শীর্ষ সংবাদ
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ, মধ্যপ্রাচ্য সংকটে আরও বাড়ার শঙ্কা|ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইরানে পাল্টা হামলা চালাল ইসরায়েল|ভুটানে শক্তিশালী ভূমিকম্প, ঢাকাসহ বাংলাদেশজুড়ে মৃদু কম্পন|বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল — ইতিহাসের পাতায় নাম লেখালেন সাবেক এই ওপেনার|রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড|স্বস্তিদায়ক বাজেটের মাধ্যমে জনগণকে স্বাবলম্বী করতে চায় সরকার: চিফ হুইপ|জাতীয় পুরস্কারজয়ী মালায়ালম অভিনেতা সেলিম কুমারের মৃত্যু|নিরুত্তাপ পরিবেশে শুরু বিসিবি নির্বাচন, চলছে ভোটগ্রহণ|ঋণের ভারে চাপে অর্থনীতি, সুদ পরিশোধেই যাবে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা|আলোচিত রামিসা হত্যা মামলার রায় আজ, বেলা ১১টায় ঘোষণা|জব্দ ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড় না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: ইরান|আইনশৃঙ্খলায় কঠোর অবস্থানের বার্তা, বাজেট ঘিরে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর|সীমান্তে পুশইন ঠেকাতে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জমিয়তের|রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের|ঢাকাবাসীর জন্য স্বস্তির খবর: কমতে পারে ভ্যাপসা গরম, আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস|এবার বাড়তে পারে হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকি: স্বাস্থ্যমন্ত্রী|ইসরায়েল–লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো|পুঁজিবাজারে টানা আট কার্যদিবস ঊর্ধ্বমুখী, লেনদেন ৯ মাসের সর্বোচ্চ|যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার|হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে তৃণমূলে যোগদানের হিড়িক, চাপে বিএনপি|তিন মাসে খেলাপি ঋণ বাড়ল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা, হার ছাড়াল ৩২ শতাংশ|বিশ্বকাপের আগে মেসির রুম নম্বর ঘিরে নতুন উন্মাদনা, কী সেই কারণ|লেবাননের ৯০০ বছরের পুরোনো বিউফোর্ট দুর্গ কী, কেন দখল করল ইসরায়েল|সীমান্তে ‘পুশ ইন’ বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ইসলামী আন্দোলন|জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান|চট্টগ্রামে কোস্ট গার্ডের ঝটিকা অভিযান, ১৪০০ লিটার চোরাই জ্বালানি তেল জব্দ|দাপুটে রাজনীতিক তোফায়েল আহমেদ: শেষ জীবনে দলীয় রাজনীতিতে কোণঠাসা এক অধ্যায়|ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুকের পদত্যাগ গৃহীত, ভারপ্রাপ্ত দায়িত্বে আলতাব হুসাইন|লেবাননে হামলা বন্ধে ইসরায়েলকে আহ্বান ট্রাম্পের, সংঘর্ষবিরতির ইঙ্গিত|আদালতে এসে ফুটফুটে রামিসার জন্য ন্যায়বিচার চাইলেন বাবা
জাতীয়

শুভেন্দুর 'চার হাজার আটশো বাংলাদেশি ফেরত' দাবি নাকচ করল বিজিবি

Sub Editor

৯ জুন ২০২৬, ০৬:১২
শুভেন্দুর 'চার হাজার আটশো বাংলাদেশি ফেরত' দাবি নাকচ করল বিজিবি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর চার হাজার আটশো বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে বলে দাবি করেছেন রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।


সোমবার জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে বিজিবির উপ-মহাপরিচালক (মিডিয়া) কর্নেল আবুল হাসনাত মোহাম্মদ মাহমুদ স্পষ্ট ভাষায় বলেন, পশ্চিমবঙ্গে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ভারত থেকে কাউকে বাংলাদেশে জোরপূর্বক ঢোকানো সম্ভব হয়নি। চেষ্টা হয়েছে, কিন্তু বিজিবি প্রতিটি চেষ্টা প্রতিহত করেছে। কিছু গণমাধ্যমে প্রকাশিত পুশইনের খবরকে তিনি সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দেন।


তিনি আরও জানান, সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তাঁর ভাষায়, "কোনোভাবেই আমরা পুশইন করতে দেব না। দিন-রাত চব্বিশ ঘণ্টা পাহারা দেওয়া হচ্ছে। সীমান্ত এলাকার স্থানীয় মানুষও রাত জেগে আমাদের সঙ্গে পাহারায় রয়েছেন।"


বিজেপির প্রতিশ্রুতি ও পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা

গত মে মাসে বিপুল ভোটে জয় পেয়ে পশ্চিমবঙ্গে সরকার গঠন করে নরেন্দ্র মোদির হিন্দু-জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টি। দশ কোটিরও বেশি জনসংখ্যার এই পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী রাজ্যে নির্বাচনী প্রচারণার সময় দলটি অবৈধ অভিবাসীদের শনাক্ত করে তালিকা থেকে বাদ দেওয়া এবং বহিষ্কারের প্রতিশ্রুতি দিয়েছিল। ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে নথিপত্রহীন বাংলাদেশি এবং মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আটকে রাখতে বিশেষ আটককেন্দ্র স্থাপনের নির্দেশ দেয় বিজেপি সরকার।


গত রবিবার কলকাতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় না আসা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। মে মাসে রাজ্যের সব জেলায় হোল্ডিং সেন্টার স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি। তাঁর দাবি, এই কেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত চার হাজার আটশো জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে এবং বর্তমানে আটশো ছত্রিশ জন এই কেন্দ্রগুলোতে আটক রয়েছেন। শুভেন্দুর এই বক্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।


আইনি প্রক্রিয়া ছাড়া পুশইন অগ্রহণযোগ্য

বিজিবির উপ-মহাপরিচালক কর্নেল মাহমুদ জানান, ভারত থেকে বাংলাদেশে কোনো মানুষ পাঠানো হয়েছে বলে তাঁদের কাছে কোনো তথ্যের ভিত্তি নেই। পুশইনের বিষয়ে তিনি বলেন, কোনো দেশে অন্য দেশের নাগরিকরা অবৈধভাবে বসবাস করলে তাদের ফেরত পাঠানোর জন্য নির্ধারিত আন্তর্জাতিক প্রক্রিয়া রয়েছে। দুটি দেশ যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে এই সিদ্ধান্ত নেয়। কিন্তু পুশইন সম্পূর্ণ বেআইনি ও অবৈধ — এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।


ভারতের পক্ষ থেকে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের কোনো তালিকা দেওয়া হয়েছে কিনা — এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারের বিষয়, বিজিবির এ বিষয়ে কোনো তথ্য নেই।

ভুটানে শক্তিশালী ভূমিকম্প, ঢাকাসহ বাংলাদেশজুড়ে মৃদু কম্পন

ভুটানে শক্তিশালী ভূমিকম্প, ঢাকাসহ বাংলাদেশজুড়ে মৃদু কম্পন

ভুটানে মাঝারির চেয়ে কিছুটা শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩। রোববার রাতের এই ভূকম্পনে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত কেঁপে ওঠে। হঠাৎ এই কম্পনে অনেক...

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দুই আসামির বিরুদ্ধে...

স্বস্তিদায়ক বাজেটের মাধ্যমে জনগণকে স্বাবলম্বী করতে চায় সরকার: চিফ হুইপ

স্বস্তিদায়ক বাজেটের মাধ্যমে জনগণকে স্বাবলম্বী করতে চায় সরকার: চিফ হুইপ

জনকল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেছেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও তাদের স্বাবলম্বী করে তুলতে সরকার একটি...

আলোচিত রামিসা হত্যা মামলার রায় আজ, বেলা ১১টায় ঘোষণা

আলোচিত রামিসা হত্যা মামলার রায় আজ, বেলা ১১টায় ঘোষণা

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দেশজুড়ে আলোচিত মামলার রায় আজ রোববার বেলা ১১টার দিকে ঘোষণা করা হতে পারে।সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক