শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
জাতীয়

আজ দেশে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতির শঙ্কা, লোডশেডিংয়ের সতর্কতা

Mishuk Howladar

২৩ এপ্রিল ২০২৬, ১৪:৩৫
আজ দেশে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতির শঙ্কা, লোডশেডিংয়ের সতর্কতা

জ্বালানিসংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দেশে প্রায় ৩ হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ ঘাটতি দেখা দিতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এ পরিস্থিতিতে সারাদেশে লোডশেডিং কার্যকর করতে হবে বলেও জানানো হয়েছে।


বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব উম্মে রেহানা এ তথ্য জানান।


বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব বলেন, দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা পর্যাপ্ত থাকলেও জ্বালানি ও গ্যাস সংকটের কারণে তা পুরোপুরি ব্যবহার করা যাচ্ছে না। তার ভাষ্য অনুযায়ী, গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রগুলো গতকাল মাত্র ৫ হাজার ২৭৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছে, যদিও তাদের মোট সক্ষমতা ১২ হাজার ১৫৪ মেগাওয়াট।


তিনি আরও জানান, গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে দৈনিক প্রায় ২০০ কোটি ঘনফুট গ্যাস প্রয়োজন। তবে বাস্তবে সরবরাহ করা হচ্ছে মাত্র ৮৫ থেকে ৯০ কোটি ঘনফুট গ্যাস। এমন পরিস্থিতিতে উৎপাদন অর্ধেকেরও নিচে নেমে এসেছে। জ্বালানি সংকটের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে বলেও উল্লেখ করা হয়।


সংবাদ সম্মেলনে বলা হয়, দেশে শিল্পাঞ্চল সম্প্রসারণ, তাপমাত্রা বৃদ্ধি এবং বিদ্যুতের ব্যবহার বাড়ায় চাহিদা দ্রুত বৃদ্ধি পেয়েছে। তবে জ্বালানির সীমাবদ্ধতার কারণে সেই চাহিদা পূরণ সম্ভব হচ্ছে না। উৎপাদন ব্যয় বেশি হওয়ায় ফার্নেস অয়েল ও ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনও সীমিত রাখা হচ্ছে বলে জানানো হয়।


বিদ্যুৎ বিভাগের হিসাব অনুযায়ী, আজ সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ধরা হয়েছে ১৭ হাজার মেগাওয়াট। তবে উৎপাদন সক্ষমতা থেকে পাওয়া যেতে পারে প্রায় ১৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ। ফলে সরবরাহে উল্লেখযোগ্য ঘাটতি তৈরি হতে পারে। এর আগের দিন বুধবারও চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ধরনের ব্যবধান দেখা যায়। ওইদিন চাহিদা ছিল ১৫ হাজার ৭৬৭ মেগাওয়াট, কিন্তু সরবরাহ করা সম্ভব হয়েছে ১৩ হাজার ৬৮১ মেগাওয়াট বিদ্যুৎ। এতে প্রায় ২ হাজার ৮৬ মেগাওয়াট লোডশেডিং হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।


এদিকে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনেও কিছু সমস্যা দেখা দিয়েছে। দেশের আটটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের মধ্যে আদানির একটি ইউনিট কারিগরি সমস্যার কারণে বন্ধ রয়েছে। এটি আগামী ২৬ এপ্রিলের মধ্যে পুনরায় চালু হতে পারে বলে আশা করা হচ্ছে। একইভাবে বাঁশখালীর এসএস পাওয়ার প্ল্যান্টের একটি ইউনিটে ত্রুটির কারণে প্রায় ৬৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে, যা ২৮ এপ্রিলের মধ্যে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।


বিদ্যুৎ বিভাগ জানায়, আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে প্রায় ১ হাজার ৯৮২ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। এতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।


বর্তমান পরিস্থিতি সামাল দিতে গ্রাম ও শহরের মধ্যে লোডশেডিং সমন্বয় করার নির্দেশনা দেয়া হয়েছে, যাতে কৃষি সেচ কার্যক্রম ব্যাহত না হয়। তবে ঢাকা শহরকে লোডশেডিংয়ের বাইরে রাখা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বিনিয়োগ বাড়াতে দেশি-বিদেশি উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বিনিয়োগ বাড়াতে দেশি-বিদেশি উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ঢাকা, ২৩ জুলাইট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্য পূরণে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিনিয়োগবান্ধব নীতিমালা...

চট্টগ্রাম-বরিশালে ভারী বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

চট্টগ্রাম-বরিশালে ভারী বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

ঢাকা, ২৩ জুলাইআগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর...

দল থেকে বহিষ্কারে এমপি পদ শূন্য হয় না: নির্বাচন কমিশনার

দল থেকে বহিষ্কারে এমপি পদ শূন্য হয় না: নির্বাচন কমিশনার

ঢাকা, ২৩ জুলাইকোনো রাজনৈতিক দল থেকে সংসদ সদস্যকে বহিষ্কার করা হলেও সংবিধান অনুযায়ী তার এমপি পদ শূন্য হয় না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তবে এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক...

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটি, রাজধানীতে তীব্র গ্যাস সংকট

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটি, রাজধানীতে তীব্র গ্যাস সংকট

ঢাকা, ২৩ জুলাইমহেশখালীতে অবস্থিত দেশের একমাত্র ভাসমান এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। এর প্রভাবে রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক