংসা বা অযথা বিতর্ক নয়: প্রধানমন্ত্রী|হাতীবান্ধায় পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা মহিলা নিহত|ঢাকা মহানগরের খাসজমি বরাদ্দের সুযোগ নেই : সংসদে ভূমিমন্ত্রী|আইজিপির সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ|এশিয়া জিরো এমিশন সম্মেলনে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী|দেশে বীর মুক্তিযোদ্ধা ১ লাখ ৯৮ হাজার ৩৭ জন: মুক্তিযুদ্ধমন্ত্রী|হরমুজে বিধ্বস্ত ২৪ কোটি ডলারের অত্যাধুনিক মার্কিন ড্রোন|মবকে অন্তর্বর্তী সরকারের সময় ভীষণভাবে প্রশ্রয় দেয়া হয়েছে: ডা. জাহেদ|৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী|প্রান্তিক চাষিরা বছরে প্রণোদনা পাবেন ২ হাজার টাকা
জাতীয়

অন্তর্বর্তী সরকার মানুষের জন্য কিছুই করতে পারেনি: স্পিকার

Mishuk Howladar

১৯ এপ্রিল ২০২৬, ১২:৩১
অন্তর্বর্তী সরকার মানুষের জন্য কিছুই করতে পারেনি: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশের মানুষের প্রত্যাশা পূরণে তেমন সফল হতে পারেনি, যার প্রধান কারণ তাদের অভিজ্ঞতার অভাব। তিনি বলেন,  প্রফেসর মুহাম্মদ ইউনূস একজন ভালো ও বিশ্বখ্যাত ব্যক্তি হলেও তাদের পক্ষে মানুষের সমস্যা সমাধান করা সম্ভব হয়নি। তার সময়ে  অর্থনীতির সূচকও নিম্নমুখী হয়েছে। 


বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নিজ জেলা ভোলায় তিনদিনের সফরে গিয়ে ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


স্পিকার আরও বলেন, সংবিধান পরিবর্তনের ক্ষমতা কেবল জনপ্রতিনিধিদের হাতে থাকা উচিত। “কয়েকজন ব্যক্তি রাষ্ট্রের সংবিধান পরিবর্তন করতে পারেন না। জনগণ যাদের ভোট দিয়ে নির্বাচিত করবেন, তারাই দেশের ভাগ্য নির্ধারণ করবেন বলেও জানন তিনি । এছাড়াও  তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার কিছু “উদ্ভট নিয়ম” প্রণয়ন করেছে, যার মাধ্যমে ব্যক্তিগত নির্দেশে সংবিধান পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছিল।


সাম্প্রতিক হামের প্রাদুর্ভাব প্রসঙ্গে তিনি বলেন, টিকাদানে ঘাটতির কারণে বহু মানুষের মৃত্যু হয়েছে। “অদক্ষ লোকের হাতে ক্ষমতা পড়লে জনগণ ভোগান্তিতে পড়ে। তারা নিরপেক্ষ সরকার ছিল, চেষ্টা করেছে, কিন্তু অভিজ্ঞতার অভাবে সফল হয়নি,”—মন্তব্য করেন স্পিকার।


তবে অন্তর্বর্তী সরকারের একটি কৃতিত্ব স্বীকার করে তিনি বলেন, তারা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে। এ জন্য তিনি বাংলাদেশ সামরিক বাহিনীর ভূয়সী প্রশংসা করেন। “দেশ এখন আবার গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে,”—যোগ করেন তিনি।


রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ‘জুলাই সনদ’-এ স্বাক্ষর করেছে এবং তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে। যদিও কিছু বিষয়ে তারা নোট অব ডিসেন্ট দিয়েছে, তবে জনগণের ম্যান্ডেট পেলে সেগুলো কার্যকর করার সুযোগ রয়েছে।


স্পিকার মনে করেন, সরকার ও বিরোধী দলের মধ্যে মৌলিক মতপার্থক্য খুব বেশি নেই। “কিছু রাজনৈতিক কৌশল ও প্রতিদ্বন্দ্বিতা থাকলেও উভয় পক্ষই সমঝোতায় পৌঁছাতে পারবে। 

তিনি আশা প্রকাশ করেন, সংবিধান সংশোধনের মাধ্যমে ‘জুলাই সনদ’-এর মূল বিষয়গুলো বাস্তবায়ন করা সম্ভব হবে এবং ভবিষ্যতে দেশে কোনো ধরনের মাফিয়া শাসন ফিরে আসবে না।

সবশেষে স্পিকার বলেন, “সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করে সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করবে—এটাই আমাদের প্রত্যাশা।”

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত...

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২১২ টাকা

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২১২ টাকা

এক মাসেই দ্বিতীয়বারের মতো বাড়ল ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। এবার প্রতি কেজিতে বেড়েছে ১৭ টাকা ৬২ পয়সা।এর আগে এপ্রিলের শুরুতে বেড়েছিল ৩২ টাকা ৩০ পয়সা। এতে...

অন্তর্বর্তী সরকার মানুষের জন্য কিছুই করতে পারেনি: স্পিকার

অন্তর্বর্তী সরকার মানুষের জন্য কিছুই করতে পারেনি: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশের মানুষের প্রত্যাশা পূরণে তেমন সফল হতে পারেনি, যার প্রধান কারণ তাদের অভিজ্ঞতার অভাব। তিনি বলেন, প্রফেসর মুহাম্মদ ইউনূস একজন ভালো ও...

এবার গ্যাস সংকটে বন্ধ হলো চট্টগ্রামের ডিএপি সার কারখানা

এবার গ্যাস সংকটে বন্ধ হলো চট্টগ্রামের ডিএপি সার কারখানা

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডিএপি সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড-এর উৎপাদন কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। সার তৈরির প্রধান...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক