শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
জাতীয়

রেল ও নৌ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত এখনও হয়নি: সেতুমন্ত্রী

Mishuk Howladar

২৩ এপ্রিল ২০২৬, ১৩:০৬
রেল ও নৌ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত এখনও হয়নি: সেতুমন্ত্রী

রেল ও নৌ পরিবহনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। এ সময় পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উপস্থিত ছিলেন।


মন্ত্রী বলেন, ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে দূরপাল্লার গাড়িতে এবং আন্তঃজেলার প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটাকে ‘ভাড়া বৃদ্ধি’ না বরং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে নতুন ভাড়াকে ‘সমন্বয়’ করা হয়েছে বলে দাবি করেছেন পরিবহন মন্ত্রী।


ভাড়া বাড়নোর সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হবে জানিয়ে তিনি বলেন, ডিজেল চালিত বাসের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সিএনজিচালিত বাসের ক্ষেত্রে ভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচিত হবে না। তবে রেল ও নৌ পরিবহনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।


সড়কমন্ত্রী বলেন, ভবিষ্যতে তেলের দাম কমলে ভাড়া সমন্বয় করে আবার কমানো হবে। গণপরিবহনে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা বহাল থাকবে। যে হারে ভাড়া সমন্বয় হয়েছে, তার থেকে বেশি ভাড়া আদায় করা হলে বাস মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


তিনি বলেন, তেলের দাম বৃদ্ধি এবং ডলারের মূল্য বৃদ্ধির কারণে পরিবহন এবং পরিবহনের যন্ত্রাংশ আমদানির খরচ বেড়েছে দাবি করে প্রতি কিলোমিটারে ২৮ পয়সা বৃদ্ধির দাবি জানিয়েছিলেন পরিবহন মালিকরা। পরে সেটি কমিয়ে ২২ পয়সা এবং সবশেষ আলোচনার মাধ্যমে ১১ পয়সা করা হয়েছে।



উল্লেখ্য, শনিবার (১৮ এপ্রিল) রাতে এক বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। নতুন দাম অনুযায়ী, ১৫ টাকা বাড়িয়ে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, ২০ টাকা বাড়িয়ে অকটেন ১৪০ টাকা এবং ১৯ টাকা বাগিয়ে পেট্রোলের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া প্রতি লিটার কেরোসিনের দাম ১৮ টাকা বাড়িয়ে করা হয়েছে ১৩০ টাকা। নতুন নির্ধারিত এই দাম রোববার (১৯ এপ্রিল) থেকে সারা দেশে কার্যকর হয়েছে।


বিনিয়োগ বাড়াতে দেশি-বিদেশি উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বিনিয়োগ বাড়াতে দেশি-বিদেশি উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ঢাকা, ২৩ জুলাইট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্য পূরণে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিনিয়োগবান্ধব নীতিমালা...

চট্টগ্রাম-বরিশালে ভারী বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

চট্টগ্রাম-বরিশালে ভারী বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

ঢাকা, ২৩ জুলাইআগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর...

দল থেকে বহিষ্কারে এমপি পদ শূন্য হয় না: নির্বাচন কমিশনার

দল থেকে বহিষ্কারে এমপি পদ শূন্য হয় না: নির্বাচন কমিশনার

ঢাকা, ২৩ জুলাইকোনো রাজনৈতিক দল থেকে সংসদ সদস্যকে বহিষ্কার করা হলেও সংবিধান অনুযায়ী তার এমপি পদ শূন্য হয় না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তবে এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক...

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটি, রাজধানীতে তীব্র গ্যাস সংকট

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটি, রাজধানীতে তীব্র গ্যাস সংকট

ঢাকা, ২৩ জুলাইমহেশখালীতে অবস্থিত দেশের একমাত্র ভাসমান এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। এর প্রভাবে রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক