শীর্ষ সংবাদ
চট্টগ্রাম মহানগর কমিটি নিয়ে বিরোধ, এনসিপির ২২ নেতার পদত্যাগ|চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের সূচি|'কাঁটা লাগা'র শেফালী কি সত্যিই ইনজেকশনে মারা গেছেন? অবশেষে মুখ খুললেন স্বামী পরাগ|গাজীপুরের আলোচিত পাঁচ খুন: পদ্মা নদী থেকে উদ্ধার ফোরকানের মরদেহ|পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করলো বিজেপি|লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু|ইরান যুদ্ধ থেকে বেরোতে কি চীনের সহায়তা চাইছেন ট্রাম্প?|হামের চিকিৎসায় বিপর্যস্ত পরিবার, ঋণ ও আয়হীনতায় বাড়ছে দুর্ভোগ|হান্টা ভাইরাস কী, কীভাবে ছড়ায় এবং কীভাবে নিরাপদ থাকবেন|ইস্টার্ন ব্যাংকে নারীদের জন্য বিশেষ ঋণসুবিধা, বাড়ি কিনতে মিলবে ৪ কোটি টাকা পর্যন্ত|ইরান যুদ্ধবিরতির পর গাজায় হামলা বাড়িয়েছে ইসরায়েল, হামাস পুনর্গঠনের দাবি তেল আবিবের|বিশ্বকাপে এবার ১৪ মুসলিম দেশের অংশগ্রহণ|স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা সংস্কারে তুলনামূলক চিত্র তৈরির নির্দেশ|ছয় দশকের অপেক্ষার অবসান, অনুমোদন পেল ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প|দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্ল্যান্ট স্থাপনের ঘোষণা|ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ|দুই দিনে সাড়ে ৬ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক, বাড়ছে রেমিট্যান্স প্রবাহ|উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের গোলাগুলি, গুলিবিদ্ধ যুবক|অবশেষে ‘জানি না’ বলতে শিখছে এআই, কমতে পারে ভুল তথ্যের ঝুঁকি|ইরানে ‘গোপন হামলা’ চালায় সৌদি আরব, দাবি রয়টার্সের|টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তান-ইংল্যান্ডকে ছাড়িয়ে বাংলাদেশের দারুণ অগ্রগতি|ভোটার ডেটাবেজ সুরক্ষা ও পদ্মা ব্যারেজসহ একনেকে উঠছে ১৬ প্রকল্প|‘জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে সেটা বঙ্গবন্ধুর পক্ষে’—কাদের সিদ্দিকী|বট ও ভুয়া আইডি ব্যবহার করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা: নেতানিয়াহু|বিয়ের দাওয়াত নিয়ে ড. ইউনূসের সঙ্গে দেখা করলেন সাদিক কায়েম|কষ্ট কমাতে স্পর্শের বিকল্প নেই, নিঃসঙ্গ জীবনে কীভাবে মিলবে মানসিক স্বস্তি|অন্তর্বর্তী সরকারের সময়ে এনবিআরে প্রকৃত সংস্কার হয়নি: অর্থমন্ত্রী|নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই|আর্জেন্টিনার বিশ্বকাপ প্রাথমিক দলে নেই দিবালা, চমক প্রেস্তিয়ান্নি|বিদ্যুতের দাম বাড়াতে পিডিবির নতুন কৌশল, চাপে পড়তে পারেন নিম্নমধ্যবিত্ত গ্রাহকেরা
জাতীয়

শহর পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

Sub Editor

৩১ মে ২০২৬, ০৭:০৬
শহর পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন রাখতে নগরবাসীর সচেতনতা ও দায়িত্বশীল আচরণের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শহর পরিষ্কার রাখতে এমপি, মন্ত্রী বা মেয়র হওয়ার প্রয়োজন নেই; একজন সচেতন নাগরিক হিসেবেই প্রত্যেকে এ দায়িত্ব পালন করতে পারেন।


শনিবার বিকেলে রাজধানীর জুরাইনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুঃস্থদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


প্রধানমন্ত্রী জানান, কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি দেখেছেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করছেন এবং অনেক এলাকায় বর্জ্য পরিষ্কার করা হয়েছে। তবে এখনো কিছু এলাকায় কাজ বাকি রয়েছে। এ সময় তিনি নগরবাসীকে নিজ নিজ অবস্থান থেকে শহর পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।


তিনি বলেন, বিদেশের শহরগুলোর পরিচ্ছন্ন পরিবেশ দেখে আমাদেরও ভাবা উচিত কেন নিজের শহর একইভাবে পরিষ্কার রাখা সম্ভব হচ্ছে না। তাঁর ভাষায়, বিদেশে যেমন সিটি করপোরেশনের কর্মীরা দায়িত্ব পালন করেন, তেমনি সাধারণ মানুষও যেখানে-সেখানে ময়লা ফেলেন না।


নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আপনি সরকারের কেউ নন—তবুও আপনি ময়লা নির্দিষ্ট স্থানে ফেলতে পারেন। ছোট ছোট অবহেলা জমে বড় সমস্যার সৃষ্টি করে।” তিনি উদাহরণ দিয়ে বলেন, একটি জায়গায় অনেক মানুষ সামান্য করে ময়লা ফেললেও তা একসময় বিশাল পরিমাণে জমে যায়।


পরিচ্ছন্নতাকর্মীদের কষ্টের দিকও তুলে ধরেন তিনি। বলেন, তীব্র রোদ, ধুলা ও দূষণের মধ্যে কাজ করতে গিয়ে তাদেরও ভোগান্তি পোহাতে হয়। তাই সবাই মিলে সচেতন হলে শহর পরিষ্কার রাখা সহজ হবে।


তিনি আরও বলেন, পরিবেশ পরিচ্ছন্ন রাখলে নিজেদের পরিবার-পরিজন নিয়েও একটি সুস্থ ও সুন্দর পরিবেশে বসবাস করা সম্ভব। এ জন্য প্রত্যেককে ব্যক্তিগতভাবে উদ্যোগী হওয়ার পরামর্শ দেন তিনি।


নগরবাসীকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী পরামর্শ দেন, ময়লা বা টিস্যু পেপার পকেটে রেখে নির্দিষ্ট স্থানে ফেলতে এবং যত্রতত্র আবর্জনা না ফেলতে।


দেশের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ কারও একার নয়—এটি সবার। তাই দেশকে এগিয়ে নিতে প্রত্যেক নাগরিকের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে সবাইকে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।


অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ এবং মহানগর দক্ষিণের সদস্যসচিব তানভীর আহমেদ রবিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

গাবতলীতে দূরপাল্লার বাসে এখনও মিলছে টিকিট

গাবতলীতে দূরপাল্লার বাসে এখনও মিলছে টিকিট

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে নাড়ির টানে গ্রামে ফিরতে শুরু করেছেন মানুষ। এর প্রভাব পড়েছে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল-এ, যেখানে সোমবার সকাল থেকেই ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। একের পর এক...

ঢাকার ট্রাফিকে এআইয়ের জাদু, পর্যায়ক্রমে বসবে সব সিগন্যালে

ঢাকার ট্রাফিকে এআইয়ের জাদু, পর্যায়ক্রমে বসবে সব সিগন্যালে

রাজধানীর সড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় নতুন পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি। কয়েক দিন আগেও যেখানে সিগন্যাল নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশকে রীতিমতো ছুটে বেড়াতে হতো, সেখানে এখন অনেক...

শুধু কঠোর শাস্তি কি অপরাধমুক্ত সমাজ গড়তে পারে?

শুধু কঠোর শাস্তি কি অপরাধমুক্ত সমাজ গড়তে পারে?

অপরাধবিজ্ঞান ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণসাম্প্রতিক সময়ে সমাজে ঘটে যাওয়া একের পর এক নৃশংস ও অমানবিক ঘটনা মানুষের বিবেককে গভীরভাবে নাড়া দিচ্ছে। এমন প্রতিটি ঘটনার পর জনমনে তীব্র ক্ষোভ তৈরি হয় এবং একই ধরনের...

রামিসার পরিবারের পাশে প্রধানমন্ত্রী, দ্রুত তদন্তের আশ্বাস

রামিসার পরিবারের পাশে প্রধানমন্ত্রী, দ্রুত তদন্তের আশ্বাস

ধর্ষণ ও নৃশংস হত্যার শিকার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তারের পরিবারের সঙ্গে দেখা করে ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২১ মে) রাত প্রায়...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক